সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বিশ্বনাথে ইসলামী আন্দোলনের উপজেলা ও পৌর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাটে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন মায়ের শেষ বিদায়ে মুকুলের কান্না ছুঁয়ে গেল জানাজায় উপস্থিত সবাইকে আ. লীগ নেতার গাড়িতে ‘লংড্রাইভ করেছেন’ পাটওয়ারী, দাবি রাশেদ খাঁনের শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের ইন্তেকাল, নাছির চৌধুরীর শোক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় এমপি মিলনকে ফুলেল শুভেচ্ছা স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হতে পারে না: রাষ্ট্রপতি চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল ইসলাম এমপিওভুক্ত শিক্ষকেরা নির্বাচনে অংশ নিলে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে: ইসি ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
advertisement
সিলেট বিভাগ

২১ নং ওয়ার্ডবাসীসহ সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রাশেদুর রহমান রাশেদ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশনের ২১ নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণসহ দেশ-বিদেশে অবস্থানরত মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সিসিকের ২১ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী, রাজনীতিবিদ ও সমাজসেবী রাশেদুর রহমান রাশেদ।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আজহা ত্যাগ, আত্মত্যাগ ও মানবিকতার মহান শিক্ষা বহন করে। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে ব্যক্তি জীবনের অহংকার, হিংসা ও স্বার্থপরতা ত্যাগ করে মানবকল্যাণে কাজ করাই এই ঈদের মূল বার্তা। ত্যাগের আদর্শে আলোকিত হয়ে সমাজে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হোক—এটাই সবার প্রত্যাশা।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে ব্যবসায়িক ও সামাজিক দায়বদ্ধতা থেকে ২১ নং ওয়ার্ডবাসীর পাশে থাকার চেষ্টা করে যাচ্ছি। এলাকার অবহেলিত মানুষের অধিকার প্রতিষ্ঠা, নাগরিক সেবা নিশ্চিত করা এবং আধুনিক ও নিরাপদ ওয়ার্ড গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য। জনগণের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে আগামী দিনেও সুখে-দুঃখে পাশে থাকতে চাই।

রাশেদুর রহমান রাশেদ কোরবানির পর পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। পাশাপাশি ঈদের আনন্দ ধনী-গরিব নির্বিশেষে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি দেশ ও জাতির সুখ, শান্তি এবং সমৃদ্ধি কামনা করেন।

এই সম্পর্কিত আরো

বিশ্বনাথে ইসলামী আন্দোলনের উপজেলা ও পৌর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাটে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন

মায়ের শেষ বিদায়ে মুকুলের কান্না ছুঁয়ে গেল জানাজায় উপস্থিত সবাইকে

আ. লীগ নেতার গাড়িতে ‘লংড্রাইভ করেছেন’ পাটওয়ারী, দাবি রাশেদ খাঁনের

শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের ইন্তেকাল, নাছির চৌধুরীর শোক

সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় এমপি মিলনকে ফুলেল শুভেচ্ছা

স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হতে পারে না: রাষ্ট্রপতি

চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল ইসলাম

এমপিওভুক্ত শিক্ষকেরা নির্বাচনে অংশ নিলে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে: ইসি

ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর