বুধবার, ২২ জুলাই ২০২৬
বুধবার, ২২ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
বহিষ্কারের সুপারিশের পরই পাল্টা সমাবেশ, উত্তপ্ত দিরাই বিএনপি ছাতকে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ২ ড্রেজার জব্দ; আটক ২ বন্যার শঙ্কায় সিলেট, ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা বিপৎসীমার ৩৫ সেমি ওপরে অভিযোগের পাহাড় সোবহানীঘাট ফাঁড়ির এসআই শিপলুর বিরুদ্ধে: সিলেটে তোলপাড় শাহ খুররম ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা মুস্তাকিম আলী শাহ স্থায়ী বহিষ্কার মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা - শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান তনু হত্যা: সাবেক সেনাসদস্য ও এক বেসামরিক ব্যক্তির ডিএনএ পরীক্ষার নির্দেশ এসএমপিতে নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, চট্টগ্রামে গেলেন কুদ্দুস চৌধুরী পুলিশের ডিআইজি ও এসপি পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে একযোগে বদলি সবুজ কুলাউড়া গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
advertisement
সিলেট বিভাগ

শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবার উদ্বোধন

সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, সরকারি হাসপাতালের সেবার মান উন্নয়নে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও সমাজের বিত্তবান ব্যক্তিদের সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা গ্রহণে এগিয়ে আসতে হবে।

বুধবার (১৩ মে) দুপুরে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নতুন এক্স-রে সেবা কার্যক্রমের উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন রোগের চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার সুযোগ রয়েছে। কিন্তু অনেকেই এ বিষয়ে অবগত নন। আমরা যদি বেসরকারি হাসপাতালের পরিবর্তে সরকারি হাসপাতালে এসে চিকিৎসাসেবা গ্রহণ করি, তাহলে সাধারণ মানুষের মধ্যেও সরকারি হাসপাতালের প্রতি আস্থা বাড়বে।”

এমপি কয়ছর আহমদ আরও বলেন, সরকারি হাসপাতালের সঙ্গে জনপ্রতিনিধিদের সম্পৃক্ততা বাড়লে সেবার মান উন্নয়ন সহজ হবে। কোনো সমস্যা বা ঘাটতি থাকলে তা দ্রুত চিহ্নিত করে সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া সম্ভব হবে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মানোন্নয়নে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, হাসপাতালের বাজেট ও জনবল সংকট নিরসনের পাশাপাশি ডেন্টাল চিকিৎসাসেবা চালুর জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহের উদ্যোগ নেওয়া হবে। এছাড়া উপজেলার প্রত্যন্ত অঞ্চল, বিশেষ করে শিমুলবাঁকসহ অন্তত দুই থেকে তিনটি এলাকায় সাব-সেন্টার স্থাপনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। এতে দুর্গম এলাকার মানুষ সহজে চিকিৎসাসেবা পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন এবং সঞ্চালনা করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইকবাল হাসান।

এসময় আরও বক্তব্য দেন মোহাম্মদ শাহজাহান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন ও ফারুক আহমদ, মেডিকেল অফিসার ডা. সৈকত দাস, উপজেলা বিএনপির আহ্বায়ক হাজি জালাল উদ্দিন এবং ইউপি চেয়ারম্যান সুফি মিয়া প্রমুখ।

অনুষ্ঠানে স্থানীয় ইউপি চেয়ারম্যানবৃন্দ, জেলা ও উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরো

বহিষ্কারের সুপারিশের পরই পাল্টা সমাবেশ, উত্তপ্ত দিরাই বিএনপি

ছাতকে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ২ ড্রেজার জব্দ; আটক ২

বন্যার শঙ্কায় সিলেট, ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা বিপৎসীমার ৩৫ সেমি ওপরে

অভিযোগের পাহাড় সোবহানীঘাট ফাঁড়ির এসআই শিপলুর বিরুদ্ধে: সিলেটে তোলপাড়

শাহ খুররম ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা মুস্তাকিম আলী শাহ স্থায়ী বহিষ্কার

মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান

তনু হত্যা: সাবেক সেনাসদস্য ও এক বেসামরিক ব্যক্তির ডিএনএ পরীক্ষার নির্দেশ

এসএমপিতে নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, চট্টগ্রামে গেলেন কুদ্দুস চৌধুরী

পুলিশের ডিআইজি ও এসপি পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে একযোগে বদলি

সবুজ কুলাউড়া গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন