মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ থেকে বিএনপি: লুবানা শম্পার ক্ষমতার জাদুমন্ত্র! আর্জেন্টিনা দল থেকে মেসির অবসর মিজানুর রহমান চৌধুরীর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে হুমায়ুন কবির ও মিফতাহ সিদ্দিকী বিশ্বনাথে অর্ধশতাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা শান্তিগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে বিএনপির আলোচনা সভা সোমবার, অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রী চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে ব্যবস্থা নিতে রাষ্ট্রপতির আহ্বান সাচনা বাজারে আইনশৃঙ্খলা নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের উন্মুক্ত আলোচনা কানাইঘাটে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন সিলেট রেঞ্জ ডিআইজি জিল্‌লুর রহমানকে বদলি
advertisement
খেলাধুলা

সেমিফাইনালের আগে মেসির আবেগঘন বিদায়ী বার্তা

বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে যুক্তরাষ্ট্রের কানসাস সিটিকে বিদায় জানিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। দীর্ঘদিনের অনুশীলন ক্যাম্প ছেড়ে আটালান্টার উদ্দেশে রওনা হওয়ার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে শহরটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে আটালান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে। গুরুত্বপূর্ণ এই ম্যাচকে সামনে রেখে ইতোমধ্যে কানসাস সিটি ছেড়েছে লিওনেল স্কালোনির দল।

বিদায়ের মুহূর্তে ইনস্টাগ্রামে দলের শেষ অনুশীলনের কয়েকটি ছবি শেয়ার করে মেসি লিখেছেন, "কানসাস সিটিতে শেষ দিন। সবকিছুর জন্য ধন্যবাদ!" ছবিগুলো তোলা হয়েছিল কম্পাস মিনারেলস ন্যাশনাল পারফরম্যান্স সেন্টারে, যেখানে পুরো টুর্নামেন্টজুড়ে অনুশীলন করেছে আর্জেন্টিনা।

বিশ্বকাপ শুরুর আগে থেকেই কানসাস সিটিকে নিজেদের প্রধান প্রস্তুতি কেন্দ্র হিসেবে বেছে নিয়েছিল আর্জেন্টিনা। গ্রুপ পর্বে বিভিন্ন শহরে ম্যাচ খেললেও প্রতিবারই দলটি ফিরে এসেছে এই ক্যাম্পে। নকআউট পর্বে কেপ ভার্দে ও মিসরের বিপক্ষে ম্যাচের সূচির কারণে সাময়িকভাবে অন্য শহরে অবস্থান করলেও শেষ পর্যন্ত আবারও কানসাসে ফিরে আসে আলবিসেলেস্তেরা।

তবে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের আগে সেই অধ্যায়ের ইতি টানল তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এই ম্যাচের পর আর কানসাসে ফিরবে না আর্জেন্টিনা। ফাইনালে উঠতে পারলে দলটি যাবে নিউজার্সিতে, আর হেরে গেলে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে যেতে হবে মায়ামিতে।

বিশ্বকাপের গুরুত্বপূর্ণ এই মুহূর্তে মেসির আবেগঘন বিদায়ী বার্তা সমর্থকদের মাঝেও ব্যাপক সাড়া ফেলেছে। এখন সবার নজর ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে, যেখানে জয় পেলেই টানা আরেকটি বিশ্বকাপ ফাইনালের স্বপ্ন পূরণের আরও এক ধাপ কাছে পৌঁছে যাবে আর্জেন্টিনা।

এই সম্পর্কিত আরো

কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ থেকে বিএনপি: লুবানা শম্পার ক্ষমতার জাদুমন্ত্র!

আর্জেন্টিনা দল থেকে মেসির অবসর

মিজানুর রহমান চৌধুরীর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে হুমায়ুন কবির ও মিফতাহ সিদ্দিকী

বিশ্বনাথে অর্ধশতাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

শান্তিগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে বিএনপির আলোচনা সভা সোমবার, অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রী

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে ব্যবস্থা নিতে রাষ্ট্রপতির আহ্বান

সাচনা বাজারে আইনশৃঙ্খলা নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের উন্মুক্ত আলোচনা

কানাইঘাটে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

সিলেট রেঞ্জ ডিআইজি জিল্‌লুর রহমানকে বদলি