সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গোয়াইনঘাটে ২৪ লাখ টাকার ফেনসিডিলসহ নারী আটক সিলেটে নতুন বাসায় ওঠার পরদিনই ঘর থেকে চিকিৎসকের মরদেহ উদ্ধার সংকটের মেঘ কেটে রোদের দেখা: মাঠ কাঁপাতে প্রস্তুত কিংস বিশ্বনাথে ইসলামী আন্দোলনের উপজেলা ও পৌর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাটে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন মায়ের শেষ বিদায়ে মুকুলের কান্না ছুঁয়ে গেল জানাজায় উপস্থিত সবাইকে আ. লীগ নেতার গাড়িতে ‘লংড্রাইভ করেছেন’ পাটওয়ারী, দাবি রাশেদ খাঁনের শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের ইন্তেকাল, নাছির চৌধুরীর শোক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় এমপি মিলনকে ফুলেল শুভেচ্ছা স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হতে পারে না: রাষ্ট্রপতি
advertisement
সিলেট বিভাগ

সিলেটে ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেফতার, ভিকটিম উদ্ধার

সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানা এলাকায় মোবাইল ফোনে বন্ধুত্বের ফাঁদ পেতে এক যুবককে অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনায় নারীসহ চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১ জুন) রাতে ৯৯৯-এ প্রাপ্ত সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কুনিপাড়া এলাকা থেকে অপহৃত ভিকটিম জিল্লুর রহমানকে (২৭) উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মীম আক্তার নাহিদা (২২), মিল্লাত (২০), শিল্পী বেগম ওরফে শিল্পী দেওয়ান (৪০), এমরান খান (২৪) ও স্বপন আহমেদ (২৩)।

পুলিশ জানায়, অপহৃত জিল্লুর রহমানের সাথে মীম আক্তার নাহিদার মোবাইল ফোনে পরিচয় ও নিয়মিত যোগাযোগ ছিল। গত ১ জুন রাত সাড়ে ৮টার দিকে নাহিদা পরিকল্পিতভাবে জিল্লুরকে দেখা করার জন্য ইলেকট্রিক সাপ্লাই রোডের বড়বাজার এলাকায় ডেকে নেন। সেখানে পৌঁছানো মাত্র নাহিদার সহযোগীরা জিল্লুরকে মারধর করে জোরপূর্বক সিএনজিচালিত অটোরিকশায় তুলে কুনিপাড়া এলাকায় একটি বাসায় আটকে রাখেন। সেখানে তাঁকে বেধড়ক মারধর করে নগদ ৮ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় এবং পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়।

এয়ারপোর্ট থানার এএসআই এমদাদ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ওই রাতেই কুনিপাড়ায় অভিযান চালিয়ে জিল্লুরকে উদ্ধার এবং অপহরণকারীদের হাতেনাতে গ্রেপ্তার করে।

এয়ারপোর্ট থানার ওসি (তদন্ত)  আবদুস সালাম জানান, এ ঘটনায় থানায় একটি মামলা (নং-০১, তারিখ-০২/০৬/২০২৬) দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এই সম্পর্কিত আরো

গোয়াইনঘাটে ২৪ লাখ টাকার ফেনসিডিলসহ নারী আটক

সিলেটে নতুন বাসায় ওঠার পরদিনই ঘর থেকে চিকিৎসকের মরদেহ উদ্ধার

সংকটের মেঘ কেটে রোদের দেখা: মাঠ কাঁপাতে প্রস্তুত কিংস

বিশ্বনাথে ইসলামী আন্দোলনের উপজেলা ও পৌর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাটে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন

মায়ের শেষ বিদায়ে মুকুলের কান্না ছুঁয়ে গেল জানাজায় উপস্থিত সবাইকে

আ. লীগ নেতার গাড়িতে ‘লংড্রাইভ করেছেন’ পাটওয়ারী, দাবি রাশেদ খাঁনের

শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের ইন্তেকাল, নাছির চৌধুরীর শোক

সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় এমপি মিলনকে ফুলেল শুভেচ্ছা

স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হতে পারে না: রাষ্ট্রপতি