সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বিশ্বনাথে ইসলামী আন্দোলনের উপজেলা ও পৌর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাটে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন মায়ের শেষ বিদায়ে মুকুলের কান্না ছুঁয়ে গেল জানাজায় উপস্থিত সবাইকে আ. লীগ নেতার গাড়িতে ‘লংড্রাইভ করেছেন’ পাটওয়ারী, দাবি রাশেদ খাঁনের শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের ইন্তেকাল, নাছির চৌধুরীর শোক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় এমপি মিলনকে ফুলেল শুভেচ্ছা স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হতে পারে না: রাষ্ট্রপতি চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল ইসলাম এমপিওভুক্ত শিক্ষকেরা নির্বাচনে অংশ নিলে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে: ইসি ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
advertisement
সিলেট বিভাগ

জৈন্তাপুরে ‘ফ্রিপ’ প্রকল্পের কৃষি প্রযুক্তি মেলা-২০২৬ এর বর্ণাঢ্য উদ্বোধন

কৃষির আধুনিকায়ন ও কৃষকদের প্রযুক্তিবান্ধব করতে সিলেটের জৈন্তাপুরে ‘ফ্লাড রিকনস্ট্রাকশন ইমারজেন্সি অ্যাসিস্ট্যান্স প্রজেক্ট’ (ফ্রিপ) এর আওতায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ রবিবার (৭ জুন) বেলা ১২টায় উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ সুনন্দা রায়।


উদ্বোধনী পর্বের শুরুতেই প্রধান অতিথি ফিতা কেটে মেলার শুভ সূচনা করেন। এরপর তিনি অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এ সময় তিনি আধুনিক কৃষি প্রযুক্তির উদ্ভাবন, উন্নত কৃষি যন্ত্রপাতি ও কৃষকদের কল্যাণে প্রদর্শিত বিভিন্ন প্রযুক্তির কার্যকারিতা সম্পর্কে খোঁজখবর নেন এবং কৃষকদের আধুনিক চাষাবাদে উদ্বুদ্ধ করেন।


উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন জৈন্তাপুরের উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনোয়ার হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল হাফিজ, ৪নং দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার,  উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালের ভেটেরিনারি সার্জন ডাঃ রাজিব চক্রবর্তী, সিনিয়র মৎস্য কর্মকর্তা অলিউর রহমান, সাইট্রাস গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা আসমাউল হুসনা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো. নরুল ইসলাম খান, কৃষি কর্মকর্তা অরুনাংশ দাশ, ভানু চন্দ্র নাথ, সমর মোহন ধর, নোমান আহমদ, কামরুন নাহার, সোহেব আহমদ এবং স্থানীয় প্রগতিশীল কৃষকরা।


উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষির আধুনিকায়ন এখন সময়ের দাবি। সনাতন পদ্ধতি ছেড়ে প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থা গড়ে তুলতে এ ধরণের মেলা প্রান্তিক কৃষকদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে। আধুনিক যন্ত্রপাতির ব্যবহার কৃষকদের উৎপাদন খরচ কমাবে এবং ফলন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

মেলাটি স্থানীয় কৃষকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এবং প্রথম দিনেই বিপুল সংখ্যক দর্শনার্থী ও চাষী মেলা প্রাঙ্গণে ভিড় জমান।

এই সম্পর্কিত আরো

বিশ্বনাথে ইসলামী আন্দোলনের উপজেলা ও পৌর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাটে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন

মায়ের শেষ বিদায়ে মুকুলের কান্না ছুঁয়ে গেল জানাজায় উপস্থিত সবাইকে

আ. লীগ নেতার গাড়িতে ‘লংড্রাইভ করেছেন’ পাটওয়ারী, দাবি রাশেদ খাঁনের

শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের ইন্তেকাল, নাছির চৌধুরীর শোক

সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় এমপি মিলনকে ফুলেল শুভেচ্ছা

স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হতে পারে না: রাষ্ট্রপতি

চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল ইসলাম

এমপিওভুক্ত শিক্ষকেরা নির্বাচনে অংশ নিলে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে: ইসি

ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর