সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বিশ্বনাথে ইসলামী আন্দোলনের উপজেলা ও পৌর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাটে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন মায়ের শেষ বিদায়ে মুকুলের কান্না ছুঁয়ে গেল জানাজায় উপস্থিত সবাইকে আ. লীগ নেতার গাড়িতে ‘লংড্রাইভ করেছেন’ পাটওয়ারী, দাবি রাশেদ খাঁনের শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের ইন্তেকাল, নাছির চৌধুরীর শোক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় এমপি মিলনকে ফুলেল শুভেচ্ছা স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হতে পারে না: রাষ্ট্রপতি চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল ইসলাম এমপিওভুক্ত শিক্ষকেরা নির্বাচনে অংশ নিলে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে: ইসি ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
advertisement
সিলেট বিভাগ

সিলেটের আওয়ামী লীগের শিশু চেয়ারম্যানকে বরখাস্ত করলো সরকার

সিলেটের বিয়ানীবাজার উপজেলার ১ নম্বর আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহবাবুর রহমান খান শিশুকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। একই সঙ্গে তাকে আগামী ১০ কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) স্থানীয় সরকার বিভাগের উপসচিব জিয়াউর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই দীর্ঘ সময় দেশের বাইরে অবস্থান করার অভিযোগে চেয়ারম্যান শিশুর বিরুদ্ধে এই প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। সম্প্রতি তিনি কানাডা থেকে দেশে ফিরলেও ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ায় বিষয়টি মন্ত্রণালয়ের নজরে আসে।

জানা যায়, গত ১৮ মার্চ তিনি প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই দেশ ত্যাগ করেন এবং দীর্ঘ সময় বিদেশে অবস্থান করেন। এ কারণে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রমে জটিলতা সৃষ্টি হয় বলে অভিযোগ ওঠে।

এর আগে সিলেট জেলা প্রশাসন স্থানীয় সরকার বিভাগের কাছে পাঠানো এক প্রতিবেদনে চেয়ারম্যানের অননুমোদিত অনুপস্থিতির বিষয়টি তুলে ধরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মতামতের ভিত্তিতে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(৪)(জ) ধারায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আহবাবুর রহমান খান শিশুকে আগামী ১০ কার্যদিবসের মধ্যে সিলেট জেলা প্রশাসকের মাধ্যমে লিখিত জবাব দিতে হবে। জবাব সন্তোষজনক না হলে তার বিরুদ্ধে আরও কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হতে পারে।

এদিকে চেয়ারম্যান সাময়িক বরখাস্ত হওয়ায় প্যানেল চেয়ারম্যান-১ মো. মনিরুজ্জামানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ইউনিয়ন পরিষদের রুটিন দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, ৫ আগস্ট-পরবর্তী সময়ে বিয়ানীবাজার উপজেলার এটি দ্বিতীয় চেয়ারম্যান বরখাস্তের ঘটনা। এর আগে মাথিউরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আমান উদ্দিনও বরখাস্ত হয়েছিলেন। দুজনই নৌকা প্রতীকে নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।

বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা মজুমদার বিষয়টি নিশ্চিত করে বলেন, চেয়ারম্যান আহবাবুর রহমান খান শিশুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান দায়িত্ব পালন করবেন।

এই সম্পর্কিত আরো

বিশ্বনাথে ইসলামী আন্দোলনের উপজেলা ও পৌর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাটে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন

মায়ের শেষ বিদায়ে মুকুলের কান্না ছুঁয়ে গেল জানাজায় উপস্থিত সবাইকে

আ. লীগ নেতার গাড়িতে ‘লংড্রাইভ করেছেন’ পাটওয়ারী, দাবি রাশেদ খাঁনের

শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের ইন্তেকাল, নাছির চৌধুরীর শোক

সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় এমপি মিলনকে ফুলেল শুভেচ্ছা

স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হতে পারে না: রাষ্ট্রপতি

চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল ইসলাম

এমপিওভুক্ত শিক্ষকেরা নির্বাচনে অংশ নিলে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে: ইসি

ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর