রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বিদ্যুৎ সংকটের সমাধান মন্ত্রী বদলে নয়, ব্যবস্থার সংস্কারে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে গ্রেপ্তার ২৪ আসামি রিমান্ডে জগন্নাথপুর সাংবাদিক ফোরামের সাধারণ সভা অনুষ্ঠিত বিশ্বনাথের রামপাশা বাজারে ইউপি চেয়ারম্যান প্রার্থী খছরু মিয়ার মতবিনিময় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার আহ্বান এমপি তাহসিনা রুশদীরের শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় সুজন মিয়া গুরুতর আহত শান্তিগঞ্জে ইসলামী আন্দোলনের উপজেলা কমিটি গঠন কানাইঘাট সমিতি সিলেট মহানগরের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান কানাইঘাটে দপ্তর প্রধানদের সঙ্গে এমপি আবুল হাসানের মতবিনিময় ৩ কার্টন থেকে অজ্ঞাত ব্যক্তির ৬ টুকরো মরদেহ উদ্ধার
advertisement
সংগঠন

সিটিজেন ইনিশিয়েটিভের বিবৃতি

সাম্যের হত্যাকাণ্ড এবং জুলাই যোদ্ধাদের উপর ক্রমবর্ধমান হামলার নিন্দা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্যের হত্যাকাণ্ড এবং জুলাই যোদ্ধাদের উপর ক্রমবর্ধমান হামলার নিন্দা—আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারের প্রতি জোরালো আহ্বান “সিটিজেন ইনিশিয়েটিভ (সিআই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট এর শিক্ষার্থী এবং স্যার এএফ রহমান হলের আবাসিক ছাত্র শাহরিয়ার আলম সাম্যর নির্মম হত্যাকাণ্ডে গভীর শোক ও তীব্র নিন্দা প্রকাশ করছে। ১৪ মে ২০২৫ তারিখ রাতে সোহরাওয়ার্দী উদ্যানের কাছে ছুরিকাঘাতে তিনি নিহত হন—এই ঘটনা গোটা শিক্ষাঙ্গনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে।

সিআই গভীরভাবে উদ্বিগ্ন যে, সহিংসতা ও নিরাপত্তাহীনতার এই ধারাবাহিকতা কেবল শিক্ষার্থীদের নয়, বরং সমাজের প্রতিটি সচেতন নাগরিকের জীবনকে হুমকির মুখে ফেলেছে। বিশেষভাবে উদ্বেগজনক যে, জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র সংগঠক তাহমিদুল ইসলামের পিতার ওপরও সম্প্রতি আওয়ামী লীগ-সমর্থিত সন্ত্রাসীরা হামলা চালায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে এই ঘটনার উল্লেখ সত্ত্বেও সরকার কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি।

এইসব ঘটনা বিচ্ছিন্ন নয়—এগুলো বৃহত্তর একটি বিপজ্জনক প্রবণতার ইঙ্গিত দেয়, যেখানে রাষ্ট্রশক্তি সাধারণ নাগরিকদের নিরাপত্তা ও ন্যায়বিচারকে প্রতিনিয়ত উপেক্ষা করছে। 

সিআই বাংলাদেশ সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরালোভাবে আহ্বান জানাচ্ছে—সাম্যের হত্যাকাণ্ডের নিরপেক্ষ ও দ্রুত তদন্ত সম্পন্ন করে অপরাধীদের আইনের আওতায় আনুন।

তাহমিদুল ইসলামের পিতার উপর হামলার ঘটনায় জড়িতদের রাজনৈতিক পরিচয় নির্বিশেষে বিচারের সম্মুখীন করুন।

আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠায় দৃঢ় পদক্ষেপ গ্রহণ করুন এবং সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করুন।

শিক্ষার্থী, কর্মী এবং সাধারণ নাগরিকদের স্বাধীনতা ও নিরাপত্তা রক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণ করুন।

বাংলাদেশে যেন ক্ষমতা নয়, ন্যায়বিচার ও মানবাধিকার সর্বাগ্রে স্থান পায়—এই প্রত্যাশায় সিটিজেন ইনিশিয়েটিভ সত্য, ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থান ঘোষণা করছে এবং সকলে মিলেই একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনের জন্য আহ্বান জানাচ্ছে”।

এই সম্পর্কিত আরো

বিদ্যুৎ সংকটের সমাধান মন্ত্রী বদলে নয়, ব্যবস্থার সংস্কারে

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে গ্রেপ্তার ২৪ আসামি রিমান্ডে

জগন্নাথপুর সাংবাদিক ফোরামের সাধারণ সভা অনুষ্ঠিত

বিশ্বনাথের রামপাশা বাজারে ইউপি চেয়ারম্যান প্রার্থী খছরু মিয়ার মতবিনিময়

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার আহ্বান এমপি তাহসিনা রুশদীরের

শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় সুজন মিয়া গুরুতর আহত

শান্তিগঞ্জে ইসলামী আন্দোলনের উপজেলা কমিটি গঠন

কানাইঘাট সমিতি সিলেট মহানগরের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

কানাইঘাটে দপ্তর প্রধানদের সঙ্গে এমপি আবুল হাসানের মতবিনিময়

৩ কার্টন থেকে অজ্ঞাত ব্যক্তির ৬ টুকরো মরদেহ উদ্ধার