বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
কমলগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন কমলগঞ্জের ভিলেজারকে মারধর করে কমলার গাছ কর্তন ছেলেকে নিয়ে স্কুল থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তাঁতী দল নেতা নিহত বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ১১ পয়সা শেষ পর্ব - স্বপ্নের বিদেশযাত্রা, দালালের ফাঁদে নিঃস্ব প্রবাসপ্রত্যাশীরা লোডশেডিংয়ের কারণ জ্বালানি তেল ও গ্যাসের সংকট: বিদ্যুৎ বিভাগ চট্টগ্রামে শিবিরের হামলার প্রতিবাদে সিলেটে ছাত্রদলের মিছিল ৩ দিন বন্ধ থাকবে শেরপুর সেতু, বিকল্প পথে যান চলাচলের আহ্বান জকিগঞ্জে ফ্রি সেলাই প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন ও সেলাই মেশিন বিতরণ জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা
advertisement
রাজনীতি

নিউইয়র্কে বিএনপি মহাসচিবকে কেউ লাঞ্ছিত করেননি: রিজভী

নিউইয়র্কে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কেউ লাঞ্ছিত করেনি বলে দাবি করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, নিউইয়র্কে বিএনপি মহাসচিবকে কেউ লাঞ্ছিত করেননি। তাকে নিয়ে নানা অপপ্রচার শুরু হয়েছে। সবকিছু মিথ্যা ও ভিত্তিহীন।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে নবনির্বাচিত পিরোজপুর জেলা বিএনপির নেতাদের সঙ্গে রাজধানীর সংসদ ভবনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন রিজভী।

রুহুল কবির রিজভী বলেন, নিউইয়র্কে অন্তর্বর্তী সরকার দক্ষতা দেখাতে পারলে ফ্যাসিবাদের দোসররা এমন কর্মকাণ্ড ঘটানোর সাহস পেত না। সরকার কার্যকর পদক্ষেপ না নেওয়ায় দোসরদের প্রেতাত্মারা দেশে নামতে পারছে, বিদেশের মাটিতে কার্যক্রম চালাচ্ছে। 

তিনি আরো বলেন, আওয়ামী লীগের দোসরদের সঙ্গে বিএনপির কোনো আতাঁত নেই।

ভয়ংকর ফ্যাসিবাদী দুঃশাসনের প্রতীক শেখ হাসিনা। বহু ধরনের ষড়যন্ত্র ও চক্রান্তের মাস্টারপ্ল্যান চলছে। জুলাই শহীদদের রক্ত যেন বৃথা না যায়।

তিনি আরও বলেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) এখনও অর্থ লুটপাটকারীদের টাকা দেশে ফেরত আনতে পারেনি, বিচারও করতে পারেনি। তিনি অভিযোগ করে বলেন, দুদক দৃশ্যমান নয়, অথর্ব হিসেবে কাজ করছে।

এখনও ষড়যন্ত্র চলছে জানিয়ে বিএনপির অন্যতম এই সিনিয়র নেতা নেতাকর্মীদের ঐকবদ্ধ থাকার আহ্বান জানান। বলেন, তৃণমূলের মাধ্যমে দল এমনভাবে সুসংহত করতে হবে যেন জনগণ ধানের শীষে ভোট দেয়।

এই সম্পর্কিত আরো

কমলগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন

কমলগঞ্জের ভিলেজারকে মারধর করে কমলার গাছ কর্তন

ছেলেকে নিয়ে স্কুল থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তাঁতী দল নেতা নিহত

বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ১১ পয়সা

শেষ পর্ব স্বপ্নের বিদেশযাত্রা, দালালের ফাঁদে নিঃস্ব প্রবাসপ্রত্যাশীরা

লোডশেডিংয়ের কারণ জ্বালানি তেল ও গ্যাসের সংকট: বিদ্যুৎ বিভাগ

চট্টগ্রামে শিবিরের হামলার প্রতিবাদে সিলেটে ছাত্রদলের মিছিল

৩ দিন বন্ধ থাকবে শেরপুর সেতু, বিকল্প পথে যান চলাচলের আহ্বান

জকিগঞ্জে ফ্রি সেলাই প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন ও সেলাই মেশিন বিতরণ

জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা