সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বায়ুদূষণ ও তামাক নিয়ন্ত্রণে জোর দিলেন বিশেষজ্ঞরা সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এত বড় সাহস কারও নেই— ডা. শফিকুর রহমান নতুন করে আন্দোলনের ডাক দিলো ককরোচ জনতা পার্টি মাদক ও চোরাচালানের গডফাদারদের কাউকে ছাড় নয়: এমপি কয়ছর সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে জমিয়তের মতবিনিময় আওয়ামী লীগের দোসররা দেশে নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে: এমপি কয়ছর সিলেট বিভাগের সেরা ‘গুণী শিক্ষক’ নির্বাচিত লতিফা নিলুফার পাপড়ি প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে বিজিবির হাতে আটক ২ ভারতীয় চোরাকারবারিকে ছিনিয়ে নিল স্থানীয়রা
advertisement
সিলেট বিভাগ

সুনামগঞ্জ জেলা পুলিশ পরিদর্শনে সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি

সুনামগঞ্জ জেলা পুলিশের হিসাব শাখার কার্যক্রমের ১ম অর্ধ-বার্ষিক পরিদর্শন করেছেন সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মোহাম্মদ আনোয়ারুল হক। সোমবার (০৮ জুন ২০২৬ খ্রি.) তিনি জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এ পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন।

পরিদর্শনে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন। এ সময় পুলিশ অফিস প্রাঙ্গণে জেলা পুলিশের একটি চৌকস দল অতিরিক্ত ডিআইজিকে গার্ড অব অনার প্রদান করে, যা পুরো পরিবেশকে করে তোলে আনুষ্ঠানিক ও শৃঙ্খলাপূর্ণ।

পরে অতিরিক্ত ডিআইজি অফিসের হিসাব শাখায় সংরক্ষিত গুরুত্বপূর্ণ রেজিস্ট্রার, নথিপত্র ও আর্থিক ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যক্রম বিস্তারিতভাবে পর্যালোচনা করেন। তিনি হিসাব ব্যবস্থাপনার স্বচ্ছতা, নিয়মিত আপডেট এবং প্রশাসনিক জবাবদিহিতা বজায় রাখার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাকিবুল হাসান রাসেলসহ পুলিশ অফিসে কর্মরত বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

পরিদর্শন শেষে অতিরিক্ত ডিআইজি সন্তোষ প্রকাশ করেন এবং হিসাব শাখার কার্যক্রম আরও দক্ষ, স্বচ্ছ ও আধুনিক পদ্ধতিতে পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।

▐ এই সম্পর্কিত আরো

বায়ুদূষণ ও তামাক নিয়ন্ত্রণে জোর দিলেন বিশেষজ্ঞরা

সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সরকারের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এত বড় সাহস কারও নেই— ডা. শফিকুর রহমান

নতুন করে আন্দোলনের ডাক দিলো ককরোচ জনতা পার্টি

মাদক ও চোরাচালানের গডফাদারদের কাউকে ছাড় নয়: এমপি কয়ছর

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে জমিয়তের মতবিনিময়

আওয়ামী লীগের দোসররা দেশে নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে: এমপি কয়ছর

সিলেট বিভাগের সেরা ‘গুণী শিক্ষক’ নির্বাচিত লতিফা নিলুফার পাপড়ি

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে

বিজিবির হাতে আটক ২ ভারতীয় চোরাকারবারিকে ছিনিয়ে নিল স্থানীয়রা