রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন, সভাপতি এনাম সম্পাদক মাহবুব জৈন্তাপুরে বড়গাং নদীতে বালি নামাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, শ্রমিকের মৃত্যু বিশ্বনাথে একলিমিয়া দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন কুয়ালালামপুরে আন্তর্জাতিক পর্যটন, শিল্প ও সংস্কৃতি প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণ দ্বিতীয় বিয়ে করতে গেলেই মিলবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী আবাসিক ভবনে ১৪ ঘণ্টা আটকা ৫ ছাত্রী, উদ্ধার করল পুলিশ ও ফায়ার সার্ভিস বিশ্বনাথে দুই গ্রামের সংঘর্ষের ঘটনায় চেয়ারম্যানপুত্রসহ ৩৩ জনের বিরুদ্ধে পাল্টা মামলা সুনামগঞ্জে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা নিয়ে সেমিনার ছাতকে সালিশ ব্যক্তিত্ব শামছুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়া ছাতক উপজেলা খেলাফত যুব মজলিসের কমিটি পুনর্গঠন
advertisement
রাজনীতি

বৈষম্যবিরোধীর কমিটি থেকে ছাত্রদলের ৬ কর্মীর একযোগে পদত্যাগ

ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটি থেকে ছাত্রদলের ৬ কর্মী পদত্যাগ করেছেন। শনিবার (১ ফেব্রুয়ারি) লিখিতভাবে এ ঘোষণা দেন তারা।

পদত্যাগ করা ছাত্রদলের কর্মীরা হলেন- কাওসার হাসান মিয়াদ, আহসান উল্লাহ হৃদয়, রিসাদুল আলম প্রিন্স, তানজিনা ইমি, সাদিয়া জাহান মিম ও মেহেদী হাসান চঞ্চল।


ঘোষণাপত্রে তারা বলেন, আমরা জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ময়মনসিংহ মহানগর ও উত্তর-দক্ষিণ জেলা কমিটির নেতাদের নির্দেশে ৬ জুলাই থেকে ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছি। আমরা এই আন্দোলনে জাতীয়তাবাদের চেতনা থেকে অংশগ্রহণ করি। যার ফলে ৩৬ জুলাই ফ্যাসিস্টদের পালিয়ে যাওয়ার মাধ্যমে চূড়ান্ত বিজয় অর্জন করি।

তারা আরও বলেন, বিপ্লব-পরবর্তী সময়ে দেশের সংকটময় পরিস্থিতিতে বিপ্লবী ছাত্র-জনতার প্রতিনিধি হিসেবে দেশ সংস্কার কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করি আমরা। সামাজিক যোগাযোগমাধ্যমে জানতে পারি, গত ২৬ জানুয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ মহানগর ও জেলা কমিটি প্রকাশিত হয়। সেই কমিটিতে আমাদের সঙ্গে কোনো যোগাযোগ না করে ময়মনসিংহ জেলা কমিটির সংগঠক, সহ-মুখপাত্র, যুগ্ম সদস্য সচিবসহ সদস্য পদে পদায়ন করা হয়।

ঘোষণাপত্রে তারা বলেন, আমরা মূলত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক। আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটিতে পদায়ন করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং এ কমিটি থেকে সজ্ঞানে আমরা পদত্যাগ করছি। এই কমিটির সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নেই।

পদত্যাগের বিষয়ে কাওসার হাসান মিয়াদ বলেন, আমি আনন্দ মোহন কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। দীর্ঘ ৫-৬ বছর ধরে শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে ছাত্রদলের জন্য রাজনীতি করছি। আমার ধারণা রাজেনৈতিকভাবে আমাদের বিতর্কিত করার উদ্দেশে না জানিয়ে কমিটিতে নাম দেওয়া হয়েছে।

▐ এই সম্পর্কিত আরো

গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন, সভাপতি এনাম সম্পাদক মাহবুব

জৈন্তাপুরে বড়গাং নদীতে বালি নামাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, শ্রমিকের মৃত্যু

বিশ্বনাথে একলিমিয়া দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন

কুয়ালালামপুরে আন্তর্জাতিক পর্যটন, শিল্প ও সংস্কৃতি প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণ

দ্বিতীয় বিয়ে করতে গেলেই মিলবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী

আবাসিক ভবনে ১৪ ঘণ্টা আটকা ৫ ছাত্রী, উদ্ধার করল পুলিশ ও ফায়ার সার্ভিস

বিশ্বনাথে দুই গ্রামের সংঘর্ষের ঘটনায় চেয়ারম্যানপুত্রসহ ৩৩ জনের বিরুদ্ধে পাল্টা মামলা

সুনামগঞ্জে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা নিয়ে সেমিনার

ছাতকে সালিশ ব্যক্তিত্ব শামছুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়া

ছাতক উপজেলা খেলাফত যুব মজলিসের কমিটি পুনর্গঠন