রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন, সভাপতি এনাম সম্পাদক মাহবুব জৈন্তাপুরে বড়গাং নদীতে বালি নামাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, শ্রমিকের মৃত্যু বিশ্বনাথে একলিমিয়া দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন কুয়ালালামপুরে আন্তর্জাতিক পর্যটন, শিল্প ও সংস্কৃতি প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণ দ্বিতীয় বিয়ে করতে গেলেই মিলবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী আবাসিক ভবনে ১৪ ঘণ্টা আটকা ৫ ছাত্রী, উদ্ধার করল পুলিশ ও ফায়ার সার্ভিস বিশ্বনাথে দুই গ্রামের সংঘর্ষের ঘটনায় চেয়ারম্যানপুত্রসহ ৩৩ জনের বিরুদ্ধে পাল্টা মামলা সুনামগঞ্জে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা নিয়ে সেমিনার ছাতকে সালিশ ব্যক্তিত্ব শামছুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়া ছাতক উপজেলা খেলাফত যুব মজলিসের কমিটি পুনর্গঠন
advertisement
খেলাধুলা

বাবরদের নজরদারিতে রাখতে প্রথমবার নারী ম্যানেজার নিয়োগ পাকিস্তানের

প্রথমবারের মতো পাকিস্তান পুরুষ ক্রিকেট দলে নারী অপারেশন ম্যানেজারকে নিয়োগ দিয়েছে পিসিবি। হিনা মুনাওয়ার নামে এই নারী ম্যানেজার দায়িত্ব পালন শুরু করবেন চ্যাম্পিয়নস ট্রফির আগে ত্রিদেশীয় সিরিজ থেকে। পুলিশে চাকরি করেন তিনি। এর আগে তিনি পাকিস্তানের ঝুঁকিপূর্ণ সোয়াত অঞ্চলের ফ্রন্টিয়ার কনস্ট্যাবুলারিতে নিরাপত্তার বড় দায়িত্বে ছিলেন। পাকিস্তানের সিভিল সার্ভিস পরীক্ষায় পাস করার পর আইন বিভাগ ও নিরাপত্তা জনিত বিভিন্ন দায়িত্ব পালন করেছেন হিনা।


তবে পাকিস্তান দলের ম্যানেজার হিসেবে আগের মতোই থাকছেন অবসরপ্রাপ্ত আমলা নাভিদ আকরাম চিমা। তবু অপারেশন ম্যানেজার হিসাবে হিনার নিয়োগ ক্রিকেটপ্রেমী এবং পাকিস্তানের সংবাদমাধ্যমের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে। পিসিবির এক কর্তা বলেছেন, ‘ক্রিকেটার এবং বোর্ডের বোঝাপড়া মসৃণ করার জন্য হিনা মুনাওয়ারকে অপারেশন ম্যানেজার হিসাবে নিয়োগ করা হয়েছে। কৌশলগত নেতৃত্ব স্থানীয় ভূমিকায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব সাফল্যের সঙ্গে সামলেছেন।’

 

পাকিস্তান ক্রিকেট বোর্ডে হিনা অবশ্য নতুন নন। গত বছর পিসিবিতে যোগ দেন তিনি। সবশেষে এশিয়া কাপে পাকিস্তানের নারী অনূর্ধ্ব-১৯ দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালনও করেছেন। মূলত দলের নিয়মশৃঙ্খলা, যাতায়াত ব্যবস্থা ও অন্যান্য ব্যবস্থাপনা দেখার দায়িত্বে থাকেন অপারেশন ম্যানেজার।

দায়িত্ব পালনে বেশ সুনামও রয়েছে হিনার। নিরাপত্তা বিশেষজ্ঞ হিসাবেও পরিচিত হিনা। আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে তাঁরই কড়া নজরদারিতে থাকতে হবে বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানদের। চ্যাম্পিয়নস ট্রফির আগে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান। আসন্ন এই ত্রিদেশীয় সিরিজ থেকে পাকিস্তান দলের সঙ্গে যোগ দেবেন হিনা।

গতকাল আসন্ন ত্রিদেশীয় সিরিজ ও চ্যাম্পিয়নস ট্রফির জন্য কোচ এবং সাপোর্ট স্টাফদের নামের তালিকা প্রকাশ করেছে পিসিবি। অন্তর্বর্তী কোচ আকিব জাভেদই দায়িত্বে থাকছেন। সহকারী কোচ আজহার মাহমুদ। ব্যাটিং কোচ শহিদ আসলাম। ফিল্ডিং কোচ মোহম্মদ মাসরুর। স্পিন বোলিং কোচ আবদুল রহমান। এই তালিকাতেই ম্যানেজার হিসাবে চিমা এবং অপারেশন ম্যানেজার হিসাবে হিনার নাম রয়েছে।

▐ এই সম্পর্কিত আরো

গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন, সভাপতি এনাম সম্পাদক মাহবুব

জৈন্তাপুরে বড়গাং নদীতে বালি নামাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, শ্রমিকের মৃত্যু

বিশ্বনাথে একলিমিয়া দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন

কুয়ালালামপুরে আন্তর্জাতিক পর্যটন, শিল্প ও সংস্কৃতি প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণ

দ্বিতীয় বিয়ে করতে গেলেই মিলবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী

আবাসিক ভবনে ১৪ ঘণ্টা আটকা ৫ ছাত্রী, উদ্ধার করল পুলিশ ও ফায়ার সার্ভিস

বিশ্বনাথে দুই গ্রামের সংঘর্ষের ঘটনায় চেয়ারম্যানপুত্রসহ ৩৩ জনের বিরুদ্ধে পাল্টা মামলা

সুনামগঞ্জে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা নিয়ে সেমিনার

ছাতকে সালিশ ব্যক্তিত্ব শামছুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়া

ছাতক উপজেলা খেলাফত যুব মজলিসের কমিটি পুনর্গঠন