রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জমিসংক্রান্ত বিরোধের জেরে ধর্মপাশায় শিক্ষককের ওপর হামলা সবুজ সিলেটে সংবাদ প্রকাশ - ধর্মপাশায় প্রধান শিক্ষককে শোকজ সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ কমলগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালিত দায়িত্বে অবহেলার অভিযোগে মৌলভীবাজারের সিভিল সার্জনেকে এক দিনের মধ্যে প্রত্যাহারের নির্দেশ মন্ত্রীর মাদক চোরাচালান বন্ধে টাস্কফোর্স গঠন করা হয়েছে: মৌলভীবাজারে প্রবাসী কল্যাণ মন্ত্রী বালাগঞ্জে ‘আত্-তাকওয়া প্রকল্প’ পরিদর্শনে যুক্তরাজ্যপ্রবাসী সমাজকর্মীরা বিশ্বনাথে মাইকিং করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, ইউপি চেয়ারম্যানসহ আহত ৩০ গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের ৬ হত্যা মামলার আসামি গ্রেপ্তার শান্তিগঞ্জে উচ্চশিক্ষার সুযোগ সংকুচিত, নেই গার্লস স্কুল, ডিগ্রি কলেজ ও বিজ্ঞান শাখা
advertisement
সিলেট বিভাগ

কমলগঞ্জে ভুয়া ছবি তৈরি করে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার, থানায় জিডি

মৌলভীবাজারের কমলগঞ্জে কৃত্রিম এআই প্রযুক্তি ব্যবহারে ভুয়া ছবি তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দিয়েছে কালের কণ্ঠ মাল্টিমিডিয়া জেলা প্রতিনিধি সালাহউদ্দিন শুভ এর বিরুদ্ধে। এ ঘটনায় সামাজিক মর্যাদা ক্ষুন্নের অভিযোগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সালাহউদ্দিন । 

জানা যায়, “ভানুগাছ মিডিয়া” ও “ভানুগাছ মিডিয়া ০০৩২” নামে দুটি ফেসবুক আইডি থেকে সাংবাদিক সালাহউদ্দিন শুভকে নিয়ে এআই প্রযুক্তির মাধ্যমে ভুয়া ছবি বিভ্রান্তিকর তথ্য দিয়ে নিয়মিত প্রকাশ করছে। এসব পোস্টের মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি ও সাংবাদিকতা জীবনের সুনাম এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে।

সাংবাদিক সালাউদ্দিন শুভ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্য প্রণোদিতভাবে চালানো এই অপপ্রচার শুধু আমার ব্যক্তিগত সম্মানহানির বিষয় নয়; এটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি তৈরির একটি উদ্বেগজনক দৃষ্টান্ত। একটি সংঘবদ্ধ চক্র পরিকল্পিতভাবে আমার পেশাগত ভাবমূর্তি ক্ষুণœ করার চেষ্টা করছে। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। এ ঘটনায় কমলগঞ্জ থানায় গত ৭ জুন ২০২৬ তারিখে জিডি নম্বর ২৯৫ দায়ের করে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন করছি। 

বিষয়টি নিয়ে মৌলভীবাজারের জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। প্রযুক্তির অপব্যবহার করে ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভুয়া ছবি, বিকৃত তথ্য ও বিভ্রান্তিকর প্রচারণা চালানো বর্তমানে সাইবার অপরাধের নতুন রূপ হিসেবে দেখা দিচ্ছে। এ ধরনের কর্মকা- শুধু ব্যক্তি নয়, সংবাদমাধ্যমের বিশ্বাসযোগ্যতাকেও ক্ষতিগ্রস্ত করে এবং সমাজে বিভ্রান্তি সৃষ্টি করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাইবার অপরাধ দমনকারী ইউনিট এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগে দ্রুত তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনা জরুরি। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদেরও যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য বা ছবি শেয়ার না করার আহ্বান জানান তারা।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কমর উদ্দিন বলেন, এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। প্রযুক্তিগত তথ্য-উপাত্ত সংগ্রহ করে অপরাধে জড়িত ব্যক্তিদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

▐ এই সম্পর্কিত আরো

জমিসংক্রান্ত বিরোধের জেরে ধর্মপাশায় শিক্ষককের ওপর হামলা

সবুজ সিলেটে সংবাদ প্রকাশধর্মপাশায় প্রধান শিক্ষককে শোকজ

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ

কমলগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালিত

দায়িত্বে অবহেলার অভিযোগে মৌলভীবাজারের সিভিল সার্জনেকে এক দিনের মধ্যে প্রত্যাহারের নির্দেশ মন্ত্রীর

মাদক চোরাচালান বন্ধে টাস্কফোর্স গঠন করা হয়েছে: মৌলভীবাজারে প্রবাসী কল্যাণ মন্ত্রী

বালাগঞ্জে ‘আত্-তাকওয়া প্রকল্প’ পরিদর্শনে যুক্তরাজ্যপ্রবাসী সমাজকর্মীরা

বিশ্বনাথে মাইকিং করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, ইউপি চেয়ারম্যানসহ আহত ৩০

গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের ৬ হত্যা মামলার আসামি গ্রেপ্তার

শান্তিগঞ্জে উচ্চশিক্ষার সুযোগ সংকুচিত, নেই গার্লস স্কুল, ডিগ্রি কলেজ ও বিজ্ঞান শাখা