সোমবার, ০১ জুন ২০২৬
সোমবার, ০১ জুন ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
দোয়ারাবাজারে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান ও লাঞ্ছনার জেরে যুবকের আত্মহনন শহীদ জিয়ার দূরদর্শী নেতৃত্বেই ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠিত হয়েছিল: খন্দকার মুক্তাদির হবিগঞ্জে লুডু খেলা নিয়ে সংঘর্ষ, আহত ২০ সিলেট ওসমানী বিমানবন্দরের কার্গো ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের সভা সিলেট-ঢাকা সড়কে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক জকিগঞ্জে ১২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‘পুলিশের চাকরি এক ধরনের ব্যবসা’ আব্দুল কাইয়ুম চৌধুরী - শহীদ জিয়া গণতন্ত্র ও জনমুখী রাষ্ট্রচিন্তার অমর প্রতীক মালয়েশিয়া বিএনপির উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত বিয়ানীবাজারে বসতঘর থেকে যুবকের হাত-পা বাঁধা ঝুলন্ত লাশ উদ্ধার
advertisement
রাজনীতি

সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্রের আয়কর নথি জব্দ

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। পাশাপাশি এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া। তবে আসামি কারাগারে থাকায় আদালতে হাজির করতে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করেছেন আদালত। আসামির উপস্থিতিতে গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানির জন্য আগামী ২৯ জানুয়ারি তারিখ ধার্য করেছেন আদালত।


আয়কর নথি জব্দের আবেদনে বলা হয়, সাধন চন্দ্র মজুমদার ২৫ কোটি ৩৪ লাখ ৬৬ হাজার ২৬৮ টাকার টাকার জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণভাবে অর্জনপূর্বক ভোগদখলে রেখেছেন। ৬৫টি ব্যাংক হিসাবে সন্দেহজনকভাবে ৪৩ কোটি চার লাখ ৪৭ হাজার ৩৭৫ টাকা লেনদেন করেছেন। মানিলন্ডারিংয়ের সম্পৃক্ত অপরাধ ঘুষ ও দুর্নীতির মাধ্যমে প্রাপ্ত অর্থ অসৎ উদ্দেশ্যে হস্তান্তর করে দুর্নীতি দমন কমিশন আইনে অপরাধ করেছেন, যা শাস্তিযোগ্য। গত ১৯ ডিসেম্বর তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আসামির জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ সুষ্ঠু তদন্তের স্বার্থে তার আয়কর নথির শুরু হতে ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত আয়কর নথির স্থায়ী অংশ ও বিবিধ অংশসহ সংশ্লিষ্ট যাবতীয় রেকর্ডপত্র বা তথ্যাদি জব্দ করা একান্ত প্রয়োজন।

এ ছাড়া গ্রেপ্তার দেখানোর আবেদনে বলা হয়, সাধন চন্দ্র মজুমদার দুদকের করা মামলায় জামিনে মুক্তি পেলে তার দখলীয় সম্পদ এবং ব্যাংক অ্যাকাউন্টে থাকা অর্থ অন্যত্র হস্তান্তর করার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া তিনি জামিনে মুক্তি পেলে তদন্তে বাধা সৃষ্টি করতে পারেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এ মামলায়ও তাকে গ্রেপ্তার দেখানো বিশেষ প্রয়োজন। শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

এর আগে গত ৩ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সাধন চন্দ্র মজুমদারকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ। এরপর তাকে রিমান্ডেও নেওয়া হয়। বর্তমানে তিনি কারাগারে আছেন।

এই সম্পর্কিত আরো

দোয়ারাবাজারে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান ও লাঞ্ছনার জেরে যুবকের আত্মহনন

শহীদ জিয়ার দূরদর্শী নেতৃত্বেই ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠিত হয়েছিল: খন্দকার মুক্তাদির

হবিগঞ্জে লুডু খেলা নিয়ে সংঘর্ষ, আহত ২০

সিলেট ওসমানী বিমানবন্দরের কার্গো ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের সভা

সিলেট-ঢাকা সড়কে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক

জকিগঞ্জে ১২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

‘পুলিশের চাকরি এক ধরনের ব্যবসা’

আব্দুল কাইয়ুম চৌধুরী শহীদ জিয়া গণতন্ত্র ও জনমুখী রাষ্ট্রচিন্তার অমর প্রতীক

মালয়েশিয়া বিএনপির উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত

বিয়ানীবাজারে বসতঘর থেকে যুবকের হাত-পা বাঁধা ঝুলন্ত লাশ উদ্ধার