মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ থেকে বিএনপি: লুবানা শম্পার ক্ষমতার জাদুমন্ত্র! আর্জেন্টিনা দল থেকে মেসির অবসর মিজানুর রহমান চৌধুরীর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে হুমায়ুন কবির ও মিফতাহ সিদ্দিকী বিশ্বনাথে অর্ধশতাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা শান্তিগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে বিএনপির আলোচনা সভা সোমবার, অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রী চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে ব্যবস্থা নিতে রাষ্ট্রপতির আহ্বান সাচনা বাজারে আইনশৃঙ্খলা নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের উন্মুক্ত আলোচনা কানাইঘাটে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন সিলেট রেঞ্জ ডিআইজি জিল্‌লুর রহমানকে বদলি
advertisement
খেলাধুলা

ব্রাজিল-উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার দল ঘোষণা

সাম্প্রতিক সময়ে বেশ দারুণ ছন্দে রয়েছে আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপ জেতার পর থেকে শুরু করে কয়েকবছর ধরেই ধারাবাহিকভাবে পারফর্ম করে যাচ্ছে আলবিসেলেস্তেরা। ২০২৬ বিশ্বকাপের টিকিটও অনেকটা নিশ্চিত। তাই বেশ ফুরফুরে মেজাজেই লিওনেল স্কালোনির শিষ্যরা। এছাড়া দীর্ঘদিন ধরেই ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষে অবস্থান করছে আর্জেন্টিনা। শীর্ষে থেকেই নতুন বছরে পা রাখে লিওনেল মেসিরা। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে চলতি মাসে ব্রাজিল-উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা।

এই দুই ম্যাচকে সামনে রেখে ৩৩ জনের প্রাথমিক দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি। ম্যাচ দুটি জিতলে নিশ্চিত করবে ২০২৬ বিশ্বকাপে খেলার টিকিট। এমন ম্যাচকে সামনে রেখে দলে আছেন কদিন আগে লাতিন অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ মাতানো অনেকে। তাদের অন্যতম ম্যানসিটিতে যোগ দেওয়া ক্লাওদিও এচেভেরি।

নতুন মেসি হিসেবে পরিচিতি পাওয়া এচেভেরি অনূর্ধ্ব-১৭ দলে ২৩ ম্যাচে ১২, অনূর্ধ্ব-২০ দলে ৮ ম্যাচে ৬ ও অনূর্ধ্ব-২৩ দলে ৯ ম্যাচে ১ গোল তার। আর ক্লাবের হয়ে ৫৯ ম্যাচে এই মিডফিল্ডারের গোল ৫টি। তার মতো প্রথমবার আর্জেন্টিনা দলে ডাক পেয়েছেন সান্তিয়াগো ক্যাস্ত্রো ও বেঞ্জামিন ডমিনগুয়েজ। দুই ফরোয়ার্ডই ইতালিয়ান ক্লাব বলোগনায় খেলেন।

আর্জেন্টিনার ৩৩ জনের স্কোয়াড

গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেস, জেরোনিমো রুলি, ওয়াল্টার বেনিত।

ডিফেন্ডার: নাহুয়েল মোলিনা, গনসালো মন্তিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, জার্মান পেজ্জেলা, লিওনার্দো বালেরদি, হুয়ান ফয়েথ, নিকোলাস ওতামেন্দি, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তাগলিয়াফিকো, ফ্রান্সিসকো ওর্তেগা।

মিডফিল্ডার: লিয়ান্দ্রো পারেদেস, এনসো ফের্নান্দেস, রদ্রিগো দি পল, এসেকিয়েল পালাসিওস, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, জিওভানি লো সেলসো, ম্যাক্সিমো পেরোনে, হুলিয়ানো সিমিওনে, বেঞ্জামিন ডোমিঙ্গেস, থিয়াগো আলমাদা।

ফরোয়ার্ড: লিওনেল মেসি, আলেহান্দ্রো গারনাচো, নিকোলাস গনজালেস, নিকোলাস পাজ, সান্তিয়াগো কাস্ত্রো, আনহেল কোরেয়া, ক্লাওদিও এচেভেরি, পাওলো দিবালা, হুলিয়ান আলভারেস, লাউতারো মার্টিনেস।

এই সম্পর্কিত আরো

কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ থেকে বিএনপি: লুবানা শম্পার ক্ষমতার জাদুমন্ত্র!

আর্জেন্টিনা দল থেকে মেসির অবসর

মিজানুর রহমান চৌধুরীর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে হুমায়ুন কবির ও মিফতাহ সিদ্দিকী

বিশ্বনাথে অর্ধশতাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

শান্তিগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে বিএনপির আলোচনা সভা সোমবার, অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রী

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে ব্যবস্থা নিতে রাষ্ট্রপতির আহ্বান

সাচনা বাজারে আইনশৃঙ্খলা নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের উন্মুক্ত আলোচনা

কানাইঘাটে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

সিলেট রেঞ্জ ডিআইজি জিল্‌লুর রহমানকে বদলি