শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

ছাতকে ইয়াবাসহ ৩ জনসহ বিভিন্ন মামলার ৭ আসামি গ্রেপ্তার

সুনামগঞ্জের ছাতকে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ জন, আদালতের সাজাপ্রাপ্ত মামলার ২ জন এবং নিয়মিত মামলার আরও ২ জনসহ মোট ৭ জনকে গ্রেপ্তার করেছে ছাতক থানা পুলিশ।

শনিবার (৪ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন অধ্যাদেশ, ২০২৬ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর মামলায় ছাতক পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নোয়ারাই-ইসলামপুর মহল্লার তৈয়বুর রহমান রনির স্ত্রী লাকী বেগম (৪০)-কে ৪০ পিস ইয়াবাসহ, শহরের ৭ নম্বর ওয়ার্ডের মন্ডলীভোগ মহল্লার লিলু মিয়ার ছেলে আল আমিনকে ১০ পিস ইয়াবাসহ এবং দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের সাহেবেরগাঁও গ্রামের মুজাফ্ফর আলীর মেয়ে খয়রুন নেছা রিয়া (২৬)-কে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া ছাতক থানার একটি নিয়মিত মামলার এজাহারভুক্ত আসামি ছাতক সদর ইউনিয়নের মুক্তিরগাঁও গ্রামের তাজ উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন (২৮) ও জাকির হোসেন (২৬)-কেও গ্রেপ্তার করা হয়েছে।

অন্যদিকে, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাহিদুল ইসলাম ছাতক বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদক সেবনের দায়ে শহরের তাতিকোনা মহল্লার মৃত আব্দুল গনির ছেলে পিরন মিয়া (৫০) এবং জয়নাল আবেদীনের ছেলে হেলাল উদ্দিন (২৬)-কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ৩৬৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান জানান, সাজাপ্রাপ্ত দুই আসামিকে বিধি মোতাবেক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামিদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এই সম্পর্কিত আরো