শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
‘কোহলি বলেছিলেন ফিট হলে দলে নেবে, এরপর ফোন ধরেননি’ ব্যক্তিগত স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না: পানিসম্পদ মন্ত্রী ফের দোকানপাট বন্ধ রাত ৮টায়, আগের সময়সূচি কার্যকর ওসমানীনগরে মোবারকপুর উচ্চ বিদ্যালয়ের ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ধামাচাপার চেষ্টা জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, ডিবির চাওয়া ডিভাইস নিয়ে উদ্বেগ দলের সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির সংবর্ধনা ও অভিষেক সভায় মন্ত্রী আরিফুল হক শান্তিগঞ্জে সবার একটু সহায়তায় বেঁচে যেতে পারে রায়েক নুরের জীবন চুমুর দৃশ্যে ‘নিয়ন্ত্রণ’ হারিয়ে ফেলেন অভিনেতা, অস্বস্তিতে অভিনেত্রী নাগরিকদের সৌদি ছাড়ার পরামর্শ দিল ইতালি শান্তিগঞ্জে সম্প্রসারিত বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
advertisement
রাজনীতি

বাংলাদেশই আমাদের গর্বের দেশ, আমাদের ঠিকানা: জামায়াত আমির

বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের শাষণামলের প্রসঙ্গ টেনে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেছেন, ‘শেখ হাসিনার গডফাদাররা সব জায়গায় ছিল, এখন তারা কোথায় গেল? আমাদের কোনো মাসির বাড়ি নাই, পিসির বাড়ি নাই! এই বাংলাদেশই আমাদের গর্বের বাংলাদেশ! এটিই আমাদের ঠিকানা।’

আজ শনিবার ফেনীর মহিপালে ১১ দলীয় ঐক্যের আয়োজনে এক পথসভায় শফিকুর রহমান এসব কথা বলেন। ১১ দলীয় জোটের লংমার্চ কর্মসূচির অংশ হিসেবে এই পথসভার আয়োজন করা হয়।

জামায়াত আমির বলেন, ‘আমাদের ওপর স্টিমরোলার চালানো হয়েছে। কিন্তু আমরা কোনো দাদার বাড়ি, পিসির বাড়ি বুঝি নাই! তবুও দেশ ছাড়িনি। মাটি কামড়ে এ দেশেই ছিলাম। আকাশে সামান্য মেঘ দেখলেই কারা পালিয়ে যায়—অতীত ও বর্তমানের সবাইকে আপনারা চেনেন, জানেন।’

শফিকুর রহমান বলেন, ‘আকাশ থেকে কালো বজ্রপাত নামলেও আমরা আপনাদের সঙ্গে এই দেশেই থাকব। আমরা রাস্তায় নেমেছি কোনো দলীয় দাবি নিয়ে নয়। রাস্তায় নেমেছি, কারণ নতুন করে ফ্যাসিবাদের প্রতিধ্বনি শুনতে পাচ্ছি।’

বিরোধীদলীয় নেতা বলেন, ‘সাড়ে ১৫ বছরের ফ্যাসিবাদ তাড়াতে অনেক জীবন দিতে হয়েছে। এখন চোখ রাঙানো হয়। সাড়ে ১৫ বছর কোথায় ছিল এই চোখ রাঙানি? ভয় করি শুধু আল্লাহকে।’

সরকার সব জায়গায় দলীয়করণ করছে অভিযোগ করে জামায়াত আমির বলেন, ‘সব জায়গায় আপনারা দলীয়করণ করবেন, আর বিরোধী দল বসে বসে কি আঙুল চুষবে? বিরোধী দল সেসব জায়গায় প্রতিরোধ গড়ে তুলবে।’

এ সময় দেশে বিদ্যুৎ, গ্যাস ও পানিসহ জনগণের নানা ‘সংকট’ সমাধানে সরকার ব্যর্থ বলেও অভিযোগ করেন বিরোধদলীয় নেতা। শফিকুর রহমান বলেন, ‘সংসদে দাঁড়িয়ে যাঁরা দেশের কোনো সংকট নেই বলে মিথ্যা কথা বলেন, তাঁদের দিয়ে জনগণের সমস্যার সমাধান হবে না।’

সংসদে সরকারি দলের পক্ষ থেকে ‘মিথ্যা’ দাবি করা হয় উল্লেখ করে বিরোধী দলের নেতা বলেন, ‘বিদ্যুৎ কোথাও নেই। কিন্তু বিদ্যুৎ শুধু সংসদে আছে। জিজ্ঞেস করলে বলেন, কোনো সংকট নেই। সংসদে দাঁড়িয়ে যাঁরা মিথ্যা কথা বলেন, তাদের দ্বারা দেশের মানুষের সমস্যার সমাধান হবে না।’

 

▐ এই সম্পর্কিত আরো

‘কোহলি বলেছিলেন ফিট হলে দলে নেবে, এরপর ফোন ধরেননি’

ব্যক্তিগত স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না: পানিসম্পদ মন্ত্রী

ফের দোকানপাট বন্ধ রাত ৮টায়, আগের সময়সূচি কার্যকর

ওসমানীনগরে মোবারকপুর উচ্চ বিদ্যালয়ের ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ধামাচাপার চেষ্টা

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, ডিবির চাওয়া ডিভাইস নিয়ে উদ্বেগ দলের

সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির সংবর্ধনা ও অভিষেক সভায় মন্ত্রী আরিফুল হক

শান্তিগঞ্জে সবার একটু সহায়তায় বেঁচে যেতে পারে রায়েক নুরের জীবন

চুমুর দৃশ্যে ‘নিয়ন্ত্রণ’ হারিয়ে ফেলেন অভিনেতা, অস্বস্তিতে অভিনেত্রী

নাগরিকদের সৌদি ছাড়ার পরামর্শ দিল ইতালি

শান্তিগঞ্জে সম্প্রসারিত বিট পুলিশিং সভা অনুষ্ঠিত