শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
শিরোনাম
গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন, সভাপতি এনাম সম্পাদক মাহবুব জৈন্তাপুরে বড়গাং নদীতে বালি নামাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, শ্রমিকের মৃত্যু বিশ্বনাথে একলিমিয়া দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন কুয়ালালামপুরে আন্তর্জাতিক পর্যটন, শিল্প ও সংস্কৃতি প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণ দ্বিতীয় বিয়ে করতে গেলেই মিলবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী আবাসিক ভবনে ১৪ ঘণ্টা আটকা ৫ ছাত্রী, উদ্ধার করল পুলিশ ও ফায়ার সার্ভিস বিশ্বনাথে দুই গ্রামের সংঘর্ষের ঘটনায় চেয়ারম্যানপুত্রসহ ৩৩ জনের বিরুদ্ধে পাল্টা মামলা সুনামগঞ্জে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা নিয়ে সেমিনার ছাতকে সালিশ ব্যক্তিত্ব শামছুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়া ছাতক উপজেলা খেলাফত যুব মজলিসের কমিটি পুনর্গঠন
advertisement
আন্তর্জাতিক

কুয়ালালামপুরে আন্তর্জাতিক পর্যটন, শিল্প ও সংস্কৃতি প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণ

মালয়েশিয়ার কুয়ালালামপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী International Tourism, Arts & Culture Exhibition and Conference (INTAC’26)। ২ থেকে ৪ অক্টোবর কুয়ালালামপুর কনভেনশন সেন্টারে (KLCC) অনুষ্ঠিত এ আন্তর্জাতিক প্রদর্শনীতে বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুর এবং বাংলাদেশি ট্রাভেলটেক প্রতিষ্ঠান M360 ICT অংশ নিয়েছে।

প্রদর্শনীতে বাংলাদেশের দুটি বুথে বিভিন্ন তথ্য ও উপকরণের মাধ্যমে দেশের পর্যটন সম্ভাবনা, আকর্ষণীয় পর্যটন গন্তব্য, শিল্প-সংস্কৃতি এবং পর্যটন প্রযুক্তির বিভিন্ন সেবা তুলে ধরা হচ্ছে। বিদেশি দর্শনার্থীদের পাশাপাশি মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরাও তাদের সহপাঠীদের নিয়ে বাংলাদেশ বুথ পরিদর্শন করছেন।

প্রদর্শনীর অংশ হিসেবে ২ অক্টোবর বিকেল ৩টায় ওপেন স্টেজে বাংলাদেশের পর্যটনবিষয়ক বিভিন্ন ভিডিওচিত্র প্রদর্শন এবং সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ ঐতিহ্য, শিল্প ও সংস্কৃতির বিভিন্ন দিক আন্তর্জাতিক দর্শনার্থীদের সামনে তুলে ধরা হয়।

মিজ শামিমার নেতৃত্বে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি সংস্কৃতিকর্মীদের একটি দল সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয়। পরিবেশনাটি দর্শকদের প্রশংসা অর্জন করেছে বলে আয়োজকরা জানিয়েছেন।

মেলার প্রথম দিনে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী বাংলাদেশ বুথসহ বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ সময় তিনি আন্তর্জাতিক দর্শনার্থীদের কাছে বাংলাদেশকে একটি আকর্ষণীয় পর্যটন গন্তব্য হিসেবে তুলে ধরেন। পাশাপাশি বাংলাদেশের পর্যটন, শিল্প ও সংস্কৃতি এবং এ খাতসংশ্লিষ্ট তথ্যপ্রযুক্তি সেবা আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।

এর আগে মেলা উদ্বোধনের পর Guest of Honor Mr. Akbal Setia, Deputy Director General, Promotions/Head of Secretariat-সহ সংশ্লিষ্ট অতিথি, আয়োজক এবং অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বাংলাদেশের বুথ পরিদর্শন করেন। তারা প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান।

আয়োজকদের তথ্য অনুযায়ী, INTAC’26-এ বাংলাদেশসহ ২৫টি দেশ ১৫৫টি বুথে অংশগ্রহণ করছে। আন্তর্জাতিক এ আয়োজনের মাধ্যমে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের দর্শনার্থীদের কাছে বাংলাদেশের বৈচিত্র্যময় পর্যটন আকর্ষণ ও পর্যটন খাতের তথ্যপ্রযুক্তি সেবা তুলে ধরার পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতার নতুন সুযোগ তৈরি হচ্ছে।

▐ এই সম্পর্কিত আরো

গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন, সভাপতি এনাম সম্পাদক মাহবুব

জৈন্তাপুরে বড়গাং নদীতে বালি নামাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, শ্রমিকের মৃত্যু

বিশ্বনাথে একলিমিয়া দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন

কুয়ালালামপুরে আন্তর্জাতিক পর্যটন, শিল্প ও সংস্কৃতি প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণ

দ্বিতীয় বিয়ে করতে গেলেই মিলবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী

আবাসিক ভবনে ১৪ ঘণ্টা আটকা ৫ ছাত্রী, উদ্ধার করল পুলিশ ও ফায়ার সার্ভিস

বিশ্বনাথে দুই গ্রামের সংঘর্ষের ঘটনায় চেয়ারম্যানপুত্রসহ ৩৩ জনের বিরুদ্ধে পাল্টা মামলা

সুনামগঞ্জে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা নিয়ে সেমিনার

ছাতকে সালিশ ব্যক্তিত্ব শামছুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়া

ছাতক উপজেলা খেলাফত যুব মজলিসের কমিটি পুনর্গঠন