মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
শিরোনাম
বসুন্ধরা পূজামণ্ডপে শফিকুল ইসলাম খান, দিলেন ১ লাখ ৪০ হাজার টাকা সহায়তা ওসমানীনগরে মোবারকপুর উচ্চ বিদ্যালয়ের কোটি টাকা আত্মসাতের অভিযোগ মৌলভীবাজারে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে সিলেট রেঞ্জের উপমহাপরিচালক ছাতক পৌর শহরে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে সাবেক কাউন্সিলর কাকলী কানাইঘাটে শাহাব উদ্দিন হত্যা: জড়িত সন্দেহে ৩ জন আটক, দাফন সম্পন্ন কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী ধর্মপাশায় গাঁজা-ইয়াবাসহ গ্রেপ্তার, আগেও ৭টি মাদক মামলা গোলাপগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোয়াইনঘাট প্রেসক্লাবের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ বিয়ানীবাজারে পূজামণ্ডপ পরিদর্শনে এমপি এমরান আহমদ চৌধুরী
advertisement
সিলেট বিভাগ

মৌলভীবাজারে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে সিলেট রেঞ্জের উপমহাপরিচালক

মৌলভীবাজার সদর ও শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, সিলেট রেঞ্জের উপমহাপরিচালক শাহ আহমদ ফজলে রাব্বী, বিএএম, এনডিসি।

পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা কমান্ড্যান্ট মো. রাশিদুল হাসান জন।

পরিদর্শনকালে উপমহাপরিচালক বিভিন্ন পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তাব্যবস্থা এবং সেখানে মোতায়েন আনসার ও ভিডিপি সদস্যদের দায়িত্ব পালনের অবস্থা পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি দায়িত্বরত সদস্যদের সঙ্গে কথা বলে তাদের দায়িত্ব পালনের বিষয়ে খোঁজখবর নেন এবং অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

নিরাপত্তা কার্যক্রমে প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে তিনি দায়িত্বরত আনসার ও ভিডিপি সদস্যদের স্মার্টফোনে ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’ ইনস্টল রয়েছে কি না, তা সরেজমিনে যাচাই করেন। একই সঙ্গে সদস্যরা অ্যাপটির ব্যবহার ও কার্যপদ্ধতি সম্পর্কে যথাযথভাবে অবগত আছেন কি না, সে বিষয়েও খোঁজ নেন।

এ সময় উপমহাপরিচালক পূজামণ্ডপের নিরাপত্তায় নিয়োজিত সদস্যদের সর্বদা সতর্কতা, শৃঙ্খলা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। পাশাপাশি পূজা উদ্‌যাপন কমিটি ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় বজায় রেখে নিরাপত্তা কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।

পরিদর্শনকালে সংশ্লিষ্ট আনসার ও ভিডিপি সদস্যরা তাঁদের দায়িত্ব ও নিরাপত্তাব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরেন।

▐ এই সম্পর্কিত আরো

বসুন্ধরা পূজামণ্ডপে শফিকুল ইসলাম খান, দিলেন ১ লাখ ৪০ হাজার টাকা সহায়তা

ওসমানীনগরে মোবারকপুর উচ্চ বিদ্যালয়ের কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মৌলভীবাজারে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে সিলেট রেঞ্জের উপমহাপরিচালক

ছাতক পৌর শহরে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে সাবেক কাউন্সিলর কাকলী

কানাইঘাটে শাহাব উদ্দিন হত্যা: জড়িত সন্দেহে ৩ জন আটক, দাফন সম্পন্ন

কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

ধর্মপাশায় গাঁজা-ইয়াবাসহ গ্রেপ্তার, আগেও ৭টি মাদক মামলা

গোলাপগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট

গোয়াইনঘাট প্রেসক্লাবের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

বিয়ানীবাজারে পূজামণ্ডপ পরিদর্শনে এমপি এমরান আহমদ চৌধুরী