বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
এক হামলায় যুক্তরাষ্ট্রের তিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু শ্রীমঙ্গলে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু সিলেটে রাস্তা পারাপারের সময় অটোরিকশার ধাক্কায় স্কুলশিক্ষকের মৃত্যু সুনামগঞ্জে আন্তঃজেলা চোর চক্রের সদস্য আটক বিভাগীয় কমিশনার - নিঃস্বার্থ উদ্যোগই সমাজ পরিবর্তনের পথ দেখায় আগুনে নিহত ৬ বাংলাদেশি প্রবাসীর লাশ কঙ্কালে পরিণত, পরিচয় শনাক্তে জটিলতা তারেক রহমান কি জুলাইযোদ্ধাদের মেরে ফেলতে চান, প্রশ্ন মিতুর কানাইঘাটের কর্মসূচি এড়িয়ে সার্কিট হাউজে এনসিপি নেতারা জগন্নাথপুরে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ প্রস্তুতিমূলক সভা
advertisement
সিলেট বিভাগ

চুনারুঘাটে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার জমকালো উদ্বোধন

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় কৃষির আধুনিকায়ন, প্রযুক্তিনির্ভর চাষাবাদ সম্প্রসারণ, কৃষকদের দক্ষতা বৃদ্ধি এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে নতুন প্রযুক্তির মেলবন্ধন ঘটানোর লক্ষ্যে শুরু হয়েছে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা।

রবিবার (১৪ জুন) দুপুর ১২টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে চুনারুঘাট উপজেলা অডিটরিয়াম মাঠ প্রাঙ্গণে ফিতা কেটে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (খামারবাড়ি) হবিগঞ্জের উপপরিচালক মোঃ আকতারুজ্জামান। আধুনিক প্রযুক্তির মাধ্যমে স্মার্ট কৃষি ব্যবস্থা গড়ে তোলা, আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং কৃষকদের উৎপাদন সক্ষমতা আরও সমৃদ্ধ করার লক্ষ্যে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এই মেলার আয়োজন করা হয়েছে। তিন দিনব্যাপী আয়োজিত এই মেলায় কৃষি উদ্ভাবন, প্রযুক্তিনির্ভর চাষাবাদ পদ্ধতি, উন্নত জাতের ফসল, নিরাপদ খাদ্য উৎপাদন, সেচ প্রযুক্তি ও কৃষি সেবাভিত্তিক মোট ১০টি থেকে ১২টি স্টল অংশ নিয়েছে, যেখানে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দর্শনার্থীরা সরাসরি প্রযুক্তি সম্পর্কে ধারণা নিতে এবং বিশেষজ্ঞদের কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করতে পারবেন।

মেলার বিভিন্ন স্টল পরিদর্শন শেষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (খামারবাড়ি) হবিগঞ্জের উপপরিচালক মোঃ আকতারুজ্জামান বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক কৃষি প্রযুক্তির কোনো বিকল্প নেই। সনাতন পদ্ধতি থেকে বের হয়ে কৃষকদের আধুনিক প্রযুক্তির সাথে পরিচয় করিয়ে দিতে এই মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সময়ের চাহিদা অনুযায়ী কৃষিকে প্রযুক্তিনির্ভর করার তাগিদ দিয়ে তিনি ছাদ কৃষি, আধুনিক সেচ ব্যবস্থা এবং ক্ষতিকর কীটনাশকের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব প্রযুক্তির ওপর কৃষকদের জোর দেওয়ার আহ্বান জানান। তিনি আরও উল্লেখ করেন যে, উদ্ভাবনী প্রযুক্তির ব্যবহার কৃষি উৎপাদন বাড়ানোর পাশাপাশি উৎপাদন ব্যয় কমাবে এবং কৃষকদের আর্থিকভাবে আরও স্বাবলম্বী করে তুলবে। চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ সজীব সরকার, অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওসার শুকরানা প্রমুখ।

মেলায় উচ্চ ফলনশীল জাতের ফসল, জৈব সার প্রস্তুত প্রণালী এবং বিভিন্ন ফলদ ও বনজ ঔষধি চারার সমাহার ঘটেছে, যা স্থানীয় কৃষক ও কৃষি উদ্যোক্তাদের মাঝে নতুন জ্ঞান ও প্রযুক্তির এক অনন্য মিলনমেলায় পরিণত হয়েছে। সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন যে, এই মেলার মাধ্যমে কৃষকরা আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে প্রত্যক্ষ ধারণা লাভ করবেন, যা ভবিষ্যতে দেশের খাদ্য উৎপাদন ও অর্থনীতিতে আরও ইতিবাচক প্রভাব ফেলবে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানিয়েছে, প্রতিদিনের সমাগম শেষে সমাপনী অনুষ্ঠান ও সফল চাষীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়েই সমাপ্তি ঘটবে এই নান্দনিক কৃষি প্রযুক্তি মেলার।

এই সম্পর্কিত আরো

এক হামলায় যুক্তরাষ্ট্রের তিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের

মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু

শ্রীমঙ্গলে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

সিলেটে রাস্তা পারাপারের সময় অটোরিকশার ধাক্কায় স্কুলশিক্ষকের মৃত্যু

সুনামগঞ্জে আন্তঃজেলা চোর চক্রের সদস্য আটক

বিভাগীয় কমিশনার নিঃস্বার্থ উদ্যোগই সমাজ পরিবর্তনের পথ দেখায়

আগুনে নিহত ৬ বাংলাদেশি প্রবাসীর লাশ কঙ্কালে পরিণত, পরিচয় শনাক্তে জটিলতা

তারেক রহমান কি জুলাইযোদ্ধাদের মেরে ফেলতে চান, প্রশ্ন মিতুর

কানাইঘাটের কর্মসূচি এড়িয়ে সার্কিট হাউজে এনসিপি নেতারা

জগন্নাথপুরে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ প্রস্তুতিমূলক সভা