মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ থেকে বিএনপি: লুবানা শম্পার ক্ষমতার জাদুমন্ত্র! আর্জেন্টিনা দল থেকে মেসির অবসর মিজানুর রহমান চৌধুরীর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে হুমায়ুন কবির ও মিফতাহ সিদ্দিকী বিশ্বনাথে অর্ধশতাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা শান্তিগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে বিএনপির আলোচনা সভা সোমবার, অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রী চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে ব্যবস্থা নিতে রাষ্ট্রপতির আহ্বান সাচনা বাজারে আইনশৃঙ্খলা নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের উন্মুক্ত আলোচনা কানাইঘাটে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন সিলেট রেঞ্জ ডিআইজি জিল্‌লুর রহমানকে বদলি
advertisement
খেলাধুলা

চ্যাম্পিয়ন তামিমদের দেখে আনন্দে আত্মহারা বরিশালবাসী

বিপিএল শিরোপা নিয়ে ফরচুন বরিশাল এখন বরিশালে। আজ দুপুরে বরিশাল দল ট্রফি নিয়ে শহরের বেলস পার্কে আসেন। তাদের যাওয়ার আগেই হাজার হাজার দর্শকে ভরে উঠে মাঠ। কঠোর নিরাপত্তায় দুটি লাল গাড়িতে বিকেলে ৪টায় নগরের মূল সড়ক থেকে বেলস পার্কের দিকে যায় তামিমের দল। বিকেল সোয়া ৪টার দিকে মঞ্চে ওঠে পুরো বরিশাল দল। এ সময় দর্শকেরা করতালি দিয়ে অভিনন্দন জানান চ্যাম্পিয়ন খেলোয়াড়দের।

 

তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্তদের চোখের সামনে দেখে আত্মহারা বরিশালের ক্রিকেটপ্রেমীরা। কথা হয় মারুফ হোসেন নামক এক ক্রিকেট দর্শকের সঙ্গে। পেশায় এই স্কুলশিক্ষক বলেন, ‘বিপিএলের এই বিজয় আমাদের জন্য বড় প্রেরণা। বরিশাল পারে, সামনেও পারব।’ সনিয়া আক্তার নামক এক তরুণী বলেন, ‘তামিম ভাইদের দেখতে এসেছি। অনেক খুশি।’ অপু-শিল্পী নামের এক দম্পতি জানায়, চ্যাম্পিয়ন খেলোয়াড়দের দেখতে এসেছেন তাঁরা। বরিশালবাসীর জন্য সুখবর বয়ে আনায় ফরচুন বরিশালের প্রতি তাঁরা কৃতজ্ঞ।


বিমানবন্দর থেকে ফরচুন বরিশাল দল ফ্র্যাঞ্চাইজি স্বত্বাধিকারী মিজানুর রহমানের প্রতিষ্ঠানে গিয়ে মধ্যাহ্নভোজ করেন। এরপর বেলস পার্কে এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেয় সবাই। নিরাপত্তা নিশ্চিত করতে পুরো বেলস পার্ক সেনাবাহিনীর একাধিক দল টহল দিচ্ছে।

এই সম্পর্কিত আরো

কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ থেকে বিএনপি: লুবানা শম্পার ক্ষমতার জাদুমন্ত্র!

আর্জেন্টিনা দল থেকে মেসির অবসর

মিজানুর রহমান চৌধুরীর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে হুমায়ুন কবির ও মিফতাহ সিদ্দিকী

বিশ্বনাথে অর্ধশতাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

শান্তিগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে বিএনপির আলোচনা সভা সোমবার, অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রী

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে ব্যবস্থা নিতে রাষ্ট্রপতির আহ্বান

সাচনা বাজারে আইনশৃঙ্খলা নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের উন্মুক্ত আলোচনা

কানাইঘাটে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

সিলেট রেঞ্জ ডিআইজি জিল্‌লুর রহমানকে বদলি