বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
গোলাপগঞ্জে সারজিসদের গাড়িতে হামলা, ‘ভুয়া ভুয়া’ স্লোগান গোলাপগঞ্জে গাড়িতে হামলার অভিযোগ এনসিপি নেতা সারজিস আলমের পরিবেশ রক্ষায় অবদানের জন্য বিয়ানীবাজারের নাসির উদ্দিন সংবর্ধিত এক রাতে নিভে গেল ৩ প্রাণ ওয়াইলি পার্কে ভস্মীভূত গ্র্যানি ফ্ল্যাট বিয়ানীবাজার কামিল মাদ্রাসা এলাকায় নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন মোদির আমন্ত্রণের পর তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত আবেগ নয়, বাস্তবতার ভিত্তিতে এগোক ভারত-বাংলাদেশ সম্পর্ক ইরানে বিভিন্ন শহরে ফের দফায় দফায় যুক্তরাষ্ট্রের হামলা গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি
advertisement
সিলেট বিভাগ

অপরাধ দমনে আধুনিক প্রযুক্তি নিচ্ছে সিসিক

সিলেট নগরীতে অপরাধ দমন, নাগরিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা ব্যবস্থাকে আধুনিকায়নের লক্ষে বিশেষ প্রযুক্তি প্রকল্প গ্রহণের উদ্যোগ নিয়েছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)। রোববার (১৪ জুন) দুপুরে সিলেট মহানগর পুলিশ লাইন্সে ‘ট্রাফিক সপ্তাহ-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এ তথ্য জানান।

উদ্বোধনী বক্তব্যে সিসিক প্রশাসক বলেন, নগরীর নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন পয়েন্টে থাকা সিসিটিভি ক্যামেরাগুলোর একটি বড় অংশ বর্তমানে অকার্যকর। এ অবস্থায় আমরা একটি আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি প্রকল্প গ্রহণ করছি। এর মাধ্যমে অপরাধীদের অবস্থান, চলাচল ও কর্মকাণ্ড স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণকক্ষে পৌঁছে যাবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে এটি সিলেট মেট্রোপলিটন পুলিশের কাছে হস্তান্তর করা হবে, যা অপরাধ নিয়ন্ত্রণে যুগান্তকারী ভূমিকা রাখবে।

সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, আমরা সিলেটকে একটি নিরাপদ ও শান্তিময় নগরী হিসেবে গড়ে তুলতে চাই। পুলিশের সেবাকে আরও জনবান্ধব ও মানবিক হতে হবে।

এ সময় তিনি সিলেটের আলোচিত রামিসা হত্যা মামলার দ্রুত নিষ্পত্তির প্রশংসা করেন এবং র‍্যাব সদস্য ইমন ও শিশু ফাহিমা হত্যা মামলাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ মামলাগুলোর বিচার দ্রুত সম্পন্ন করার দাবি জানান। তিনি জানান, এসব মামলার দ্রুত বিচার নিশ্চিতে সিসিকের পক্ষ থেকে আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।

ট্রাফিক শৃঙ্খলা প্রসঙ্গে প্রশাসক বলেন, ১০ লাখ মানুষের এই নগরীতে কেবল পুলিশের পক্ষে শৃঙ্খলা বজায় রাখা সম্ভব নয়। নিরাপদ সড়কের জন্য নাগরিকদেরও আইন মানতে হবে এবং দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সিলেট মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাফিক বিভাগের উপ-কমিশনার সুদীপ্ত রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী ও অতিরিক্ত কমিশনার এনামুল হক। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে জানানো হয়, ট্রাফিক সপ্তাহ উপলক্ষে নগরীতে সচেতনতামূলক র‍্যালি, জেব্রা ক্রসিং ও ফুটওভার ব্রিজ ব্যবহারে উদ্বুদ্ধকরণ এবং ট্রাফিক আইন বিষয়ক প্রচারণা চালানো হবে। আগামী ২০ জুন পর্যন্ত এই কর্মসূচি চলবে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এই সম্পর্কিত আরো

গোলাপগঞ্জে সারজিসদের গাড়িতে হামলা, ‘ভুয়া ভুয়া’ স্লোগান

গোলাপগঞ্জে গাড়িতে হামলার অভিযোগ এনসিপি নেতা সারজিস আলমের

পরিবেশ রক্ষায় অবদানের জন্য বিয়ানীবাজারের নাসির উদ্দিন সংবর্ধিত

এক রাতে নিভে গেল ৩ প্রাণ ওয়াইলি পার্কে ভস্মীভূত গ্র্যানি ফ্ল্যাট

বিয়ানীবাজার কামিল মাদ্রাসা এলাকায় নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন

মোদির আমন্ত্রণের পর তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত

আবেগ নয়, বাস্তবতার ভিত্তিতে এগোক ভারত-বাংলাদেশ সম্পর্ক

ইরানে বিভিন্ন শহরে ফের দফায় দফায় যুক্তরাষ্ট্রের হামলা

গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি