সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
দুই বছর পর ফের বেতন জট, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে বিপাকে শিক্ষক-কর্মচারীরা দুই বছর পর ফের বেতন জট, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে বিপাকে শিক্ষক-কর্মচারীরা জৈন্তাপুরে ওপেন সিক্রেট ‘বুঙ্গা’ আধুনিক প্রযুক্তিতে কৃষির উন্নয়ন: ছাতকে কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ, মাঠ পর্যায়ে কর্মকর্তাদের পরিদর্শন কানাইঘাটে ‘ফ্রিজকাণ্ড’: এনসিপি নেতার মামলায় ওয়ালটন কর্মকর্তাদের জামিন দান করা সম্পত্তি আমৃত্যু ভোগ করতে পারবেন দাতা, সংসদে বিল পাস মৌলভীবাজারে সড়ক পরিবহন আইনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলা সাইফুর রহমানের মৃত্যু নিছক দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র ছিল, খতিয়ে দেখার দাবি রিজভীর শান্তিগঞ্জে ‘আমার সংস্কৃতি, আমার অহংকার’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জামালগঞ্জে  দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
advertisement
সিলেট বিভাগ

নারী কর কমিশনারের সঙ্গে ‘ঘনিষ্ঠ সম্পর্ক’ গড়া পুলিশের সেই এএসপি বরখাস্ত

সিলেট মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার মো. সোহেল উদ্দিনকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।

রোববার (১২ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সই করা প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।

আদেশে বলা হয়, সহকারী পুলিশ কমিশনার মো. সোহেল উদ্দিনকে জনস্বার্থে সরকারি চাকরি থেকে বিরত রাখা আবশ্যক ও সমীচীন। সাময়িক বরখাস্তকালীন তিনি বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২৩ নভেম্বর সহকারী কর কমিশনার তানজিনা সাথী বাদী হয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিশ্বাসভঙ্গ, প্রতারণা এবং বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেন।


মামলার এজাহারে বলা হয়, ২০১৭ সালে ৩৬তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর পরিচয়ের সূত্রে তানজিনা সাথী ও সোহেল উদ্দিনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে বিয়ের আশ্বাস দিয়ে বাদী ও তার পরিবারের সঙ্গে সুসম্পর্ক তৈরি করেন সোহেল। সেই সম্পর্কের সুযোগ নিয়ে বিভিন্ন সময় নানান প্রয়োজনের কথা বলে বাদী ও তার পরিবারের কাছ থেকে মোট দুই কোটি ৩২ লাখ ১১ হাজার টাকা নেন সোহেল। পরে বিয়ের প্রতিশ্রুতি রক্ষা না করে অর্থও ফেরত দেননি।

এদিকে, সোহেল উদ্দিনের স্ত্রীর দায়ের করা যৌতুক-সংক্রান্ত আরেকটি মামলাও বর্তমানে বিচারাধীন রয়েছে।

এই সম্পর্কিত আরো

দুই বছর পর ফের বেতন জট, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে বিপাকে শিক্ষক-কর্মচারীরা

দুই বছর পর ফের বেতন জট, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে বিপাকে শিক্ষক-কর্মচারীরা

জৈন্তাপুরে ওপেন সিক্রেট ‘বুঙ্গা’

আধুনিক প্রযুক্তিতে কৃষির উন্নয়ন: ছাতকে কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ, মাঠ পর্যায়ে কর্মকর্তাদের পরিদর্শন

কানাইঘাটে ‘ফ্রিজকাণ্ড’: এনসিপি নেতার মামলায় ওয়ালটন কর্মকর্তাদের জামিন

দান করা সম্পত্তি আমৃত্যু ভোগ করতে পারবেন দাতা, সংসদে বিল পাস

মৌলভীবাজারে সড়ক পরিবহন আইনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলা

সাইফুর রহমানের মৃত্যু নিছক দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র ছিল, খতিয়ে দেখার দাবি রিজভীর

শান্তিগঞ্জে ‘আমার সংস্কৃতি, আমার অহংকার’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

জামালগঞ্জে  দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ