শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
আন্তর্জাতিক পরমাণু বিজ্ঞানী অধ্যাপক ড. শেখ আব্দুল লতিফ, সুবিপ্রবির গৌরব কানাইঘাটের দনা সীমান্তে তরুণী ধর্ষণ মামলায় আরও একজন গ্রেপ্তার মৌলভীবাজারে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি মৌলভীবাজারে মেয়াদ বদলে পণ্য বিক্রির অভিযোগ, ৫০ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে বসতঘর থেকে বিষাক্ত কোবরা সাপের বাচ্চা উদ্ধার গ্রামীণ কল্যাণের কর মামলায় হাইকোর্টের রায়, দিতে হবে প্রায় ৬৬৬ কোটি শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতির অভিযোগে দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির চেয়ারম্যান হলেন সিলেটের এমপি জহরত আদিব চৌধুরী ২৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন তারাপুর চা বাগানে ফের উচ্ছেদ অভিযান, অবৈধ দখলদারদের উচ্ছেদে নোটিশ
advertisement
সিলেট বিভাগ

প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফরকে ঘিরে ২৫ লাখ মানুষের প্রাণের ৫ দাবি!

মৌলভীবাজারে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য আগমনকে স্বাগত জানিয়ে সরকারি মেডিকেল কলেজ স্থাপনসহ ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে জেলার ঐতিহ্যবাহী সামাজিক ও মানবিক সংগঠন ‘শেখ বোরহান উদ্দিন (রহ.) ইসলামী সোসাইটি’ (বিআইএস)। আজ সোমবার (১৫ জুন) সকাল ১১টায় মৌলভীবাজার প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শেখ বোরহান উদ্দিন (রহ.) ইসলামী সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বর্তমান সহ-সভাপতি এম মুহিবুর রহমান মুহিব। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সংগঠনের পৃষ্ঠপোষক নুরুল ইসলাম মাহবুব।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিআইএস-এর আজীবন সদস্য দেলওয়ার হোসেন এবং কার্যকরী পরিষদের রেদয়ান আহমদ ছামী।


লিখিত বক্তব্যে এম মুহিবুর রহমান মুহিব বলেন, ‘মৌলভীবাজার সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিতে আমরা ২০১৭ সাল থেকে নিরবচ্ছিন্নভাবে আন্দোলন করে আসছি, যা আজ জেলার ২৫ লাখ মানুষের গণদাবিতে পরিণত হয়েছে। এই দাবিতে দেশে-প্রবাসে গোলটেবিল বৈঠক, সেমিনার, স্মারকলিপি প্রদান, গণস্বাক্ষর কর্মসূচি ও মানববন্ধনসহ আমাদের শান্তিপূর্ণ আন্দোলন চলমান রয়েছে।’

তিনি আরও উল্লেখ করেন, মৌলভীবাজার দেশের অর্থনীতিতে বিপুল রাজস্ব ও রেমিট্যান্স জোগান দিলেও শিক্ষা ও স্বাস্থ্য খাতে চরম অবহেলিত। সরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ না থাকায় অনেক মেধাবী শিক্ষার্থী উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। এছাড়া, কোনো মেডিকেল কলেজ না থাকায় মুমূর্ষু রোগীদের সিলেট বা ঢাকা নেওয়ার পথেই অনেকে মৃত্যুমুখে পতিত হচ্ছেন। তাই মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালেই দ্রুত সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার প্রক্রিয়া শুরু করার জোর দাবি জানান তিনি।


সংবাদ সম্মেলনে মৌলভীবাজারের সার্বিক উন্নয়নে বিগত সময়ে বিএনপি সরকারের আমলের কৃতি সন্তান, সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। বক্তারা বর্তমান সরকারের শিক্ষা ও স্বাস্থ্য খাতের নানামুখী প্রশংসনীয় উদ্যোগের ধারাবাহিকতায় মৌলভীবাজারের জন্য অগ্রাধিকার ভিত্তিতে নিম্নোক্ত ৫টি দাবি বাস্তবায়নের আহ্বান জানান, মৌলভীবাজার সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা: জেলার ২৫ লাখ মানুষের সুচিকিৎসা নিশ্চিত করতে অনতিবিলম্বে এটি বাস্তবায়ন করা।

জেলার ভূপ্রকৃতির 'কিডনি' হিসেবে পরিচিত ছোট-বড় ৩০টি হাওর রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ।

শমশেরনগর বিমানবন্দর চালু: প্রবাসী অধ্যুষিত এই অঞ্চলের পর্যটন ও আন্তর্জাতিক চা নিলাম কেন্দ্রের যাতায়াত সুবিধার্থে ঐতিহাসিক শমশেরনগর বিমানবন্দর থেকে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সরাসরি ফ্লাইট চালু করা।

পাবলিক ও কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা: জেলার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি ও ঝরে পড়া রোধে বিশ্ববিদ্যালয় স্থাপন।

যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন: মৌলভীবাজার জেলা সদরের যানজট নিরসনে বাইপাস সড়ক নির্মাণ, ঢাকা-সিলেট রেলপথ ডাবল লাইনে উন্নীতকরণ এবং ট্রেনের সংখ্যা বৃদ্ধি করা।

সংবাদ সম্মেলনে তরুণ প্রজন্মকে যোগ্য ও দক্ষ করে গড়ে তুলতে এবং মৌলভীবাজারের গৌরবোজ্জ্বল ইতিহাস ধরে রাখতে দল-মত নির্বিশেষে এই ৫ দফা দাবি বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি ও দ্রুত হস্তক্ষেপ কামনা করা হয়।

এই সম্পর্কিত আরো

আন্তর্জাতিক পরমাণু বিজ্ঞানী অধ্যাপক ড. শেখ আব্দুল লতিফ, সুবিপ্রবির গৌরব

কানাইঘাটের দনা সীমান্তে তরুণী ধর্ষণ মামলায় আরও একজন গ্রেপ্তার

মৌলভীবাজারে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি

মৌলভীবাজারে মেয়াদ বদলে পণ্য বিক্রির অভিযোগ, ৫০ হাজার টাকা জরিমানা

কমলগঞ্জে বসতঘর থেকে বিষাক্ত কোবরা সাপের বাচ্চা উদ্ধার

গ্রামীণ কল্যাণের কর মামলায় হাইকোর্টের রায়, দিতে হবে প্রায় ৬৬৬ কোটি

শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতির অভিযোগে দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির চেয়ারম্যান হলেন সিলেটের এমপি জহরত আদিব চৌধুরী

২৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন

তারাপুর চা বাগানে ফের উচ্ছেদ অভিযান, অবৈধ দখলদারদের উচ্ছেদে নোটিশ