মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ থেকে বিএনপি: লুবানা শম্পার ক্ষমতার জাদুমন্ত্র! আর্জেন্টিনা দল থেকে মেসির অবসর মিজানুর রহমান চৌধুরীর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে হুমায়ুন কবির ও মিফতাহ সিদ্দিকী বিশ্বনাথে অর্ধশতাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা শান্তিগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে বিএনপির আলোচনা সভা সোমবার, অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রী চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে ব্যবস্থা নিতে রাষ্ট্রপতির আহ্বান সাচনা বাজারে আইনশৃঙ্খলা নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের উন্মুক্ত আলোচনা কানাইঘাটে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন সিলেট রেঞ্জ ডিআইজি জিল্‌লুর রহমানকে বদলি
advertisement
খেলাধুলা

তলানির দলের কাছে হেরে তলানিতে সিলেট

শেষ ১২ বলে জেতার জন্য সিলেট স্ট্রাইকার্সের দরকার ছিল ৪০ রান। জাকের আলী অনিক তিন বলে তিন চার হাঁকালেও চতুর্থ বলে আউট হয়ে যান। এরপর সামিউল্লাহ শিনওয়ারি ও অধিনায়ক আরিফুল হক চেষ্টা চালিয়েও ব্যর্থ হন।


সবমিলিয়ে ৩৩ রান সংগ্রহ করে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ৬ রানে পরাজিত হয়েছে সিলেট স্ট্রাইকার্স। ফলে তলানির ঢাকা এক ধাপ উপরে চলে আসায় ৭ দলের মধ্যে সিলেটের অবস্থান এখন সবার শেষে সাতেই।

সোমবার (২০ জানুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব্যাটিং করে ঢাকা ক্যাপিটালস ৬ উইকেটে ১৯৬ রান সংগ্রহ করে। জবাব দিতে নেমে ৭ উইকেট হারিয়ে নির্ধারিত ওভারে ১৯০ রান সংগ্রহ করে ৬ উইকেটে পরাজিত হয় সিলেট।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে ৩২ রানে ২ উইকেট হারিয়ে ফেললেও পরে ৮০ রানের জুটি গড়েন রনি তালুকদার ও অ্যারন জোন্স। দলীয় ১১২ রানে জ়োন্সের বিদায়ের পর ১২৭ রানে রনিও সাজঘরের পথ ধরেন ৬৮ রান করে। জোন্স করেন ৩৬ রান। তখনও আশা টিকেছিল জাকের আলী অনিক ও আরিফুল ইসলাম ভালো ব্যাটিংয়ে। জাকের ১৩ বলে ২৮ করে আউট হয়ে গেলে আশা প্রায় নিভে যায় সিলেটের। আরিফুলও আউট হন ২৯ রানে। সামিউল্লাহ শিনওয়ারি ৪ বলে ১২ রান করলেও সিলেট হারতে হয় ৬ রানে।

এর আগে, টস জিতে বায়ট করতে নামা ঢাকা ৬ উইকেট হারিয়ে ১৯৬ রান সংগ্রহ করে লিটন দাসের ৭০ ও থিসারা পেরেরার ১৭ বলে ৩৭ রানে। তানজিদ তামিম করেন ২২ ও সাব্বির রহমানের ব্যাটে আসে ২৪ রান। 

১৭ বলে ৩৭, ৩১ রানে ২ উইকেট ও ২টি ক্যাচ নিয়ে ম্যাচসেরা হয়েছেন ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক থিসারা পেরেরা।

এই সম্পর্কিত আরো

কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ থেকে বিএনপি: লুবানা শম্পার ক্ষমতার জাদুমন্ত্র!

আর্জেন্টিনা দল থেকে মেসির অবসর

মিজানুর রহমান চৌধুরীর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে হুমায়ুন কবির ও মিফতাহ সিদ্দিকী

বিশ্বনাথে অর্ধশতাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

শান্তিগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে বিএনপির আলোচনা সভা সোমবার, অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রী

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে ব্যবস্থা নিতে রাষ্ট্রপতির আহ্বান

সাচনা বাজারে আইনশৃঙ্খলা নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের উন্মুক্ত আলোচনা

কানাইঘাটে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

সিলেট রেঞ্জ ডিআইজি জিল্‌লুর রহমানকে বদলি