মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
শিরোনাম
মৌলভীবাজারে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে সিলেট রেঞ্জের উপমহাপরিচালক ছাতক পৌর শহরে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে সাবেক কাউন্সিলর কাকলী কানাইঘাটে শাহাব উদ্দিন হত্যা: জড়িত সন্দেহে ৩ জন আটক, দাফন সম্পন্ন কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী ধর্মপাশায় গাঁজা-ইয়াবাসহ গ্রেপ্তার, আগেও ৭টি মাদক মামলা গোলাপগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোয়াইনঘাট প্রেসক্লাবের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ বিয়ানীবাজারে পূজামণ্ডপ পরিদর্শনে এমপি এমরান আহমদ চৌধুরী চোখের পলকে নদীগর্ভে সড়ক, আতঙ্কে বিয়ানীবাজারের উত্তর দেউলগ্রাম পদ্মা ও তিস্তায় ব্যারাজ তৈরি করব : প্রধানমন্ত্রী
advertisement
সিলেট বিভাগ

ছাতক পৌর শহরে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে সাবেক কাউন্সিলর কাকলী

সুনামগঞ্জের ছাতক পৌর শহরের বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন পৌরসভার ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সাবেক সংরক্ষিত মহিলা কাউন্সিলর তাসলিমা জান্নাত কাকলী। তিনি দুইবার এ পদে দায়িত্ব পালন করেছেন।

পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি, নিরাপত্তাব্যবস্থা ও পূজার আয়োজন সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপনে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

পরিদর্শন করা মণ্ডপগুলো হলো—শ্রীশ্রী মহাপ্রভু আখড়া, শ্রীশ্রী শিব মন্দির, মহামায়া পূজা সংঘ ও কুমনা রাখালতলা পূজামণ্ডপ।

এ সময় পূজা উদ্‌যাপন কমিটির গণেশ পোদ্দার, সৌরভ দাস, স্বপন পাল, সুষেন দে, অজয় রায়, অলক দাস ও শিক্ষক প্রণব চক্রবর্তীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া উপস্থিত ছিলেন ছাতক পৌর যুবদল নেতা মো. রুহুল আমিন রাহুল ও রনি সরকার, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. দেলোয়ার হুসেন, পৌর ছাত্রদল নেতা রাহেল আহমেদ এবং স্থানীয় যুবসমাজ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

তাসলিমা জান্নাত কাকলী বলেন, “ধর্ম যার যার, নিরাপত্তা সবার।” সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, এবার সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। দুর্গাপূজাকে কেন্দ্র করে যেন কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও দায়িত্বশীল থাকার আহ্বান জানান তিনি।

▐ এই সম্পর্কিত আরো

মৌলভীবাজারে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে সিলেট রেঞ্জের উপমহাপরিচালক

ছাতক পৌর শহরে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে সাবেক কাউন্সিলর কাকলী

কানাইঘাটে শাহাব উদ্দিন হত্যা: জড়িত সন্দেহে ৩ জন আটক, দাফন সম্পন্ন

কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

ধর্মপাশায় গাঁজা-ইয়াবাসহ গ্রেপ্তার, আগেও ৭টি মাদক মামলা

গোলাপগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট

গোয়াইনঘাট প্রেসক্লাবের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

বিয়ানীবাজারে পূজামণ্ডপ পরিদর্শনে এমপি এমরান আহমদ চৌধুরী

চোখের পলকে নদীগর্ভে সড়ক, আতঙ্কে বিয়ানীবাজারের উত্তর দেউলগ্রাম

পদ্মা ও তিস্তায় ব্যারাজ তৈরি করব : প্রধানমন্ত্রী