বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ছাতক পৌরসভার প্রকল্প পরিদর্শনে এএফডির প্রতিনিধি দল কৈতক হাসপাতালের জমি: দুই নামজারি বাতিল, এসএ খতিয়ান পুনর্বহাল সাংবাদিক তুহিনুল হক তুহিনের সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা লন্ডনের পর ইতালির রোমেও হামলার শিকার কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন কুলাউড়ায় কৃষি উপকরণ বিতরণ ও কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন সিলেট ইউনাইটেড জার্নালিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভা জগন্নাথপুরে ২২ কোটি ৫০ লাখ টাকার বাজেট ঘোষণা ইতালিতে বড় ভাইয়ের হাতে নিহত নয়ন ফকিরের মরদেহ দেশে, মুন্সিগঞ্জে দাফন বন্যার কারণে  ৩ মাস ক্ষুদ্র ঋণের কিস্তি আদায় স্থগিত বিক্ষোভে উদ্বিগ্ন বিজেপির নেতা-কর্মীরা, সরকার পতন নিয়ে কী ভাবছেন
advertisement
সিলেট বিভাগ

সিলেটের পাথর কোয়ারি চালুর উদ্যোগ

দীর্ঘদিন বন্ধ থাকার পর সিলেট অঞ্চলের পাথর কোয়ারিগুলো পুনরায় চালুর বিষয়ে নড়েচড়ে বসেছে সরকার। এ লক্ষ্যে আগামী বৃহস্পতিবার (৭ মে) কোয়ারিগুলোর বর্তমান অবস্থা ও করণীয় নির্ধারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি উচ্চপর্যায়ের সভা আহ্বান করা হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-১১ মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ার স্বাক্ষরিত এক চিঠিতে এ সভার আহ্বান জানানো হয়।

জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২০৮ নম্বর কক্ষে অনুষ্ঠিতব্য এ সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবদের পাশাপাশি বাণিজ্যমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদীর, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং সিলেট-৪ আসনের সংসদ সদস্য আরিফুল হক চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেটের বিভাগীয় কমিশনার এবং সিলেট ও সুনামগঞ্জের জেলা প্রশাসকদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে থাকায় তিনি ভার্চুয়ালি সভায় অংশ নেবেন।

দীর্ঘদিন ধরে পরিবেশ ও প্রতিবেশ সংকটাপন্ন এলাকা থেকে বালু-পাথর উত্তোলনে উচ্চ আদালতের নিষেধাজ্ঞার কারণে সিলেট অঞ্চলের অধিকাংশ পাথর কোয়ারি বন্ধ রয়েছে। ফলে কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুরসহ সংশ্লিষ্ট এলাকার হাজার হাজার শ্রমিক, পরিবহন মালিক ও শ্রমজীবী মানুষ চরম অর্থনৈতিক সংকটে পড়েছেন।

এ পরিস্থিতিতে স্থানীয়দের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে পাথর ও বালু উত্তোলন পুনরায় চালুর দাবি জানানো হয়ে আসছে। এ দাবিতে বিভিন্ন সময় আন্দোলন-সংগ্রামও হয়েছে। তবে অন্তর্বর্তীকালীন সরকার কিংবা পূর্ববর্তী আওয়ামী লীগ সরকার এ বিষয়ে কার্যকর কোনো উদ্যোগ নেয়নি বলে অভিযোগ রয়েছে।

গত সংসদ নির্বাচনের সময় কোম্পানীগঞ্জ-গোয়াইনঘাট ও জৈন্তাপুর অঞ্চলের মানুষের দুর্ভোগ লাঘবে বর্তমান প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী প্রতিশ্রুতি দিয়েছিলেন, পরিবেশের ক্ষতি না করে সনাতন পদ্ধতিতে হলেও পাথর উত্তোলন চালুর ব্যাপারে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। তার এ আশ্বাসে কোয়ারি সংশ্লিষ্ট এলাকাগুলোর সাধারণ মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার হয়।

এখন সরকারের উচ্চপর্যায়ের এ সভাকে ঘিরে পাথর কোয়ারি নির্ভর অঞ্চলে নতুন করে প্রত্যাশা তৈরি হয়েছে। শ্রমিক ও ব্যবসায়ীরা আশা করছেন, পরিবেশের ভারসাম্য রক্ষা করে দ্রুত কোনো বাস্তবসম্মত সিদ্ধান্ত আসবে।

এই সম্পর্কিত আরো

ছাতক পৌরসভার প্রকল্প পরিদর্শনে এএফডির প্রতিনিধি দল

কৈতক হাসপাতালের জমি: দুই নামজারি বাতিল, এসএ খতিয়ান পুনর্বহাল

সাংবাদিক তুহিনুল হক তুহিনের সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা

লন্ডনের পর ইতালির রোমেও হামলার শিকার কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন

কুলাউড়ায় কৃষি উপকরণ বিতরণ ও কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

সিলেট ইউনাইটেড জার্নালিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভা

জগন্নাথপুরে ২২ কোটি ৫০ লাখ টাকার বাজেট ঘোষণা

ইতালিতে বড় ভাইয়ের হাতে নিহত নয়ন ফকিরের মরদেহ দেশে, মুন্সিগঞ্জে দাফন

বন্যার কারণে  ৩ মাস ক্ষুদ্র ঋণের কিস্তি আদায় স্থগিত

বিক্ষোভে উদ্বিগ্ন বিজেপির নেতা-কর্মীরা, সরকার পতন নিয়ে কী ভাবছেন