রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
আহত ২৫ - হবিগঞ্জে সিএনজি-টমটম স্ট্যান্ডের দখল নিয়ে ভয়াবহ সংঘর্ষ মৃত্যুর পরও ঢাকায় জায়গার সংকট, কবর সংরক্ষণে লাখ থেকে কোটি বেলার মামলায় কক্সবাজারের সড়ক প্রকল্প আটকে, বললেন মীর শাহে আলম সিলেট ছাত্রদলের কমিটিতে স্থান পেতে একঝাঁক তরুণের দৌঁড়ঝাপ ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত রোগীর চাপ, বেড না পেয়ে ফ্লোরে চিকিৎসার অপেক্ষা শ্রীমঙ্গলে কাপড়ের আলনার ড্রয়ারে প্রাণঘাতী পদ্ম গোখরা উদ্ধার চুনারুঘাটে তাহেরীয়া সুন্নী যুব সংগঠনের কমিটি গঠন নিয়ে মতবিনিময় সিলেটে পরিবারসহ সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি জামালগঞ্জে ৪ স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা সিলেট মহানগর মোটরযান চালক দলের পরিচিতি সভা
advertisement
সিলেট বিভাগ

কানাইঘাটের চাঞ্চল্যকর জাহাঙ্গীর হত্যা: ৩ আসামি পুলিশের জালে

সিলেটের কানাইঘাটে আলোচিত জাহাঙ্গীর আলম হত্যা মামলার মুল আসামী সহ ৩জনকে কক্সবাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত এ ৩জনকে মঙ্গলবার (৭জুলাই) আদালতে প্রেরণ করা হয়েছে।

কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেকের দিক নির্দেশনায় থানা পুলিশের একটি চৌকস দল টানা অভিযান চালিয়ে জাহাঙ্গীর হত্যা মামলার এজহারনামীয় প্রধান আসামী উপজেলার বড়বন্দ ৩য় খন্ড গ্রামের মৃত সিকন্দর আলীর পুত্র শামীম উদ্দিন (৪৫), ২নং আসামী ডালিম উদ্দিন (৩০), বিলাল উদ্দিনের পুত্র ৪নং আসামী তারেক উদ্দিনকে সোমবার কক্সবাজার শহর এলাকা থেকে গ্রেফতার করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জাহাঙ্গীর আলমকে হত্যার ঘটনা স্বীকার করেছেন।

এ মামলার অপর আরো ৩ আসামীকে গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে ওসি জানিয়েছেন।

উল্লেখ্য গত ১ জুলাই, কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের বড়বন্দ ৩য় খন্ড গ্রামে পারিবারিক বিরোধের জের ধরে ভায়রা ভাই ও তার সহযোগীদের হাতে নৃশংস ভাবে খুন হন একই গ্রামের মৃত মুসা মিয়ার পুত্র জাহাঙ্গীর আলম (২৮) নামের এক যুবক।

পারিবারিক কলহের জের ধরে নিহত জাহাঙ্গীর আলমের স্ত্রী ২ সন্তানকে নিয়ে প্রায় ২মাস পূর্বে তার পিত্রালয় পাশর্^বর্তী বড়চতুল ইউনিয়নের কুল্লার লখাইরগ্রামে চলে যায়। জাহাঙ্গীর আলমের ভায়রা ভাই হল বড়বন্দ ৩য় খন্ড গ্রামের সিকন্দর আলীর পুত্র শামীম আহমদ। স্ত্রী ও সন্তানকে শশুড়বাড়ি থেকে ফিরিয়ে আনতে বিভিন্ন সময় শামীমের শরণাপন্ন হতেন জাহাঙ্গীর আলম।

ঘটনার দিন বিকেল ২টার দিকে একই প্রস্তাব নিয়ে জাহাঙ্গীর আলম পাশর্^বর্তী ভায়রা ভাই শামীম আহমদের বাড়িতে যান। এতে সেখানে উভয়ের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে শামীম আহমদ ও তার পরিবারের লোকজন জাহাঙ্গীর আলমের উপর ক্ষিপ্ত হয়ে ধাওয়া দিলে সে প্রাণ রক্ষার্থে পালিয়ে যায়। এরই জের ধরে ঐদিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জাহাঙ্গীর আলম বাড়ি থেকে স্থানীয় বড়বন্দ বাজারে যাবার পথে করুণাসুন্দরী দিঘীর পাশে আসা মাত্র পূর্বে থেকে উৎপেতে থাকা ভায়রা ভাই শামীম আহমদ, তার ভাই ডালিম উদ্দিন, নাঈম উদ্দিন, ভাগ্না তারেক আহমদ ও সাহেদ আহমদ সহ কয়েকজন দেশীয় ধারালো অস্ত্র নিয়ে জাহাঙ্গীর আলমের উপর হামলা চালায়। হামলাকারীরা তাকে এলোপাতাড়ী কুপিয়ে রক্তাক্ত আহত করে রাস্তার পাশে ফেলে চলে যায়।

পরে স্থানীয়  লোকজন আশংঙ্কাজনক অবস্থায় জাহাঙ্গীর আলমকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহত জাহাঙ্গীর আলমের ছোট ভাই, আলমগীর হোসেন বাদী হয়ে ৬জনের বিরুদ্ধে কানাইঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

▐ এই সম্পর্কিত আরো

আহত ২৫হবিগঞ্জে সিএনজি-টমটম স্ট্যান্ডের দখল নিয়ে ভয়াবহ সংঘর্ষ

মৃত্যুর পরও ঢাকায় জায়গার সংকট, কবর সংরক্ষণে লাখ থেকে কোটি

বেলার মামলায় কক্সবাজারের সড়ক প্রকল্প আটকে, বললেন মীর শাহে আলম

সিলেট ছাত্রদলের কমিটিতে স্থান পেতে একঝাঁক তরুণের দৌঁড়ঝাপ

ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত রোগীর চাপ, বেড না পেয়ে ফ্লোরে চিকিৎসার অপেক্ষা

শ্রীমঙ্গলে কাপড়ের আলনার ড্রয়ারে প্রাণঘাতী পদ্ম গোখরা উদ্ধার

চুনারুঘাটে তাহেরীয়া সুন্নী যুব সংগঠনের কমিটি গঠন নিয়ে মতবিনিময়

সিলেটে পরিবারসহ সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

জামালগঞ্জে ৪ স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

সিলেট মহানগর মোটরযান চালক দলের পরিচিতি সভা