বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বিদ্যুৎকেন্দ্র আছে, জ্বালানি নেই—অন্ধকার কাটবে কীভাবে ছাতকের বৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা পেনাংয়ের চিফ মিনিস্টারের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ বাঁধনকে হেনস্তার ঘটনা - ক্ষুব্ধ রাজনৈতিক মহল ও শিল্পী সমাজ সিসিক প্রশাসক - নদীভাঙন ও জলাবদ্ধতা রোধে ৪ হাজার ৬৩৫ কোটি টাকার মেগা প্রকল্প কানাইঘাটে আজিজুর হত্যা: জৈন্তাপুর থেকে নাহিয়ানকে গ্রেপ্তার করল র‌্যাব কারাগার থেকে মুক্তি পেলেন বিদিশা সিদ্দিক ছাতকের পীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নজরুল বর্ষ পালন ডিসেম্বরেই দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার! শান্তিগঞ্জে টাস্কফোর্সের অভিযানে ৪ মৎস্যজীবীকে ১০ হাজার টাকা জরিমানা
advertisement
সিলেট বিভাগ

বিএনপি সরকারের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে স্বাগত জানালেন সাদমান খান

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে উন্নয়ন, কর্মসংস্থানমুখী, সামাজিক কল্যাণ এবং জাতীয় নিরাপত্তাকে সমন্বিত করে একটি সমৃদ্ধ, আত্মনির্ভরশীল ও আধুনিক বাংলাদেশ গঠনের বাজেট বলে অভিহিত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট প্রস্তাব উত্থাপনের পরপরই এক বিবৃতিতে বাজেটকে স্বাগত জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সিলেট বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত সহ-সাংগঠনিক সম্পাদক সাদমান খান।

এক যৌথ বিবৃতিতে সাদমান খান বলেন, কার্যকর বাস্তবায়ন ও আর্থিক শৃঙ্খলা নিশ্চিত করে এই বাজেট দেশের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত সংস্কার, জবাবদিহিতা ও অংশগ্রহণমূলক উন্নয়নের অঙ্গীকার এই বাজেটের বিভিন্ন অগ্রাধিকারে স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।

সিলেট বিভাগের এই তরুণ নেতা আরও বলেন, "বিশেষত স্বাস্থ্যসেবা, শিক্ষা, কর্মসংস্থান এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ দূরদর্শী রাষ্ট্র নির্মাণের ইতিবাচক দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ।" এই বাজেট সফলভাবে বাস্তবায়িত হলে দেশের অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে এক অভূতপূর্ব পরিবর্তন আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিবৃতির শেষাংশে তিনি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও অগ্রযাত্রা বজায় রাখতে সর্বস্তরের জনগণকে সরকারের এই উন্নয়নমুখী বাজেটকে সমর্থন জানানোর আহ্বান জানান।

এই সম্পর্কিত আরো

বিদ্যুৎকেন্দ্র আছে, জ্বালানি নেই—অন্ধকার কাটবে কীভাবে

ছাতকের বৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

পেনাংয়ের চিফ মিনিস্টারের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

বাঁধনকে হেনস্তার ঘটনাক্ষুব্ধ রাজনৈতিক মহল ও শিল্পী সমাজ

সিসিক প্রশাসকনদীভাঙন ও জলাবদ্ধতা রোধে ৪ হাজার ৬৩৫ কোটি টাকার মেগা প্রকল্প

কানাইঘাটে আজিজুর হত্যা: জৈন্তাপুর থেকে নাহিয়ানকে গ্রেপ্তার করল র‌্যাব

কারাগার থেকে মুক্তি পেলেন বিদিশা সিদ্দিক

ছাতকের পীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নজরুল বর্ষ পালন

ডিসেম্বরেই দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার!

শান্তিগঞ্জে টাস্কফোর্সের অভিযানে ৪ মৎস্যজীবীকে ১০ হাজার টাকা জরিমানা