সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বিশ্বনাথে ইসলামী আন্দোলনের উপজেলা ও পৌর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাটে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন মায়ের শেষ বিদায়ে মুকুলের কান্না ছুঁয়ে গেল জানাজায় উপস্থিত সবাইকে আ. লীগ নেতার গাড়িতে ‘লংড্রাইভ করেছেন’ পাটওয়ারী, দাবি রাশেদ খাঁনের শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের ইন্তেকাল, নাছির চৌধুরীর শোক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় এমপি মিলনকে ফুলেল শুভেচ্ছা স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হতে পারে না: রাষ্ট্রপতি চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল ইসলাম এমপিওভুক্ত শিক্ষকেরা নির্বাচনে অংশ নিলে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে: ইসি ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
advertisement
সিলেট বিভাগ

ছাতক সরকারি কলেজের উন্নয়নে বড় ঘোষণা এমপি মিলনের

বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ও সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন, শুধুমাত্র কলেজের ইমারত নির্মাণ করে কলেজের উন্নয়ন সাধিত হবেনা। শিক্ষা ক্ষেত্রে আরো অনেক উন্নয়নের প্রয়োজন রয়েছে। 

সিলেটের ভালো-ভালো কলেজের মতো শিক্ষা সহ সকল ক্ষেত্রে আমরা এ কলেজটি এগিয়ে নিতে চাই। যাতে ছাতকের শিক্ষার্থীরা  আগামীতে সিলেটমুখী না হয়। 

তিনি ছাতক সরকারি ডিগ্রী কলেজের জন্য লিফট সুবিধা সহ ৬ তলা বিশিষ্ট একটি একাডেমিক ভবন নির্মাণের ঘোষণা দিয়েছেন। 

এছাড়া কলেজের বিজ্ঞানাগার সংস্কারে ২ লাখ টাকা, খেলা ধুলা সামগ্রীর জন্য ১ লাখ টাকা, বিএনসিসির উন্নয়নে ১ লাখ  টাকা, সাংস্কৃতিক ফান্ডে ১ লাখ টাকা, ছাত্রী কমন রুমের জন্য ২ লাখ টাকা, কলেজের অসুস্থ অফিস সহকারীর চিকিৎসা সহায়তার জন্য ৫০ হাজার টাকা প্রদানের ঘোষণা  দিয়েছেন। 

কলেজের শিক্ষার্থীদের পানীয়জলের সুবিধার জন্য ১০ টি  ফিল্টার প্রদান সহ কলেজের বাঊন্ডারি নির্মাণ, মাঠ ভরাট, শহীদ মিনার ও রাস্তা সংস্কারের জন্য টাকা বরাদ্দ প্রদানের কথা ও বলেন তিনি।

শনিবার সকালে ছাতক সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায়  প্রধান অতিথির বক্তব্যে কলিম উদ্দিন আহমেদ মিলন এসব কথা বলেন ও উন্নয়ন ঘোষণা  দেন।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তুলসী চরণ দাসের সভাপতিত্বে  
ও অধ্যাপক আলমগীর হোসেন এবং ইসমত আরা বেগমের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি  হিসেবে বক্তব্য রাখেন, ছাতক কলেজের সাবেক অধ্যক্ষ মঈন উদ্দিন  আহমেদ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রহমান, গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ শফিকুল আলম মতি, ছাতক কলেজের সাবেক অধ্যাপক হরিদাস রায়, উপজেলা বিএনপির আহবায়ক ফরিদ উদ্দিন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন সুমেন। 

বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক বিলাল আহমদ, হোসেনে আরা মুনতাহা, ফখর উদ্দিন স্বপন, রহিমা আক্তার হিরা, ছাত্র দল নেতা মাহদি আলম, ইশতিয়াক আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে  কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস ও গীতা পাঠ করেন ডেইজি রায়। 

অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির 
১ম যুগ্ম আহবায়ক ফজলুল করিম বকুল, ছাতক প্রেসক্লাবের  সভাপতি সৈয়দ হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কয়েছ আহমেদ । 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,  প্রভাষক রাজীব কুমার দাস, আনন্দ কুমার সরকার, উজ্জল কুমার দাস, জাকির  আলী, একেএম বাকের হোসেন হাওলাদার, আব্দুল হামিদ, রুপা রানী তালুকদার, মোছা:ফরিদা বেগম, দিপালী রানী দাস, বিপ্লব রায়, হিরন্ময় শর্মা, পংকজ সরকার, হিসাব রক্ষক আব্দুর রহিম, যুবদল নেতা মো. মানিক মিয়া, ছাত্রদলের হুসাইন আহমেদ, আব্দুল বাকি মুহিত, সাচ্ছা আবেদীন, শাওন আহমেদ, রাহেল আহমেদ সহ ছাত্রদল নেতৃবৃন্দ,কলেজ শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীবৃন্দ।

প্রধান অতিথি কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি কলেজে পৌছার পর তাঁকে কলেজের বিএনসিসির পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয় ও পরে সন্মাননা ক্রেষ্ট প্রদান  ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। 

এই সম্পর্কিত আরো

বিশ্বনাথে ইসলামী আন্দোলনের উপজেলা ও পৌর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাটে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন

মায়ের শেষ বিদায়ে মুকুলের কান্না ছুঁয়ে গেল জানাজায় উপস্থিত সবাইকে

আ. লীগ নেতার গাড়িতে ‘লংড্রাইভ করেছেন’ পাটওয়ারী, দাবি রাশেদ খাঁনের

শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের ইন্তেকাল, নাছির চৌধুরীর শোক

সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় এমপি মিলনকে ফুলেল শুভেচ্ছা

স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হতে পারে না: রাষ্ট্রপতি

চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল ইসলাম

এমপিওভুক্ত শিক্ষকেরা নির্বাচনে অংশ নিলে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে: ইসি

ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর