সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বিশ্বনাথে ইসলামী আন্দোলনের উপজেলা ও পৌর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাটে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন মায়ের শেষ বিদায়ে মুকুলের কান্না ছুঁয়ে গেল জানাজায় উপস্থিত সবাইকে আ. লীগ নেতার গাড়িতে ‘লংড্রাইভ করেছেন’ পাটওয়ারী, দাবি রাশেদ খাঁনের শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের ইন্তেকাল, নাছির চৌধুরীর শোক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় এমপি মিলনকে ফুলেল শুভেচ্ছা স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হতে পারে না: রাষ্ট্রপতি চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল ইসলাম এমপিওভুক্ত শিক্ষকেরা নির্বাচনে অংশ নিলে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে: ইসি ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
advertisement
সিলেট বিভাগ

দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজে বৃত্তি প্রদান

সিলেটের বালাগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজে প্রয়াত শাহ আকিবুন নূর চৌধুরী স্মৃতি বৃত্তি বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ৫ জন কৃতি শিক্ষার্থীর হাতে বৃত্তির অর্থ ও সনদ তুলে দেওয়া হয়।

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজের প্রাক্তন শিক্ষক এবং স্কটল্যান্ড প্রবাসী শাহনূর চৌধুরীর ছোট ভাই, অস্ট্রেলিয়া প্রবাসী প্রয়াত শাহ আকিবুন নূর চৌধুরীর স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখতে তাঁর পরিবারের উদ্যোগে এ বৃত্তি প্রবর্তন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. খলিলুর রহমান। 

প্রভাষক জাকারিয়া টিপুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন বৃত্তিপ্রবর্তক পরিবারের সদস্য বিজয় চৌধুরী, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি সাংবাদিক শাহ মো. হেলাল এবং সহকারী শিক্ষক বাসন্তী চক্রবর্তী।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মো. খলিলুর রহমান বলেন, মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম.এ.জি. ওসমানীর একান্ত সচিব, দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজের প্রাক্তন শিক্ষক এবং স্কটল্যান্ড প্রবাসী শাহনূর চৌধুরীর উদ্যোগে প্রবর্তিত এ স্মৃতি বৃত্তি নিঃসন্দেহে একটি মহৎ ও শিক্ষাবান্ধব উদ্যোগ। প্রয়াত শাহ আকিবুন নূর চৌধুরীর স্মৃতিকে ধারণ করে তাঁর পরিবারের এ উদ্যোগ শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও উৎসাহিত করবে। এ জন্য বৃত্তি প্রবর্তক ও তাঁর পরিবারের প্রতি বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। ভবিষ্যতেও এ ধরনের মহতী উদ্যোগ অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী।

এবারের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন— ৭ম শ্রেণির নাজিম উদ্দিন ও মারুফা আক্তার, ৮ম শ্রেণির আফসানা জান্নাত, ৯ম শ্রেণির আনিকা বেগম এবং ১০ম শ্রেণির মো. রনি মিয়া।
সবশেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ ও সনদ তুলে দেওয়া হয়।

এই সম্পর্কিত আরো

বিশ্বনাথে ইসলামী আন্দোলনের উপজেলা ও পৌর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাটে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন

মায়ের শেষ বিদায়ে মুকুলের কান্না ছুঁয়ে গেল জানাজায় উপস্থিত সবাইকে

আ. লীগ নেতার গাড়িতে ‘লংড্রাইভ করেছেন’ পাটওয়ারী, দাবি রাশেদ খাঁনের

শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের ইন্তেকাল, নাছির চৌধুরীর শোক

সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় এমপি মিলনকে ফুলেল শুভেচ্ছা

স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হতে পারে না: রাষ্ট্রপতি

চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল ইসলাম

এমপিওভুক্ত শিক্ষকেরা নির্বাচনে অংশ নিলে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে: ইসি

ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর