সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গোয়াইনঘাটে ২৪ লাখ টাকার ফেনসিডিলসহ নারী আটক সিলেটে নতুন বাসায় ওঠার পরদিনই ঘর থেকে চিকিৎসকের মরদেহ উদ্ধার সংকটের মেঘ কেটে রোদের দেখা: মাঠ কাঁপাতে প্রস্তুত কিংস বিশ্বনাথে ইসলামী আন্দোলনের উপজেলা ও পৌর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাটে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন মায়ের শেষ বিদায়ে মুকুলের কান্না ছুঁয়ে গেল জানাজায় উপস্থিত সবাইকে আ. লীগ নেতার গাড়িতে ‘লংড্রাইভ করেছেন’ পাটওয়ারী, দাবি রাশেদ খাঁনের শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের ইন্তেকাল, নাছির চৌধুরীর শোক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় এমপি মিলনকে ফুলেল শুভেচ্ছা স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হতে পারে না: রাষ্ট্রপতি
advertisement
খেলাধুলা

হামজা চৌধুরী ও বাংলাদেশকে নিয়ে যা বললেন ভারতের কোচ

এশিয়ান কাপ বাছাইপর্বে আগামী ২৫ মার্চ মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। ম্যাচটিকে ঘিরে বাংলাদেশ দলে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা থাকা মিডফিল্ডার হামজা চৌধুরীকে নিয়ে।

আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের হয়ে এটি হতে যাচ্ছে তার অভিষেক ম্যাচ, যা নিয়ে আলোচনা চলছে ভারতের শিবিরেও।

ভারতীয় কোচ মানোলো মার্কেজ মালদ্বীপের বিপক্ষে প্রীতি ম্যাচে ৩-০ গোলের জয় পাওয়ার পর হামজা চৌধুরী ও বাংলাদেশ দল নিয়ে কথা বলেছেন। ম্যাচটিতে ভারত গোল পেয়েছে রাহুল ভেকে, লিস্টন কোলাচো এবং অবসর ভেঙে ফিরে আসা সুনীল ছেত্রীর সুবাদে। এই জয়ের মাধ্যমে ভারত শেষ ১২ ম্যাচ ও ৪৮৯ দিনের জয়খরা কাটিয়েছে।

ভারতের কোচ মানোলো মার্কেজ মনে করেন, বাংলাদেশ ম্যাচ সহজ হবে না। তিনি বলেন, ‘আমি মনে করি, এটি দুই দলের জন্যই কঠিন ম্যাচ হবে।’

সংবাদ সম্মেলনে স্বাভাবিকভাবেই হামজা চৌধুরীর প্রসঙ্গ উঠে আসে। ইংলিশ ক্লাব শেফিল্ড ইউনাইটেডে খেলা এই ফুটবলার ভারতের বিপক্ষে প্রথমবারের মতো বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নামবেন।

এ বিষয়ে ভারত কোচ বলেন, ‘হামজা একজন দারুণ খেলোয়াড়। যদিও তিনি এখন আর প্রিমিয়ার লিগে খেলছেন না, তবে ইংল্যান্ডের চ্যাম্পিয়নশিপে নিয়মিত খেলছেন। বাংলাদেশ এখন ভালো ফুটবল খেলছে, কারণ তারা গত কয়েক বছর ধরে একই কোচের অধীনে খেলছে।’

বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে ভারতীয় শিবিরে কিছু দুশ্চিন্তা রয়েছে। ইনজুরির কারণে দলের গুরুত্বপূর্ণ তিন খেলোয়াড়—উইঙ্গার লালিয়ানজুয়ালা ছাঙতে, মানভীর সিং ও মিডফিল্ডার ব্র্যান্ডন ফার্নান্দেজ ছিটকে গেছেন।

এই সম্পর্কিত আরো

গোয়াইনঘাটে ২৪ লাখ টাকার ফেনসিডিলসহ নারী আটক

সিলেটে নতুন বাসায় ওঠার পরদিনই ঘর থেকে চিকিৎসকের মরদেহ উদ্ধার

সংকটের মেঘ কেটে রোদের দেখা: মাঠ কাঁপাতে প্রস্তুত কিংস

বিশ্বনাথে ইসলামী আন্দোলনের উপজেলা ও পৌর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাটে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন

মায়ের শেষ বিদায়ে মুকুলের কান্না ছুঁয়ে গেল জানাজায় উপস্থিত সবাইকে

আ. লীগ নেতার গাড়িতে ‘লংড্রাইভ করেছেন’ পাটওয়ারী, দাবি রাশেদ খাঁনের

শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের ইন্তেকাল, নাছির চৌধুরীর শোক

সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় এমপি মিলনকে ফুলেল শুভেচ্ছা

স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হতে পারে না: রাষ্ট্রপতি