মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
রাষ্ট্রপতি হিসেবে প্রথম সিলেট সফরে মির্জা ফখরুল খেলাধুলার উন্নয়নে প্রধানমন্ত্রীর বিশেষ পরিকল্পনা: তাহসিনা রুশদীর আসিফ মাহমুদের ‘সিন্ডিকেটে’ ১১ হাজার কোটি টাকা? অনুসন্ধানে দুদক মঙ্গলবার থেকে শিল্প-কারখানায় স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ দুর্গাপূজায় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে: জিকে গউছ কুলাউড়ায় ২,৫০০ চা শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের রেইনকোট বিতরণ হাজী স্বপনকে ছেড়ে দেওয়ার অভিযোগ, ওসি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ কুলাউড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ কুলাউড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বিদ্যুতের লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিলে নাকাল শান্তিগঞ্জ, জনমনে ক্ষোভ
advertisement
সিলেট বিভাগ

আজ ডা. পবন চন্দ্র দেবনাথের ৩৫তম মৃত্যুবার্ষিকী

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বিশিষ্ট হোমিও চিকিৎসক ও সাম্যবাদী দলের কেন্দ্রীয় নেতা ডা. পবন চন্দ্র দেবনাথের ৩৫তম মৃত্যুবার্ষিকী আজ রোববার (৫ জুলাই)। এ উপলক্ষে তাঁর নিজ বাড়ি কুলাউড়া উপজেলার বনগাঁও-২ এলাকায় পারিবারিকভাবে স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

ডা. পবন চন্দ্র দেবনাথ ছিলেন একজন প্রগতিশীল রাজনৈতিক চিন্তাবিদ, সমাজসচেতন চিকিৎসক ও বহুমাত্রিক ব্যক্তিত্ব। প্রত্যন্ত জনপদে বেড়ে উঠেও তিনি তাঁর বিপ্লবী আদর্শ, আপসহীন মনোভাব এবং সাংগঠনিক দক্ষতার মাধ্যমে এলাকায় ব্যাপক পরিচিতি লাভ করেন।

চীনের কৃষি ও সাংস্কৃতিক বিপ্লবের আদর্শে অনুপ্রাণিত ডা. পবন চন্দ্র দেবনাথ দীর্ঘদিন সমাজ পরিবর্তনের লক্ষ্যে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেন। পাশাপাশি সাধারণ মানুষের চিকিৎসাসেবায়ও তিনি ছিলেন নিবেদিত।

১৯৯১ সালের ৫ জুলাই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে মাত্র ৫৬ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।

তিনি দৈনিক যুগভেরী পত্রিকার স্টাফ রিপোর্টার, সাপ্তাহিক সীমান্তের ডাক-এর সম্পাদক, কবি ও শিক্ষক সঞ্জয় দেবনাথের পিতা।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে তাঁর আত্মার শান্তি কামনা এবং গুণগ্রাহীদের কাছে তাঁর আদর্শ ও কর্মজীবন স্মরণের আহ্বান জানানো হয়েছে।

এই সম্পর্কিত আরো

রাষ্ট্রপতি হিসেবে প্রথম সিলেট সফরে মির্জা ফখরুল

খেলাধুলার উন্নয়নে প্রধানমন্ত্রীর বিশেষ পরিকল্পনা: তাহসিনা রুশদীর

আসিফ মাহমুদের ‘সিন্ডিকেটে’ ১১ হাজার কোটি টাকা? অনুসন্ধানে দুদক

মঙ্গলবার থেকে শিল্প-কারখানায় স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ

দুর্গাপূজায় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে: জিকে গউছ

কুলাউড়ায় ২,৫০০ চা শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের রেইনকোট বিতরণ

হাজী স্বপনকে ছেড়ে দেওয়ার অভিযোগ, ওসি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

কুলাউড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

কুলাউড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বিদ্যুতের লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিলে নাকাল শান্তিগঞ্জ, জনমনে ক্ষোভ