রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
গরু চুরি নিয়ে মিথ্যা অপপ্রচারের অভিযোগ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্যের প্রতিবাদ শ্রীমঙ্গলে কিশোরী শিক্ষার্থীদের স্বাস্থ্যসচেতনতায় কর্মশালা ৭৬ বছরের জরাজীর্ণ ভবনে ঝুঁকিতে বিয়ানীবাজার পোস্ট অফিস প্রধানমন্ত্রীকে অশালীন ভাষায় গালিগালাজের অভিযোগ, মৌলভীবাজারে যুবক আটক সাংবাদিকদের মেধা ও কাজের স্বীকৃতি, বসুন্ধরা গ্রুপের পুরস্কার বিতরণ বেসরকারি খাতে গতি ফেরাতে ৬২ হাজার কোটি টাকার প্রণোদনা গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন, সভাপতি এনাম সম্পাদক মাহবুব জৈন্তাপুরে বড়গাং নদীতে বালি নামাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, শ্রমিকের মৃত্যু বিশ্বনাথে একলিমিয়া দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন কুয়ালালামপুরে আন্তর্জাতিক পর্যটন, শিল্প ও সংস্কৃতি প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণ
advertisement
রাজনীতি

বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

সাতক্ষীরার কালিগঞ্জে বিএনপির দুপক্ষের পাল্টাপাল্টি কর্মসূচির ঘটনায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২৭ জানুয়ারি) বিকেল ৪টা থেকে দুপক্ষের কর্মসূচির প্রতিবাদ, বিক্ষোভ মিছিলে ভাঙচুর, মারামারির ঘটনায় আইনশৃঙ্খলার অবনতি হয়। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল ১৪৪ ধারা জারি করেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে পুলিশ এবং সেনাবাহিনী লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, সপ্তাহজুড়ে বিভিন্ন ইউনিয়ন কমিটি গঠনকে কেন্দ্র করে এ উত্তেজনা বিরাজ করে আসছিল। বর্তমান কালিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম এবং সদস্য সচিব ডা. মো. শফিকুল ইসলামের নেতৃত্বে তারালী এবং চাম্পাফুল ইউনিয়ন কমিটি গঠন করা হয়। এসব কমিটি আওয়ামী ঘরানার লোক দিয়ে গঠন করা হয়েছে এমন দাবি তুলে বিএনপির অন্য একটি গ্রুপ গত দুদিন ধরে প্রতিবাদ, বিক্ষোভ-সমাবেশ করে আসছিল।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার বিকেল ৪টায় শেখ এবাদুল ইসলামের নেতৃত্বে একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি কালিগঞ্জ-শ্যামনগর মহাসড়ক হয়ে উত্তর কালিগঞ্জ প্রদক্ষিণ করে। পরে ফুলতলায় গোলচত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে এবাদুলের সভাপতিত্বে সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবুসহ উপজেলা এবং ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন।


অন্যদিকে বিএনপির অপর অংশের আহ্বায়ক দাবি করে শেখ নুরুজ্জামান এবং সদস্য সচিব জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি পাল্টা মিছিল বের করা হয়। পরে মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং কালিগঞ্জ থানা বিএনপি কার্যালয়ের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় দুপক্ষ মিছিল-সমাবেশ নিয়ে মারামারিতে জড়িয়ে পড়লে উপজেলা প্রশাসন হস্তক্ষেপ করে। এক পর্যায়ে ইট-পাটকেল এবং লাঠিপেটায় বিএনপি নেতাকর্মীসহ কয়েকজন সাংবাদিক আহত হন।

পরিস্থিতি উত্তপ্ত হলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিএনপি অফিস ও ফুলতলা এলাকায় মিছিল, সভা-সমাবেশের ওপর ১৪৪ ধারা জারি করা হয়।

কালিগঞ্জ থানার ওসি (তদন্ত) হারুনার রশিদ মৃধা বলেন, আমরা খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। বর্তমানে এলাকার অবস্থা স্বাভাবিক রয়েছে।

▐ এই সম্পর্কিত আরো

গরু চুরি নিয়ে মিথ্যা অপপ্রচারের অভিযোগ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্যের প্রতিবাদ

শ্রীমঙ্গলে কিশোরী শিক্ষার্থীদের স্বাস্থ্যসচেতনতায় কর্মশালা

৭৬ বছরের জরাজীর্ণ ভবনে ঝুঁকিতে বিয়ানীবাজার পোস্ট অফিস

প্রধানমন্ত্রীকে অশালীন ভাষায় গালিগালাজের অভিযোগ, মৌলভীবাজারে যুবক আটক

সাংবাদিকদের মেধা ও কাজের স্বীকৃতি, বসুন্ধরা গ্রুপের পুরস্কার বিতরণ

বেসরকারি খাতে গতি ফেরাতে ৬২ হাজার কোটি টাকার প্রণোদনা

গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন, সভাপতি এনাম সম্পাদক মাহবুব

জৈন্তাপুরে বড়গাং নদীতে বালি নামাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, শ্রমিকের মৃত্যু

বিশ্বনাথে একলিমিয়া দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন

কুয়ালালামপুরে আন্তর্জাতিক পর্যটন, শিল্প ও সংস্কৃতি প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণ