রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জমিসংক্রান্ত বিরোধের জেরে ধর্মপাশায় শিক্ষককের ওপর হামলা সবুজ সিলেটে সংবাদ প্রকাশ - ধর্মপাশায় প্রধান শিক্ষককে শোকজ সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ কমলগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালিত দায়িত্বে অবহেলার অভিযোগে মৌলভীবাজারের সিভিল সার্জনেকে এক দিনের মধ্যে প্রত্যাহারের নির্দেশ মন্ত্রীর মাদক চোরাচালান বন্ধে টাস্কফোর্স গঠন করা হয়েছে: মৌলভীবাজারে প্রবাসী কল্যাণ মন্ত্রী বালাগঞ্জে ‘আত্-তাকওয়া প্রকল্প’ পরিদর্শনে যুক্তরাজ্যপ্রবাসী সমাজকর্মীরা বিশ্বনাথে মাইকিং করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, ইউপি চেয়ারম্যানসহ আহত ৩০ গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের ৬ হত্যা মামলার আসামি গ্রেপ্তার শান্তিগঞ্জে উচ্চশিক্ষার সুযোগ সংকুচিত, নেই গার্লস স্কুল, ডিগ্রি কলেজ ও বিজ্ঞান শাখা
advertisement
সিলেট বিভাগ

জগন্নাথপুরে বিশেষ বরাদ্দের সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শ্রীধরপাশা গ্রামের রাজু মার্কেট থেকে ডাউকা নদীর পাড় পর্যন্ত সড়কের সংস্কার ও পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকার পাঁচ শতাধিক মানুষের দীর্ঘদিনের চলাচলের দুর্ভোগ লাঘব হবে।

রোববার (৫ জুলাই) সকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী আব্দুস সোবহান।

জানা গেছে, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদের বিশেষ বরাদ্দ থেকে সড়কটির সংস্কার ও পাকাকরণ কাজ বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পটি সম্পন্ন হলে শ্রীধরপাশা গ্রামের পাঁচ শতাধিক মানুষ সরাসরি উপকৃত হবেন। পাশাপাশি শিক্ষার্থী, কৃষক, মৎস্যজীবী ও সাধারণ পথচারীদের দীর্ঘদিনের যাতায়াতের দুর্ভোগ অনেকাংশে দূর হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে হাজী আব্দুস সোবহান বলেন, দীর্ঘদিন ধরে সড়কটি অবহেলিত ছিল। স্থানীয় মানুষের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বিশেষ বরাদ্দ প্রদান করেছেন। এর ফলে এলাকার শত শত মানুষ উপকৃত হবেন। তিনি এ জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান ও সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে ইউনিয়নের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নে প্রয়োজনীয় বরাদ্দ দেওয়ারও দাবি জানান।

এ সময় কলকলিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আনিছুর রহমান তুথি, যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান, ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

▐ এই সম্পর্কিত আরো

জমিসংক্রান্ত বিরোধের জেরে ধর্মপাশায় শিক্ষককের ওপর হামলা

সবুজ সিলেটে সংবাদ প্রকাশধর্মপাশায় প্রধান শিক্ষককে শোকজ

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ

কমলগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালিত

দায়িত্বে অবহেলার অভিযোগে মৌলভীবাজারের সিভিল সার্জনেকে এক দিনের মধ্যে প্রত্যাহারের নির্দেশ মন্ত্রীর

মাদক চোরাচালান বন্ধে টাস্কফোর্স গঠন করা হয়েছে: মৌলভীবাজারে প্রবাসী কল্যাণ মন্ত্রী

বালাগঞ্জে ‘আত্-তাকওয়া প্রকল্প’ পরিদর্শনে যুক্তরাজ্যপ্রবাসী সমাজকর্মীরা

বিশ্বনাথে মাইকিং করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, ইউপি চেয়ারম্যানসহ আহত ৩০

গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের ৬ হত্যা মামলার আসামি গ্রেপ্তার

শান্তিগঞ্জে উচ্চশিক্ষার সুযোগ সংকুচিত, নেই গার্লস স্কুল, ডিগ্রি কলেজ ও বিজ্ঞান শাখা