সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বিশ্বনাথে ইসলামী আন্দোলনের উপজেলা ও পৌর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাটে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন মায়ের শেষ বিদায়ে মুকুলের কান্না ছুঁয়ে গেল জানাজায় উপস্থিত সবাইকে আ. লীগ নেতার গাড়িতে ‘লংড্রাইভ করেছেন’ পাটওয়ারী, দাবি রাশেদ খাঁনের শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের ইন্তেকাল, নাছির চৌধুরীর শোক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় এমপি মিলনকে ফুলেল শুভেচ্ছা স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হতে পারে না: রাষ্ট্রপতি চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল ইসলাম এমপিওভুক্ত শিক্ষকেরা নির্বাচনে অংশ নিলে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে: ইসি ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
advertisement
সিলেট বিভাগ

চন্ডিছড়ায় সড়ক-সেতু রক্ষায় জরুরি ব্যবস্থা নিতে এমপির নির্দেশ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রামগঙ্গা-চন্ডিছড়া এলাকায় পাহাড়ি ঢলে সৃষ্ট ভয়াবহ ভাঙন পরিদর্শন করে সেতু ও সড়ক রক্ষায় জরুরি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল।

সোমবার (১৫ জুন) বিকেলে তিনি ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিনে পরিদর্শন করে সংশ্লিষ্ট সড়ক বিভাগের কর্মকর্তাদের দ্রুত প্রতিরোধমূলক কাজ শুরু করার আহ্বান জানান।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক মাস ধরে পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতের কারণে পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কের চন্ডিছড়া এলাকায় ব্যাপক ভাঙনের সৃষ্টি হয়েছে। প্রায় এক মাস আগে সড়কের পাশ দিয়ে প্রবাহিত ছড়ার তীব্র স্রোতে কয়েক হাত এলাকা ধসে পড়ে, ফলে সড়কের একটি বড় অংশ ঝুঁকির মুখে পড়ে।

স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে সড়কের আরও বড় অংশ ছড়ার গর্ভে বিলীন হয়ে যেতে পারে, যা এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় মারাত্মক প্রভাব ফেলবে।

এর আগে সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছিলেন। পরবর্তীতে কিছু প্রতিরোধমূলক কাজ শুরু হলেও সম্প্রতি নতুন করে পাহাড়ি ঢলের কারণে রামগঙ্গা সেতুর পূর্ব পাশে মাটি ও বালু সরে গিয়ে ভাঙনের তীব্রতা বেড়েছে। এতে সেতু ও সংযোগ সড়ক মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে।

পরিদর্শনকালে এমপি ফয়সল দেখতে পান, সেতুর উভয় পাশের মাটি স্রোতের তোড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে পূর্ব পাশের ভাঙন উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত ভাঙনরোধী ব্যবস্থা গ্রহণ, বালুর বস্তা ফেলা এবং স্থায়ী প্রতিরক্ষা দেয়াল নির্মাণের নির্দেশ দেন।

এ সময় তিনি বলেন, “এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগ পথ। পাহাড়ি ঢলের কারণে সেতু ও সড়ক ক্ষতিগ্রস্ত হলে জনসাধারণের দুর্ভোগ চরমে পৌঁছাবে। তাই দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাজ সম্পন্ন করতে হবে।”

পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী, সাবেক মেয়র নাজিম উদ্দিন সামসুসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরো

বিশ্বনাথে ইসলামী আন্দোলনের উপজেলা ও পৌর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাটে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন

মায়ের শেষ বিদায়ে মুকুলের কান্না ছুঁয়ে গেল জানাজায় উপস্থিত সবাইকে

আ. লীগ নেতার গাড়িতে ‘লংড্রাইভ করেছেন’ পাটওয়ারী, দাবি রাশেদ খাঁনের

শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের ইন্তেকাল, নাছির চৌধুরীর শোক

সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় এমপি মিলনকে ফুলেল শুভেচ্ছা

স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হতে পারে না: রাষ্ট্রপতি

চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল ইসলাম

এমপিওভুক্ত শিক্ষকেরা নির্বাচনে অংশ নিলে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে: ইসি

ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর