মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
শিরোনাম
বসুন্ধরা পূজামণ্ডপে শফিকুল ইসলাম খান, দিলেন ১ লাখ ৪০ হাজার টাকা সহায়তা ওসমানীনগরে মোবারকপুর উচ্চ বিদ্যালয়ের কোটি টাকা আত্মসাতের অভিযোগ মৌলভীবাজারে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে সিলেট রেঞ্জের উপমহাপরিচালক ছাতক পৌর শহরে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে সাবেক কাউন্সিলর কাকলী কানাইঘাটে শাহাব উদ্দিন হত্যা: জড়িত সন্দেহে ৩ জন আটক, দাফন সম্পন্ন কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী ধর্মপাশায় গাঁজা-ইয়াবাসহ গ্রেপ্তার, আগেও ৭টি মাদক মামলা গোলাপগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোয়াইনঘাট প্রেসক্লাবের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ বিয়ানীবাজারে পূজামণ্ডপ পরিদর্শনে এমপি এমরান আহমদ চৌধুরী
advertisement
খেলাধুলা

বার্সার কাছে বিধ্বস্ত হয়ে ক্ষমা চাইছে রিয়াল

বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা—সবশেষ তিন স্প্যানিশ সুপার কাপে এভাবেই ঘুরেফিরে চ্যাম্পিয়ন হয়েছে স্প্যানিশ দুই চিরপ্রতিদ্বন্দ্বী। স্প্যানিশ সুপার কাপে শিরোপা নির্ধারণী এল ক্লাসিকোতে এভাবেই চলছে প্রতিশোধের খেলা। যেখানে গত রাতে বার্সার কাছে রিয়াল রীতিমতো বিধ্বস্ত হয়েছে।


বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের এবারের স্প্যানিশ সুপার কাপের ফাইনাল হয়েছে জেদ্দার কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে। ২০২৫ সালের প্রথম এল ক্লাসিকোটাই মরুর বুকে। ম্যাচটা যখন শিরোপানির্ধারণী, হাড্ডাহাড্ডি এক লড়াই দেখার অপেক্ষায় ছিলেন অসংখ্য ফুটবলপ্রেমী। কিন্তু দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইটা হয়েছে পানসে। রিয়ালকে ৫-২ গোলে হারিয়ে ২০২৫ স্প্যানিশ সুপার কাপে চ্যাম্পিয়ন বার্সা। এমন হারের পর রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার লুকা মদরিচ ক্ষমা চাইলেন ভক্ত-সমর্থকদের কাছে। ৩৯ বছর বয়সী এই ক্রোয়াট বলেন, ‘আমি জানি এমন বাজে হারের পর প্রতিক্রিয়া কেমন হতে পারে। এভাবে হেরে যাওয়া কল্পনাও করতে পারেনি। ভক্ত-সমর্থকদের কাছে ক্ষমা চাইছি। আমাদের একত্রিত হয়ে এগিয়ে যেতে হবে।’


বার্সেলোনার কাছে বিধ্বস্ত হওয়ার পর সংবাদ সম্মেলনে স্বাভাবিকভাবেই রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তির চোখে মুখে দেখা গেছে হতাশার ছাপ। আনচেলত্তি বলেন, ‘বাস্তবতা আমাদের মেনে নিতে হবে। ডিফেন্ড করেছি খুব বাজেভাবে। তারা খুব সহজেই গোল পেয়ে গেছে। বাজে এক রাত এটা। অন্যান্য সমর্থকদের মতোই হতাশ আমরা।’


জেদ্দায় গত রাতে ৪৮ মিনিটে ৫-১ করে ফেলে বার্সেলোনা। ৫৬ মিনিটে বার্সা গোলরক্ষক ভয়চেক সেজেচনি লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয়। বাকি ৩৪ মিনিটে ৪ বা ৫ গোল দিয়ে ম্যাচ টাইব্রেকারে নেওয়া বা শিরোপা জেতা—রিয়াল অবিশ্বাস্য কিছু করতে পারবে কি না, সেটাই ছিল দেখার অপেক্ষা। তবে এবার আর ঘুরে দাঁড়াতে পারেনি আনচেলত্তির দল। ৬০ মিনিটে রদ্রিগোর গোল শুধু ব্যবধানই কমাতে পেরেছে। রিয়াল কোচ বলেন,‘আমি কারও নাম বলব না। পুরো দল নিয়ে কথা বলব। আমাদের বাড়তি এক খেলোয়াড় ছিল (বার্সেলোনার গোলরক্ষক ভয়চেক সেজেচনির লাল কার্ড পাওয়া)। তবু আমরা খুঁজে বের করতে পারিনি। পুরো খেলা নিয়েই আমি হতাশ।’

৫ মিনিটে কিলিয়ান এমবাপ্পের গোলেই গত রাতে এগিয়ে গিয়েছিল রিয়াল। এরপর ২২ মিনিটে লামিনে ইয়ামালের গোলে সমতায় ফেরার পরই বার্সেলোনা ছড়ি ঘোরানো শুরু করে। ৩৯ ও ৪৮ মিনিটে ম্যাচে জোড়া গোল করেন বার্সার ফরোয়ার্ড রাফিনিয়া। ইয়ামালের মতো একটি করে গোল করেন রবার্ট লেভানডফস্কি ও আলেহান্দ্রো ব্যালডে। এটা নিয়ে ১৫ বার স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতল বার্সেলোনা। দুইয়ে থাকা রিয়াল এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ১৩ বার।

▐ এই সম্পর্কিত আরো

বসুন্ধরা পূজামণ্ডপে শফিকুল ইসলাম খান, দিলেন ১ লাখ ৪০ হাজার টাকা সহায়তা

ওসমানীনগরে মোবারকপুর উচ্চ বিদ্যালয়ের কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মৌলভীবাজারে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে সিলেট রেঞ্জের উপমহাপরিচালক

ছাতক পৌর শহরে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে সাবেক কাউন্সিলর কাকলী

কানাইঘাটে শাহাব উদ্দিন হত্যা: জড়িত সন্দেহে ৩ জন আটক, দাফন সম্পন্ন

কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

ধর্মপাশায় গাঁজা-ইয়াবাসহ গ্রেপ্তার, আগেও ৭টি মাদক মামলা

গোলাপগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট

গোয়াইনঘাট প্রেসক্লাবের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

বিয়ানীবাজারে পূজামণ্ডপ পরিদর্শনে এমপি এমরান আহমদ চৌধুরী