শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
‘কোহলি বলেছিলেন ফিট হলে দলে নেবে, এরপর ফোন ধরেননি’ ব্যক্তিগত স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না: পানিসম্পদ মন্ত্রী ফের দোকানপাট বন্ধ রাত ৮টায়, আগের সময়সূচি কার্যকর ওসমানীনগরে মোবারকপুর উচ্চ বিদ্যালয়ের ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ধামাচাপার চেষ্টা জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, ডিবির চাওয়া ডিভাইস নিয়ে উদ্বেগ দলের সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির সংবর্ধনা ও অভিষেক সভায় মন্ত্রী আরিফুল হক শান্তিগঞ্জে সবার একটু সহায়তায় বেঁচে যেতে পারে রায়েক নুরের জীবন চুমুর দৃশ্যে ‘নিয়ন্ত্রণ’ হারিয়ে ফেলেন অভিনেতা, অস্বস্তিতে অভিনেত্রী নাগরিকদের সৌদি ছাড়ার পরামর্শ দিল ইতালি শান্তিগঞ্জে সম্প্রসারিত বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
advertisement
রাজনীতি

ডিসেম্বরে ফেরা হচ্ছে না শেখ হাসিনার

ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার ঘোষণা দিলেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরা নিয়ে তৈরি হয়েছে গভীর অনিশ্চয়তা। আইনি বাধা, কূটনৈতিক সমীকরণ এবং ভারতের মাটিতে তার রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে ঢাকার কঠোর অবস্থানের কারণে ডিসেম্বরে তার দেশে ফেরার কোনো বাস্তব সম্ভাবনা নেই বললেই চলে। এছাড়া দেশে ট্রাইব্যুনালের রায়, নিরাপত্তাঝুঁকি এবং আওয়ামী লীগের সাংগঠনিক দুর্বলতার কারণে তার প্রত্যাবর্তন এখন সম্পূর্ণ এক জটিল প্রক্রিয়ায় রূপ নিয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই তিনি প্রবাসে অবস্থান করছেন। তৃণমূল নেতাকর্মীদের হতাশা কাটাতে গত জুলাইয়ে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার সিদ্ধান্তের কথা জানালেও, বাস্তবে এর কোনো দৃশ্যমান প্রস্তুতি নেই। ঢাকার বর্তমান অবস্থান অনুযায়ী, শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিলেও সেখান থেকে যেন তিনি বাংলাদেশের রাজনীতিতে কোনো ধরনের প্রভাব বিস্তার বা তৎপরতা চালাতে না পারেন—সেটি নিশ্চিত করাই এখন সরকারের প্রধান অগ্রাধিকার। এই বিষয়টি বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্ক এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের আলোচনাতেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে।

অন্যদিকে, জুলাই-আগস্টের আন্দোলন ঘিরে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিচার হয়েছে এবং একটি মামলায় মৃত্যুদণ্ডের রায়ও হয়েছে। ফলে দেশে ফিরলেই তাকে কঠোর আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে। এছাড়া দুই দেশের মধ্যকার প্রত্যর্পণ চুক্তি এবং ভারতের আইনি ও কূটনৈতিক বিবেচনার কারণে তাকে দ্রুত ফিরিয়ে আনার বিষয়টি একক কোনো সিদ্ধান্তের ওপর নির্ভর করছে না।

আওয়ামী লীগের ভেতরেও তার ফেরা নিয়ে ভিন্ন বাস্তবতার মুখোমুখি হয়েছে দলটি। গত সাড়ে ১৫ বছরে একক ব্যক্তিকেন্দ্রিক কাঠামো ভেঙে পড়ার পর এবং বেশিরভাগ শীর্ষ নেতা কারাবন্দী বা আত্মগোপনে থাকায় শেখ হাসিনাকে বরণ করার মতো আগের সেই সংগঠিত শক্তি বা প্রস্তুতি দলের নেই। বিশ্লেষকরাও মনে করছেন, স্বল্প সময়ের এই ব্যবধানে তার ফিরে আসার কোনো লক্ষণ নেই, বরং তার এই ঘোষণাটি কেবল রাজনৈতিক বক্তব্য হিসেবেই সীমাবদ্ধ রয়েছে।

▐ এই সম্পর্কিত আরো

‘কোহলি বলেছিলেন ফিট হলে দলে নেবে, এরপর ফোন ধরেননি’

ব্যক্তিগত স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না: পানিসম্পদ মন্ত্রী

ফের দোকানপাট বন্ধ রাত ৮টায়, আগের সময়সূচি কার্যকর

ওসমানীনগরে মোবারকপুর উচ্চ বিদ্যালয়ের ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ধামাচাপার চেষ্টা

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, ডিবির চাওয়া ডিভাইস নিয়ে উদ্বেগ দলের

সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির সংবর্ধনা ও অভিষেক সভায় মন্ত্রী আরিফুল হক

শান্তিগঞ্জে সবার একটু সহায়তায় বেঁচে যেতে পারে রায়েক নুরের জীবন

চুমুর দৃশ্যে ‘নিয়ন্ত্রণ’ হারিয়ে ফেলেন অভিনেতা, অস্বস্তিতে অভিনেত্রী

নাগরিকদের সৌদি ছাড়ার পরামর্শ দিল ইতালি

শান্তিগঞ্জে সম্প্রসারিত বিট পুলিশিং সভা অনুষ্ঠিত