সোমবার, ০১ জুন ২০২৬
সোমবার, ০১ জুন ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
দোয়ারাবাজারে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান ও লাঞ্ছনার জেরে যুবকের আত্মহনন শহীদ জিয়ার দূরদর্শী নেতৃত্বেই ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠিত হয়েছিল: খন্দকার মুক্তাদির হবিগঞ্জে লুডু খেলা নিয়ে সংঘর্ষ, আহত ২০ সিলেট ওসমানী বিমানবন্দরের কার্গো ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের সভা সিলেট-ঢাকা সড়কে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক জকিগঞ্জে ১২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‘পুলিশের চাকরি এক ধরনের ব্যবসা’ আব্দুল কাইয়ুম চৌধুরী - শহীদ জিয়া গণতন্ত্র ও জনমুখী রাষ্ট্রচিন্তার অমর প্রতীক মালয়েশিয়া বিএনপির উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত বিয়ানীবাজারে বসতঘর থেকে যুবকের হাত-পা বাঁধা ঝুলন্ত লাশ উদ্ধার
advertisement
রাজনীতি

‘সদস্যপদ নবায়ন করতে পারবে না বিএনপির বহিষ্কৃতরা’

যারা বিভিন্ন কারণে দল থেকে বহিষ্কার হয়েছেন, অব্যাহতি পেয়েছেন এরা কেউ বিএনপির সদস্যপদ নবায়ন করতে পারবে না বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় কর্তৃক সদস্য নবায়ন ফরম দেশপব্যাপী জেলা ও মহানগর শাখায় বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন।

তিনি বলেন, যারা বিভিন্ন কারণে দল থেকে বহিষ্কার হয়েছেন, অব্যাহতি পেয়েছেন এরা কেউ নবায়ন করতে পারবেন না। যদিও তাদের সদস্যপদ ছিলো। কিন্তু আমরা যখন বহিষ্কার করি তখন সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করি। এরা প্রাথমিক সদস্যপদ নিতে পারবে না।

জেলা থেকে সদস্য নবায়ন ফরম কিভাবে বিতরণ করবে সে বিষয়টি জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব বলেন, নবায়নের উদ্দেশ্যটাই হচ্ছে, আমরা শুনতে পাই নানাদিক থেকে, নানাভাবে ঢুকতে চেষ্টা করছে আওয়ামী ফ্যাসিবাদী কীটপতঙ্গ। এই কীটপতঙ্গরা যেনো ঢুকতে না পারে এই ব্যাপারে জেলাগুলোকে আমরা শক্ত নির্দেশনা দিচ্ছি। আমরা প্রাইমারি মেম্বারশিপ রাইট যেটা সেটায় না গিয়ে শুধু যারা আগে আছেন তাদেরকেই দিচ্ছি।

বিএনপির সিনিয়র এই নেতা বলেন, নানা ছোট ঘটনা অথবা ঘটনাও না সেটা নিয়েই বিএনপিকে নানাভাবে কলঙ্কিত করার চেষ্টা করা হচ্ছে। ফ্যাসিবাদের দোসররা তো আছেনই নানাভাবে, নানাদিক থেকে, প্রশাসনে, পুলিশে নানা জায়গা থেকেই তারা কাজ করছেন। সেজন্য আমরা যেন আমাদের রাজনৈতিক কার্যক্রম স্বচ্ছ রাখতে পারি, দোসররা ঢুকতে না পারে, অপপ্রচার যেন না করতে না পারে সেজন্য এই নবায়ন কার্যক্রমটা অনেকখানি গুরুত্বপূর্ণ।

গণঅভ্যুত্থানের ঐক্যে ফাটল নিয়ে রুহুল কবির রিজভী বলেন, এই গণতান্ত্রিক ঐক্যের বিভেদ হোক আমরা কিন্তু এমন কিছু করছি না, আমরা যেটা করছি তা প্রতিক্রিয়ায়। আমরা প্রাণপ্রান্তক চেষ্টা করছি এই বৃহৎ গণতান্ত্রিক ঐক্যের মধ্য দিয়ে গণতান্ত্রিক সংগ্রামকে বেগবান করার।

তিনি আরও বলেন, আমাদের আন্দোলনের বিজয় অনেক বড় শক্তি, অনেকেই এটা ভাল চোখে দেখে না। রাষ্ট্রের বাইরে থেকেও অনেক চক্রান্ত, ষড়যন্ত্র আছে, রাষ্ট্রের ভিতর থেকেও আছে। ভিতরের থেকে যখন রাজনৈতিক অপসুযোগ নেয়ার চেষ্টা করে সেটা হয় সবচেয়ে বড় পরাজয়।

এসময় আরও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, স্বেচ্ছাসেবক সম্পাদক মীর সরাফত আলী সকু ও কার্যনির্বাহী কমিটির সদস্য সামসুজ্জামান মেহেদী প্রমুখ।

এই সম্পর্কিত আরো

দোয়ারাবাজারে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান ও লাঞ্ছনার জেরে যুবকের আত্মহনন

শহীদ জিয়ার দূরদর্শী নেতৃত্বেই ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠিত হয়েছিল: খন্দকার মুক্তাদির

হবিগঞ্জে লুডু খেলা নিয়ে সংঘর্ষ, আহত ২০

সিলেট ওসমানী বিমানবন্দরের কার্গো ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের সভা

সিলেট-ঢাকা সড়কে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক

জকিগঞ্জে ১২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

‘পুলিশের চাকরি এক ধরনের ব্যবসা’

আব্দুল কাইয়ুম চৌধুরী শহীদ জিয়া গণতন্ত্র ও জনমুখী রাষ্ট্রচিন্তার অমর প্রতীক

মালয়েশিয়া বিএনপির উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত

বিয়ানীবাজারে বসতঘর থেকে যুবকের হাত-পা বাঁধা ঝুলন্ত লাশ উদ্ধার