বুধবার, ০৩ জুন ২০২৬
বুধবার, ০৩ জুন ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
দেড় লক্ষ ফলোয়ার অর্জন: লালাবাজারে মতিয়া টিভির কেক কাটা ও গুণীজন সংবর্ধনা জৈন্তাপুরে উপজেলা তাঁতীদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল কোম্পানীগঞ্জে স্থান পরিদর্শন - সিলেটে চীনের অর্থায়নে ১০০০ শয্যার আধুনিক হাসপাতাল শান্তিগঞ্জে কুরিয়ার ভ্যানের চাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু; গাড়ি আটক জামালগঞ্জের হাওরে তীব্র মাছের সংকট: হুমকিতে জীববৈচিত্র্য শান্তিগঞ্জে সচেতন নাগরিক পরিষদের ঈদ পুনর্মিলনী সম্মেলন অনুষ্ঠিত সুনামগঞ্জ-৫ আসনের এমপি মিলনের সাথে ‘বেকা’ জেলা ইউনিটের সৌজন্য সাক্ষাৎ সাফ নারী চ্যাম্পিয়নশিপ - নেপালকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বিশ্বমানের বাস্কেটবল অবকাঠামো গড়ে তুলেছে বসুন্ধরা স্পোর্টস সিটি ফতেপুরে লেগুনা চালক লোকমানের হাতে ভাই-চাচা সর্বস্বান্ত!
advertisement
সিলেট বিভাগ

জৈন্তাপুরে উপজেলা তাঁতীদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীবদল জৈন্তাপুর উপজেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটি অনুমোদন উপলক্ষে এক বিশাল আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (৩ জুন) বিকেল সাড়ে ৪টায় জৈন্তাপুর উপজেলা জাতীয়তাবাদী তাঁতীদলের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

উপজেলা তাঁতীদলের নবগঠিত আহ্বায়ক মিসবাউল আম্বিয়ার সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল ইসলাম রাজ ও সদস্য সচিব ফরহাদুজ্জামান ফাহাদের যৌথ পরিচালনায় কর্মসূচির শুরুতে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি তামাবিল মহাসড়কের দালান বাড়ি পয়েন্ট থেকে শুরু হয়ে জৈন্তাপুর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূর্ব বাজারস্থ উপজেলা পরিষদ গেট এলাকায় এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের জনতা অংশ নেন।

সমাবেশে বক্তব্য রাখেন— ১নং নিজপাট ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস শুক্কুর মেম্বার, ২নং জৈন্তাপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সোলেমান আহমেদ, সাধারণ সম্পাদক জালাল উদ্দীন মেম্বার, নিজপাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান এবং উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য তানভির আহমেদ শাহীন।

এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফয়জুল হাসান, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সূজন, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোহাম্মদ জাকারিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক কামাল আহমেদ এবং জেলা তাঁতীদলের আহ্বায়ক কমিটির সদস্য ইসমাইল মিয়া রিপন।

সমাবেশে বক্তারা নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও গতিশীল করার আহ্বান জানান। একই সাথে নেতৃবৃন্দ সিলেট-৪ আসনের সংসদ সদস্য এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সমাপনী বক্তব্যে উপজেলা তাঁতীদলের আহ্বায়ক মিসবাউল আম্বিয়া নতুন কমিটি অনুমোদন দেওয়ায় সিলেট জেলা তাঁতীদলের আহ্বায়ক ফয়েজ আহমেদ দৌলত, যুগ্ম আহ্বায়ক আবদুল মালেক এবং সদস্য সচিব আলতাফ হোসেন বিলালসহ কেন্দ্রীয় ও জেলা কমিটির সকল নেতৃবৃন্দের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন, “জৈন্তাপুর উপজেলা জাতীয়তাবাদী তাঁতীদলকে একটি শক্তিশালী ও আদর্শভিত্তিক সংগঠন হিসেবে গড়ে তুলতে আমরা সবাই ঐক্যবদ্ধ। দলের কর্মসূচি সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং আগামী দিনের যেকোনো গণতান্ত্রিক আন্দোলনে তাঁতীদল রাজপথে সক্রিয় থাকবে।”

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দলের স্থানীয় নেতা জয়নাল আবেদীন, প্রবীণ মিত্র, মঈনুল হোসেন, শামীম আহমেদ, বদরুজ্জামান জামান, বোরহান উদ্দিন, এম ইউ জাহাঙ্গীর, গিয়াস উদ্দিন আল মামুন, বদরুল আলম, আলাউদ্দিন আল আশরাফ ও রাহিম আহমেদসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

এই সম্পর্কিত আরো

দেড় লক্ষ ফলোয়ার অর্জন: লালাবাজারে মতিয়া টিভির কেক কাটা ও গুণীজন সংবর্ধনা

জৈন্তাপুরে উপজেলা তাঁতীদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল

কোম্পানীগঞ্জে স্থান পরিদর্শন সিলেটে চীনের অর্থায়নে ১০০০ শয্যার আধুনিক হাসপাতাল

শান্তিগঞ্জে কুরিয়ার ভ্যানের চাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু; গাড়ি আটক

জামালগঞ্জের হাওরে তীব্র মাছের সংকট: হুমকিতে জীববৈচিত্র্য

শান্তিগঞ্জে সচেতন নাগরিক পরিষদের ঈদ পুনর্মিলনী সম্মেলন অনুষ্ঠিত

সুনামগঞ্জ-৫ আসনের এমপি মিলনের সাথে ‘বেকা’ জেলা ইউনিটের সৌজন্য সাক্ষাৎ

সাফ নারী চ্যাম্পিয়নশিপ নেপালকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

বিশ্বমানের বাস্কেটবল অবকাঠামো গড়ে তুলেছে বসুন্ধরা স্পোর্টস সিটি

ফতেপুরে লেগুনা চালক লোকমানের হাতে ভাই-চাচা সর্বস্বান্ত!