বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ঢাকায় ১ হাজার শয্যার আন্তর্জাতিক হাসপাতাল, শুরু হয়েছে শেয়ার বুকিং মেলা বিশ্বনাথে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হামলায় আহত ছাত্রদল নেতা বকুল, ছাত্রদলের বিক্ষোভ মিছিল হতাশায় ভুগছেন? কোরআনের এই ১০ আয়াত নিয়ে একটু ভাবুন ছড়া থেকে অবৈধ বালু উত্তোলন, শ্রীমঙ্গলে দুইজনের কারাদণ্ড রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় সিলেটে রেলের টিকিট কালোবাজারে বিক্রির দায়ে দুই আরএনবি সদস্য আটক চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীবিরোধী অভিযানে বাংলাদেশিসহ আটক ৩২৫ নারী ও বৃদ্ধ দম্পতিকে প্রাণনাশের হুমকি, চুনারুঘাটে গ্রেপ্তার ৩ সিলেটে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার
advertisement
সিলেট বিভাগ

‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদক।

‎বৃহস্পতিবার সকালে জামালগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় জামালগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।

‎নবনিযুক্ত ইউএনও শিল্পী রাণী মোদক বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন ও জনসেবার মানোন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা গুরুত্বপূর্ণ। তিনি সরকারের নির্দেশনা ও নীতিমালা অনুসরণ করে সাংবাদিকদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি উপজেলার সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে গণমাধ্যমকর্মীদের গঠনমূলক সহযোগিতা কামনা করেন।

‎জানা যায়, শিল্পী রাণী মোদক ৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। তাঁর বাড়ি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায়। তিনি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেছেন। জামালগঞ্জে যোগদানের আগে তিনি সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে ভূমি অধিগ্রহণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

‎এসময় উপস্থিত ছিলেন,  জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ, সহসভাপতি জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, যুগ্ন সাধারণ সম্পাদক মো. বায়েজীদ বিন ওয়াহিদ, সহ সাধারণ সম্পাদক দিল আহমদ, সাংগঠনিক সম্পাদক বিশ্বজিত রায়, কোষাধ্যক্ষ মহসিন কবির, দপ্তর সম্পাদক আব্দুস সামাদ আফিন্দী, নির্বাহী সদস্য, মো. ওয়ালী উল্লাহ সরকার, অঞ্জন পুরকায়স্থ, মো. হাবিবুর রহমান। সদস্য আতিকুর রহমান, সাপ্তাহিক জামালগঞ্জ সংবাদ প্রতিনিধি মিসবাহ উদ্দিন রুমি, আলোকিত সকাল প্রতিনিধি মেহেদী হাসান প্রমুখ।

এই সম্পর্কিত আরো

ঢাকায় ১ হাজার শয্যার আন্তর্জাতিক হাসপাতাল, শুরু হয়েছে শেয়ার বুকিং মেলা

বিশ্বনাথে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হামলায় আহত ছাত্রদল নেতা বকুল, ছাত্রদলের বিক্ষোভ মিছিল

হতাশায় ভুগছেন? কোরআনের এই ১০ আয়াত নিয়ে একটু ভাবুন

ছড়া থেকে অবৈধ বালু উত্তোলন, শ্রীমঙ্গলে দুইজনের কারাদণ্ড

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়

সিলেটে রেলের টিকিট কালোবাজারে বিক্রির দায়ে দুই আরএনবি সদস্য আটক

চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীবিরোধী অভিযানে বাংলাদেশিসহ আটক ৩২৫

নারী ও বৃদ্ধ দম্পতিকে প্রাণনাশের হুমকি, চুনারুঘাটে গ্রেপ্তার ৩

সিলেটে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার