মঙ্গলবার, ০২ জুন ২০২৬
মঙ্গলবার, ০২ জুন ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
এবার দক্ষিণ সুরমায় শিশু ধর্ষণ, যুবক আটক মুগদায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে মাদকবিরোধী সচেতনতা কর্মসূচি জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লোকবল সংকট ব্যাহত চিকিৎসা সেবা গোয়াইনঘাটে ভারতীয় চোরাই পণ্যসহ চালক আটক: নেপথ্যে শীর্ষ চোরাকারবারি ‘শ্যাম কালা’ জগন্নাথপুর প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ছাতকে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, দাফন সম্পূর্ণ আমি শুধু রামিসারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ও মারছে ডলার: সোহেল রানা সিলেটে সাবেক এমপি মাওলানা ফরিদ চৌধুরীর শয্যাপাশে বিরোধীদলীয় নেতা ছাতকের মুনিরগাঁতি-নোয়াগাঁও গ্রামের দু'পক্ষের সংঘর্ষে আহত-১৫ বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে বাধ্য হয়ে জ্বালানির দাম বাড়িয়েছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী
advertisement
খেলাধুলা

পাকিস্তানি বংশোদ্ভূত ইংল্যান্ড ক্রিকেটারের ভিসা আটকাল ভারত

ভারত সফরে ইংল্যান্ডের পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভিসা নিয়ে আগেও জটিলতা হয়েছিল। আবারও ভিসা জটিলতা নিয়ে ভারতের বিরুদ্ধে নতুন করে অভিযোগ উঠেছে। পেসার সাকিব মাহমুদকে ভিসা দিতে দেরি করছে ভারত।

গত বছর শোয়েব বশিরকে ভিসা দিতে দেরি করেছিল তারা। এ কারণে হায়দরাবাদে সিরিজের প্রথম টেস্টে খেলতেই পারেননি তিনি। টেস্ট অধিনায়ক বেন স্টোকসও পরে এটি নিয়ে ভারতের বিপক্ষে কথা বলেছিলেন। এর আগে রেহান আহমেদকেও একই ঝামেলায় পড়তে হয়েছিল।

আদিল রশিদ, শোয়েব বশির, রেহান আহমেদ ও সাকিব মাহমুদ—ইংল্যান্ডের ক্রিকেটার হলেও পাকিস্তানি বংশোদ্ভূত তাঁরা। আগামী শুক্রবার ভারতে সফরে যাবে ইংল্যান্ড। ২২ জানুয়ারি থেকে শুরু হবে ভারত-ইংল্যান্ডের ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। কলকাতার ইডেন গার্ডেনে হবে প্রথম ম্যাচ। টি-টোয়েন্টি সিরিজের দলে আছেন সাকিব।


সংযুক্ত আরব আমিরাতে কয়েক দিনের ক্যাম্প করছেন ইংল্যান্ডের পেসাররা। শুক্রবার তাঁরা ভারতে যাবেন। সাকিবের ভিসা জটিলতার সমাধান হয়নি এখনো। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের আশা, শুক্রবারের আগে সমাধান হয়ে যাবে সাকিবের ইস্যু। ইংল্যান্ডের দলে থাকা আদিল রশিদ ও রেহান অবশ্য ভারতের ভিসা পেয়েছে বলে জানা গেছে ক্রিকইনফোর প্রতিবেদনে। ভারতের ভিসা পাওয়ার আবেদন সঙ্গে শাকিবের পাসপোর্ট রেখে দেওয়ায় তিনি আরব আমিরাতে জেসন অ্যান্ডারসনের অধীনে পেস বোলিং ক্যাম্পে অংশ নিতে পারেননি। সাকিব ইংল্যান্ডের হয়ে ২৯ ম্যাচ খেলেছেন। তবে ভারত সফরে এবারই প্রথম যাবেন।

এই সম্পর্কিত আরো

এবার দক্ষিণ সুরমায় শিশু ধর্ষণ, যুবক আটক

মুগদায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে মাদকবিরোধী সচেতনতা কর্মসূচি

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লোকবল সংকট ব্যাহত চিকিৎসা সেবা

গোয়াইনঘাটে ভারতীয় চোরাই পণ্যসহ চালক আটক: নেপথ্যে শীর্ষ চোরাকারবারি ‘শ্যাম কালা’

জগন্নাথপুর প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ছাতকে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, দাফন সম্পূর্ণ

আমি শুধু রামিসারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ও মারছে ডলার: সোহেল রানা

সিলেটে সাবেক এমপি মাওলানা ফরিদ চৌধুরীর শয্যাপাশে বিরোধীদলীয় নেতা

ছাতকের মুনিরগাঁতি-নোয়াগাঁও গ্রামের দু'পক্ষের সংঘর্ষে আহত-১৫

বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে বাধ্য হয়ে জ্বালানির দাম বাড়িয়েছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী