সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রেমের ফাঁদে ফেলে স্কুলছাত্রীকে ৫ দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩ সিলেটে মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল সিলেটে ৩ ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের ৪৮ হাজার টাকা জরিমানা মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনা: এমপি নজরুল ৪ ও স্ত্রী ১ দিনের রিমান্ডে ‘বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান’ চুনারুঘাটে যত্রতত্র পার্কিং ও ড্রেন দখলে জরিমানা তাহিরপুরে নৌপথে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার জামালগঞ্জে বিআইডব্লিউটিএর অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে মানববন্ধন মৌলভীবাজারে পৃথক অভিযানে ৩৪৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ রাজনগরে হত্যা মামলায় ৩ আসামি বাদ, অর্থ লেনদেনের অভিযোগ
advertisement
সিলেট বিভাগ

মৌলভীবাজারে বিশ্বনাথের যুবকের বস্তাবন্দী লাশ উদ্ধার

মৌলভীবাজারে একটি বাড়ির বাথরুম থেকে বস্তাবন্দি অবস্থায় আব্দুল আজিজ (৩২) নামে এক যুবকের লা*শ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ জুলাই) দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের ব্রাহ্মণগ্রাম থেকে লা*শটি উদ্ধার করা হয়।

আব্দুল আজিজ সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের আমতৈল গ্রামের শামসুল ইসলামের ছেলে। তিনি ওইখানে একটি শুটকির আড়তে চাকুরি করতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খলিলপুর ইউনিয়নের ব্রাহ্মণ গ্রামের বাসিন্দা সুবাহান হাজীর বাড়ির বাথরুমে একটি বস্তাবন্দি লা*শ রয়েছে বলে খবর ছড়িয়ে পড়ে। রাতে বিষয়টি জানতে পেরে মৌলভীবাজার মডেল থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে, বাথরুম থেকে বস্তাবন্দি অবস্থায় আজিজের লা*শ উদ্ধার করে পুলিশ।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, 'খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে লা*শ উদ্ধার করেছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে এবং ম*র*দে*হ ময়নাতদন্তের জন্য হাসপাতালের ম*র্গে পাঠানো হয়েছে।'

এই সম্পর্কিত আরো

প্রেমের ফাঁদে ফেলে স্কুলছাত্রীকে ৫ দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩

সিলেটে মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল

সিলেটে ৩ ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের ৪৮ হাজার টাকা জরিমানা

মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনা: এমপি নজরুল ৪ ও স্ত্রী ১ দিনের রিমান্ডে

‘বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান’

চুনারুঘাটে যত্রতত্র পার্কিং ও ড্রেন দখলে জরিমানা

তাহিরপুরে নৌপথে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার

জামালগঞ্জে বিআইডব্লিউটিএর অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে মানববন্ধন

মৌলভীবাজারে পৃথক অভিযানে ৩৪৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

রাজনগরে হত্যা মামলায় ৩ আসামি বাদ, অর্থ লেনদেনের অভিযোগ