মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১ ‘মেধা বিকাশ ও শিক্ষামুখী কার্যক্রমে ছাত্রদল সচেষ্ট’—বিয়ানীবাজারে এমপি এমরান শাল্লার হাওর-জলাশয়ে ২৬৩ কেজি পোনামাছ অবমুক্ত চাকরি থেকে বরখাস্ত সিলেট রেঞ্জে সংযুক্ত থাকা মেহেদী হাসান সুনামগঞ্জে মিছিলে নেতৃত্ব - সিলেট থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রাদ আটক জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে প্রশাসনের সভা জামালগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সম্মেলন কানাইঘাটে জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল শান্তিগঞ্জে এডিস মশা নিধনে জয়কলস ইউনিয়নে পরিচ্ছন্নতা অভিযান ছাতকে জমি নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৬
advertisement
সিলেট বিভাগ

গোলাপগঞ্জে সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বাড়িতে হামলা ও ভাঙচুর

সিলেটের গোলাপগঞ্জে লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও কানাডা প্রবাসী রাজু আহমদের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

জানা যায়, গত ১৯ এপ্রিল রোববার দিবাগত রাত প্রায় ২টার দিকে উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের ফুলসাইন্দ ফকিরটিলা গ্রামের আবুল হাসনাতের ছেলে রাজু আহমদের বাড়িতে অজ্ঞাতনামা একদল দুর্বৃত্ত হামলা চালায়। এ সময় তারা বাড়ির মূল বারান্দার গ্রিলের তালা কেটে ফেলে এবং একপর্যায়ে ঘরের দরজা ভেঙে ফেলার চেষ্টা করে। এছাড়া বারান্দায় থাকা বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করা হয়।

ঘরের ভেতরে থাকা পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসেন। এ সময় দুর্বৃত্তরা পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়ে দ্রুত পালিয়ে যায়।

পরিবারের সদস্যরা জানান, ঘটনার পর থেকে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ ঘটনায় সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্ত্রী নিপা আক্তার মিজু গোলাপগঞ্জ মডেল থানায় পরিবারের নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর-২৪৩।

▐ এই সম্পর্কিত আরো

কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১

‘মেধা বিকাশ ও শিক্ষামুখী কার্যক্রমে ছাত্রদল সচেষ্ট’—বিয়ানীবাজারে এমপি এমরান

শাল্লার হাওর-জলাশয়ে ২৬৩ কেজি পোনামাছ অবমুক্ত

চাকরি থেকে বরখাস্ত সিলেট রেঞ্জে সংযুক্ত থাকা মেহেদী হাসান

সুনামগঞ্জে মিছিলে নেতৃত্বসিলেট থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রাদ আটক

জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে প্রশাসনের সভা

জামালগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সম্মেলন

কানাইঘাটে জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল

শান্তিগঞ্জে এডিস মশা নিধনে জয়কলস ইউনিয়নে পরিচ্ছন্নতা অভিযান

ছাতকে জমি নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৬