মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
শিরোনাম
সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের সাত কর্মী আটক ভারত আমাদের পানিতে মারার চক্রান্ত করছে : রিজভী জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুর, কাল মিলতে পারে ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ জনতার দলের মহাসচিব আযম খানের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন সেভেন-আপের বিরুদ্ধে জনস্বাস্থ্যের ঝুঁকির অভিযোগ, তবু বাজারে বিক্রি ধর্মপাশায় অটোরিকশা উল্টে প্রাণ গেল গৃহবধূর বালাগঞ্জে অসচ্ছল পরিবারকে আব্দুল আজিজ মাসুক ফাউন্ডেশনের দ্বিতীয় পাকা ঘর হস্তান্তর শান্তিগঞ্জে আগাম বোরো ধান চাষে ৮০ কৃষককে প্রশিক্ষণ রাতারগুলের ঘটনায় গ্রেপ্তার নিষিদ্ধ আ.লীগ-যুবলীগ ও শ্রমিক লীগের ৪ নেতা কমলগঞ্জে হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলার অভিযোগে সংবাদ সম্মেলন
advertisement
খেলাধুলা

জাতীয় দলে ফিরতে চান জাহানারা

অস্ট্রেলিয়ায় বসবাস করছেন ক্রিকেটার জাহানারা আলম। স্বেচ্ছায় বিরতিতে যাওয়া সাবেক অধিনায়ক ও টাইগ্রেস পেসার আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন। লাল-সবুজ জার্সি গায়ে মাঠ থেকেই তিনি দীর্ঘ ক্যারিয়ারের ইতি টানতে চান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী বিভাগের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

২০২৪ সালের ডিসেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে শেষবার বাংলাদেশের হয়ে মাঠে নেমেছিলেন ৫২টি ওয়ানডে ও ৮৩ টি–টোয়েন্টি খেলা এই ক্রিকেটার। পরে মানসিক ক্লান্তির কথা জানিয়ে ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের বিরতি নেন এবং অস্ট্রেলিয়ায় পাড়ি জমান। এরপর দীর্ঘ সময় ধরে জাতীয় দল কিংবা ঘরোয়া ক্রিকেটের কোনও পর্যায়েই তাকে দেখা যায়নি।

 

অস্ট্রেলিয়ায় অবস্থানকালে বিসিবির নারী বিভাগের একাধিক কর্মকর্তার বিরুদ্ধে যৌন হয়রানি এবং অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির বিরুদ্ধে শারীরিক নির্যাতনের চাঞ্চল্যকর অভিযোগ তুলে চরম বিতর্কের জন্ম দিয়েছিলেন জাহানারা। এ ঘটনায় সে সময় দেশের নারী ক্রিকেট ও ড্রেসিংরুমের পরিবেশ নিয়ে তোলপাড় হয়েছিল। সে সময় শাস্তিও হয়েছিল কারও কারও। সব বিতর্ক পেছনে ফেলে এবার ক্রিকেট মাঠে ফেরার অভিপ্রায় জাহানারার। 

 

▐ এই সম্পর্কিত আরো

সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের সাত কর্মী আটক

ভারত আমাদের পানিতে মারার চক্রান্ত করছে : রিজভী

জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুর, কাল মিলতে পারে ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ

জনতার দলের মহাসচিব আযম খানের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন

সেভেন-আপের বিরুদ্ধে জনস্বাস্থ্যের ঝুঁকির অভিযোগ, তবু বাজারে বিক্রি

ধর্মপাশায় অটোরিকশা উল্টে প্রাণ গেল গৃহবধূর

বালাগঞ্জে অসচ্ছল পরিবারকে আব্দুল আজিজ মাসুক ফাউন্ডেশনের দ্বিতীয় পাকা ঘর হস্তান্তর

শান্তিগঞ্জে আগাম বোরো ধান চাষে ৮০ কৃষককে প্রশিক্ষণ

রাতারগুলের ঘটনায় গ্রেপ্তার নিষিদ্ধ আ.লীগ-যুবলীগ ও শ্রমিক লীগের ৪ নেতা

কমলগঞ্জে হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলার অভিযোগে সংবাদ সম্মেলন