বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
কুলাউড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জৈন্তাপুরে আলোচনা সভা গণঅভ্যুত্থান দিবসে শাল্লায় জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা জগন্নাথপুর-শান্তিগঞ্জ আর কখনো অবহেলিত থাকবে না: এমপি কয়সর বিয়ানীবাজার সরকারি কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপিত জামালগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে যুব জমিয়তের দোয়া মাহফিল দিরাইয়ে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দিল উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ছাতকে আলোচনা সভা কুলাউড়ার অগ্রণী উচ্চ বিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত আইএমএফের প্রাক্কলনে নতুন মাইলফলকের পথে ভারতের অর্থনীতি
advertisement
সিলেট বিভাগ

ছাতকে শিক্ষার্থী আহত হওয়ার প্রতিবাদে সহপাঠীদের মানববন্ধন

সুনামগঞ্জের ছাতকে সড়ক দুর্ঘটনায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিহা জান্নাত ফাতেমা গুরুতর আহত হওয়ার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে শিক্ষার্থী, শিক্ষক ও বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক অজয় কৃষ্ণ পালের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন শিক্ষক জিবেশ চক্রবর্তী, আবুল কালাম, সুব্রত দাস, লায়লা আঞ্জুমান আরা ও তন্ময় চৌধুরী তপু।

শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন দশম শ্রেণির ছাত্রী উম্মে ফাতেমা স্পৃহা ও দেবযানী রায় এবং দশম শ্রেণির ছাত্র সুজন বর্মন স্নেহ।

এসময় শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়ে বক্তব্য রাখেন নিরাপদ ছাতক পৌর শহর ঐক্য পরিষদের আহ্বায়ক রিয়াজ আহমদ রাজু, যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর হাজি ছালেক মিয়া, সদস্য সচিব মাহবুবুর রহমান চৌধুরী স্বপন, ছাতক বাজার ব্যবসায়ী ঐক্য পরিষদের সদস্য সচিব সাইদুল হক মধু এবং ঐক্যবদ্ধ ছাতকের প্রতিষ্ঠাতা সদস্য আইনজীবী সানী দাস।

এছাড়া উপস্থিত ছিলেন ব্যবসায়ী আমির জাহান, যুক্তরাজ্য প্রবাসী এবাদুর রহমান লিটন, রুমন আহমদ, জিয়াদ আহমদ, আশরাফুল হক খেলন, জয়নাল আবেদীন রফিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মানববন্ধন শেষে শিক্ষক প্রতিনিধি ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ছাতক শহরে নিরাপদ চলাচল নিশ্চিত করা, ফুটপাত দখলমুক্ত করা এবং অপ্রাপ্তবয়স্ক ও নেশাগ্রস্ত চালকদের নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহি উদ্দিনের সঙ্গে তাঁর কার্যালয়ে মতবিনিময় করেন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, আহত শিক্ষার্থী নিহা জান্নাত ফাতেমার উন্নত চিকিৎসার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে পাঁচ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়েছে। পাশাপাশি আগামী ২০ জুন ছাতকের সচেতন নাগরিকদের নিয়ে সড়ক নিরাপত্তা বিষয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হবে।

বক্তারা বলেন, কোমলমতি শিক্ষার্থী, শিশু, পথচারী, ব্যবসায়ীসহ সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। তারা সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

এই সম্পর্কিত আরো

কুলাউড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জৈন্তাপুরে আলোচনা সভা

গণঅভ্যুত্থান দিবসে শাল্লায় জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা

জগন্নাথপুর-শান্তিগঞ্জ আর কখনো অবহেলিত থাকবে না: এমপি কয়সর

বিয়ানীবাজার সরকারি কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপিত

জামালগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে যুব জমিয়তের দোয়া মাহফিল

দিরাইয়ে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দিল উপজেলা প্রশাসন

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ছাতকে আলোচনা সভা

কুলাউড়ার অগ্রণী উচ্চ বিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

আইএমএফের প্রাক্কলনে নতুন মাইলফলকের পথে ভারতের অর্থনীতি