সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বিশ্বনাথে ইসলামী আন্দোলনের উপজেলা ও পৌর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাটে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন মায়ের শেষ বিদায়ে মুকুলের কান্না ছুঁয়ে গেল জানাজায় উপস্থিত সবাইকে আ. লীগ নেতার গাড়িতে ‘লংড্রাইভ করেছেন’ পাটওয়ারী, দাবি রাশেদ খাঁনের শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের ইন্তেকাল, নাছির চৌধুরীর শোক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় এমপি মিলনকে ফুলেল শুভেচ্ছা স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হতে পারে না: রাষ্ট্রপতি চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল ইসলাম এমপিওভুক্ত শিক্ষকেরা নির্বাচনে অংশ নিলে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে: ইসি ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
advertisement
সিলেট বিভাগ

সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চালুর দাবিতে শিক্ষার্থীদের স্মারকলিপি

হাসপাতালের কার্যক্রম দ্রুত চালু, প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকের দাবিতে জেলা প্রশাসক ও সিভিল সার্জনের মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

বুধবার (১ জুলাই) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসক ও সিভিল সার্জনের কার্যালয়ে পৃথকভাবে এ স্মারকলিপি প্রদান করেন তারা।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, ২০২০-২০২১ শিক্ষাবর্ষে সুনামগঞ্জ মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম শুরু হলেও এখন পর্যন্ত হাসপাতালের কার্যক্রম চালু হয়নি। একই সঙ্গে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগ না হওয়ায় পাঠদান, ক্লিনিক্যাল শিক্ষা ও পেশাগত দক্ষতা অর্জন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

তারা জানান, ২০২৫ সালের ১৫ এপ্রিল হাসপাতাল দ্রুত চালুর দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছিল। পরবর্তী সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একাধিকবার আশ্বাস দিলেও হাসপাতাল চালুর বিষয়ে এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এমনকি এ বিষয়ে কোনো সুস্পষ্ট রোডম্যাপও জানানো হয়নি।

শিক্ষার্থীদের ভাষ্য, মেডিকেল শিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো হাসপাতালভিত্তিক ক্লিনিক্যাল শিক্ষা। বর্তমানে কলেজে ছয়টি ব্যাচের শিক্ষার্থী অধ্যয়নরত থাকলেও হাসপাতাল চালু না থাকায় তারা রোগীদের সঙ্গে সরাসরি কাজ করার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। শিক্ষক সংকটের কারণে একাডেমিক ক্লাস, ক্লিনিক্যাল ক্লাস ও ব্যবহারিক প্রশিক্ষণও ব্যাহত হচ্ছে।

তারা আরও বলেন, হাসপাতাল চালু না থাকায় শুধু শিক্ষার্থীরাই নয়, সুনামগঞ্জের হাওরাঞ্চলের মানুষও প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। দ্রুত হাসপাতাল চালু হলে একদিকে শিক্ষার্থীদের ক্লিনিক্যাল শিক্ষা নিশ্চিত হবে, অন্যদিকে জেলার মানুষের স্বাস্থ্যসেবাও সহজলভ্য হবে।

দুই দফা দাবিতে শিক্ষার্থীরা অবিলম্বে সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালু, সব বিভাগে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগ ও পদায়ন এবং প্রয়োজনীয় একাডেমিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি আগামী এক কর্মদিবসের মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রীর সঙ্গে শিক্ষার্থীদের একটি জরুরি বৈঠকের আয়োজনেরও অনুরোধ করেন।

স্মারকলিপি প্রদান শেষে পঞ্চম বর্ষের শিক্ষার্থী প্রিয়াস চন্দ্র দাস বলেন, “আমাদের একমাত্র লক্ষ্য দ্রুত হাসপাতাল চালু, শিক্ষক সংকট নিরসন এবং মানসম্মত চিকিৎসাশিক্ষা নিশ্চিত করা। একই সঙ্গে হাওরাঞ্চলের মানুষের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করা। আশা করছি সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।”

এ সময় উপস্থিত ছিলেন পঞ্চম বর্ষের শিক্ষার্থী সাইদুল ইসলাম সাকিব, চতুর্থ বর্ষের শাহপরান ভূইয়া, তৃতীয় বর্ষের মোহাম্মদ এহসান, দ্বিতীয় বর্ষের মোহাম্মদ নিরব ও ইমতিয়াজ আহমেদ এবং প্রথম বর্ষের ইয়াসির শাফিন ও প্রিতম রাজবংশীসহ অন্যান্য শিক্ষার্থীরা।

এই সম্পর্কিত আরো

বিশ্বনাথে ইসলামী আন্দোলনের উপজেলা ও পৌর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাটে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন

মায়ের শেষ বিদায়ে মুকুলের কান্না ছুঁয়ে গেল জানাজায় উপস্থিত সবাইকে

আ. লীগ নেতার গাড়িতে ‘লংড্রাইভ করেছেন’ পাটওয়ারী, দাবি রাশেদ খাঁনের

শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের ইন্তেকাল, নাছির চৌধুরীর শোক

সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় এমপি মিলনকে ফুলেল শুভেচ্ছা

স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হতে পারে না: রাষ্ট্রপতি

চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল ইসলাম

এমপিওভুক্ত শিক্ষকেরা নির্বাচনে অংশ নিলে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে: ইসি

ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর