মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ থেকে বিএনপি: লুবানা শম্পার ক্ষমতার জাদুমন্ত্র! আর্জেন্টিনা দল থেকে মেসির অবসর মিজানুর রহমান চৌধুরীর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে হুমায়ুন কবির ও মিফতাহ সিদ্দিকী বিশ্বনাথে অর্ধশতাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা শান্তিগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে বিএনপির আলোচনা সভা সোমবার, অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রী চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে ব্যবস্থা নিতে রাষ্ট্রপতির আহ্বান সাচনা বাজারে আইনশৃঙ্খলা নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের উন্মুক্ত আলোচনা কানাইঘাটে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন সিলেট রেঞ্জ ডিআইজি জিল্‌লুর রহমানকে বদলি
advertisement
খেলাধুলা

এবার নারী ফুটবলারদের বিদ্রোহ

ফেব্রুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতে দুটি ম্যাচ খেলতে যাওয়ার কথা বাংলাদেশ নারী ফুটবল দলের। ২৪ ফেব্রুয়ারি দেশটিতে যাওয়ার পর ২৬ ফেব্রুয়ারি স্বাগতিকদের বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে সাবিনা খাতুনরা। এরপর ২ মার্চ একটি প্রস্তুতি ম্যাচও খেলবেন নারী ফুটবলাররা। সে হিসেবে এই মুহূর্তে নিবিড় অনুশীলনে থাকার কথা জাতীয় দলের। কিন্তু এমন সময়ে বিদ্রোহ করেছে সাবিনা খাতুনরা।

বেতনের চুক্তি নবায়ন এবং কোচ পিটার বাটলারের অধীনে খেলতে অস্বীকৃতি জানিয়ে বিদ্রোহ ঘোষণা করেছে নারী ফুটবল দল। বাটলারের অধীনে দুইদিন ধরে অনুশীলনে যাননি নারী ফুটবল দলের ফুটবলাররা।


সংযুক্ত আরব আমিরাত সফর এবং জুনের এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতির অংশ হিসেবে গত ১৫ জানুয়ারি নারী দলের ক্যাম্প শুরু হয়। এতদি সহকারী কোচ মাহবুবুর রহমানের অধীনে অনুশীলন চলছিল। এরপর সোমবার (২৭ জানুয়ারি) ইংল্যান্ড থেকে বাংলাদেশে ফেরেন প্রধান কোচ পিটার বাটলার।

বাফুফে সূত্রের খবর, এই ব্রিটিশ কোচ ঢাকায় ফেরার পর মঙ্গলবার থেকে আর অনুশীলনে অংশ নেননি নারী ফুটবলাররা। এমনকি ক্যাম্পে ফিরে মেয়েদের সঙ্গে মিটিং করতে চাইলে তাতেও সাড়া দেয়নি তারা। কোচের সঙ্গে মিটিংয়ে অংশ নেননি সাবিনারা। 

বিদ্রোহের পেছনে আছে বেতন ইস্যুও। নারী ফুটবলাররা গত অক্টোবরের পর আর কোনও বেতন পাননি। নতুন করে তাদের সঙ্গে বাফুফের চুক্তি করার কথা থাকলেও সে চুক্তি এখনও আলোর মুখ দেখেনি। সেই চুক্তি সেরে তবেই অনুশীলনে অংশ নিতে চায় মেয়েরা। 

এই সম্পর্কিত আরো

কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ থেকে বিএনপি: লুবানা শম্পার ক্ষমতার জাদুমন্ত্র!

আর্জেন্টিনা দল থেকে মেসির অবসর

মিজানুর রহমান চৌধুরীর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে হুমায়ুন কবির ও মিফতাহ সিদ্দিকী

বিশ্বনাথে অর্ধশতাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

শান্তিগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে বিএনপির আলোচনা সভা সোমবার, অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রী

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে ব্যবস্থা নিতে রাষ্ট্রপতির আহ্বান

সাচনা বাজারে আইনশৃঙ্খলা নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের উন্মুক্ত আলোচনা

কানাইঘাটে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

সিলেট রেঞ্জ ডিআইজি জিল্‌লুর রহমানকে বদলি