বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ইলিয়াস আলীকে গুম-হত্যা - গ্রেফতার হচ্ছেন সাইফুর রহমান ছাতকে ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শনে ইউএনও ছাতক দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন ২২ আগস্ট জৈন্তাপুরে জলাবদ্ধতায় পানিবন্দী শতাধিক পরিবার ভোগান্তিতে হাজারো মানুষ - শমশেরনগর ইউনিয়নে চেয়ারম্যান না থাকায় অচল পরিষদ ছাতক সিমেন্ট ফ্যাক্টরিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হেলমেট বাহিনী ও অস্ত্রধারীদের জনগণ আর ভয় পায় না: অ্যাডভোকেট জুবায়ের বাংলাদেশে কফি সংস্কৃতির বিস্তারে নতুন মাইলফলক ‘ক্যাফে আমাজন’ সিলেটে শিশু ফাহিমা হত্যা মামলার রায়: জাকিরের মৃত্যুদণ্ড, দুই আসামির খালাস
advertisement
জাতীয়

উপদেষ্টা আসিফের এপিএস ও নূরজাহানের দুই পিওকে দুদকে তলব

দুর্নীতির অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য অন্তর্বর্তী সরকারের এক উপদেষ্টার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস), আরেক উপদেষ্টার একজন বর্তমান ও একজন সাবেক ব্যক্তিগত কর্মকর্তাকে (পিও) এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক এক নেতাকে ডেকেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

কিছু দিন আগে দুর্নীতির অভিযোগে অব্যাহতি পান যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার এপিএস মো. মোয়াজ্জেম হোসেন, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের পিও ও ছাত্র প্রতিনিধি তুহিন ফারাবি। আর দুর্নীতির অভিযোগে এনসিপির যুগ্ম সদস্যসচিব পদ থেকে সাময়িক অব্যাহতি পান এ বি এম গাজী সালাউদ্দিন আহমেদ তানভীর এবং স্বাস্থ্য উপদেষ্টার আরেক পিও মাহমুদুল হাসানের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ রয়েছে।

এই চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকার বিষয়ে আজ বৃহস্পতিবার দুপুরে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের বলেন, তুহিন ফারাবি ও মাহমুদুল হাসানকে ২০ মে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। এ ছাড়া গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরকে ২১ মে ও মোয়াজ্জেম হোসেনকে ২২ মে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে।

দুদক সূত্রে জানা গেছে, এই চারজনের বিরুদ্ধে মোটাদাগে কেনাকাটায় অনিয়ম, বদলি বাণিজ্য ও পাঠ্যবইয়ের কাগজ কেনায় ‘কমিশন বাণিজ্যের’ অভিযোগ রয়েছে।

এর আগে গত ২২ এপ্রিল জারি করা এক প্রজ্ঞাপনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার এপিএসের পদ থেকে মোয়াজ্জেম হোসেনকে অব্যাহতি দেওয়া হয়। যদিও উপদেষ্টা নিজেই তাঁকে ৮ এপ্রিল অব্যাহতির নির্দেশ দিয়েছিলেন। তার আগে দুর্নীতির অভিযোগে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের পিও তুহিন ফারাবিকেও অব্যাহতি দেওয়া হয়।

অন্যদিকে ২১ এপ্রিল এনসিপি থেকে গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়। এনসিটিবির পাঠ্যবই ছাপানোর কাগজ কেনা নিয়ে দুর্নীতির অভিযোগে তাঁর নাম উঠে আসে।

এই সম্পর্কিত আরো

ইলিয়াস আলীকে গুম-হত্যা গ্রেফতার হচ্ছেন সাইফুর রহমান

ছাতকে ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শনে ইউএনও

ছাতক দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন ২২ আগস্ট

জৈন্তাপুরে জলাবদ্ধতায় পানিবন্দী শতাধিক পরিবার

ভোগান্তিতে হাজারো মানুষ শমশেরনগর ইউনিয়নে চেয়ারম্যান না থাকায় অচল পরিষদ

ছাতক সিমেন্ট ফ্যাক্টরিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সিলেটে হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

হেলমেট বাহিনী ও অস্ত্রধারীদের জনগণ আর ভয় পায় না: অ্যাডভোকেট জুবায়ের

বাংলাদেশে কফি সংস্কৃতির বিস্তারে নতুন মাইলফলক ‘ক্যাফে আমাজন’

সিলেটে শিশু ফাহিমা হত্যা মামলার রায়: জাকিরের মৃত্যুদণ্ড, দুই আসামির খালাস