মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ থেকে বিএনপি: লুবানা শম্পার ক্ষমতার জাদুমন্ত্র! আর্জেন্টিনা দল থেকে মেসির অবসর মিজানুর রহমান চৌধুরীর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে হুমায়ুন কবির ও মিফতাহ সিদ্দিকী বিশ্বনাথে অর্ধশতাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা শান্তিগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে বিএনপির আলোচনা সভা সোমবার, অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রী চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে ব্যবস্থা নিতে রাষ্ট্রপতির আহ্বান সাচনা বাজারে আইনশৃঙ্খলা নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের উন্মুক্ত আলোচনা কানাইঘাটে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন সিলেট রেঞ্জ ডিআইজি জিল্‌লুর রহমানকে বদলি
advertisement
খেলাধুলা

সালাহর কাঁধে মিশরের স্বপ্ন, বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা

আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে মিশর। প্রত্যাশিতভাবেই দলকে নেতৃত্ব দেবেন দেশটির সবচেয়ে বড় তারকা মোহামেদ সালাহ। অভিজ্ঞ ও তরুণদের সমন্বয়ে গড়া এই দলে সবচেয়ে বড় চমক ১৮ বছর বয়সী হামজা আবদেল করিম।

হেড কোচ হোসাম হাসান বিশ্বকাপের জন্য যে দল বেছে নিয়েছেন, সেখানে আক্রমণভাগের অন্যতম ভরসা হিসেবে রয়েছেন ওমর মারমুশ। সদ্য সমাপ্ত মৌসুমে ক্লাব ফুটবলে নিজের সামর্থ্যের প্রমাণ দেওয়া এই ফরোয়ার্ডকে ঘিরেও বড় প্রত্যাশা মিশরীয়দের।

বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে আগামী ৬ জুন ওহাইওতে ব্রাজিলের মুখোমুখি হবে মিশর। এরপর ১৫ জুন সিয়াটলে বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ অভিযান। ‘জি’ গ্রুপে মিশরের অন্য দুই প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও ইরান।

সালাহর অভিজ্ঞতা, মারমুশের আক্রমণাত্মক সামর্থ্য এবং তরুণ করিমের সম্ভাবনাকে সামনে রেখে এবার বিশ্বকাপে ভালো কিছু করার স্বপ্ন দেখছে আফ্রিকার অন্যতম সফল এই দল।

মিশরের বিশ্বকাপ স্কোয়াড

গোলরক্ষক:
মোহামেদ এল-শেনাওয়ি, মোস্তফা শোবেইব, এল-মাহদি সোলাইমান ও মোহামেদ আলা।

রক্ষণভাগ:
মোহামেদ আবদেলমোনেম, মোহামেদ হানি, ইয়াসের ইব্রাহিম, হোসাম আবদেলমাজিদ, আহমেদ ফাত্তুহ, তারেক আলা, রামি রাবিয়া, হামদি ফাথি ও করিম হাফেজ।

মাঝমাঠ:
মোহামেদ সালাহ, মারওয়ান আতিয়া, আহমেদ মোস্তাফা, মাহমুদ হাসান, ইমাম আশুর, মোস্তাফা আবদেল রউফ, মোহান্নাদ লাশিন, হাইথাম হাসান, মাহমুদ সাবের, ইব্রাহিম আদেল ও নাবিল এমাদ।

আক্রমণভাগ:
ওমর মারমুশ ও হামজা আবদেল করিম।

এই সম্পর্কিত আরো

কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ থেকে বিএনপি: লুবানা শম্পার ক্ষমতার জাদুমন্ত্র!

আর্জেন্টিনা দল থেকে মেসির অবসর

মিজানুর রহমান চৌধুরীর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে হুমায়ুন কবির ও মিফতাহ সিদ্দিকী

বিশ্বনাথে অর্ধশতাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

শান্তিগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে বিএনপির আলোচনা সভা সোমবার, অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রী

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে ব্যবস্থা নিতে রাষ্ট্রপতির আহ্বান

সাচনা বাজারে আইনশৃঙ্খলা নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের উন্মুক্ত আলোচনা

কানাইঘাটে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

সিলেট রেঞ্জ ডিআইজি জিল্‌লুর রহমানকে বদলি