শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
শিরোনাম
দুই হাজার ইউপি নির্বাচন রোজার আগে করার পরিকল্পনা ইসির মৌলভীবাজারে সীমানা পিলার ও কয়েন বিক্রির নামে প্রতারণা, গ্রেপ্তার ৪ মৌলভীবাজার জেলা পরিষদের সিইওর অপসারণ দাবিতে ঠিকাদারদের মানববন্ধন সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির নতুন কমিটি, ফের সভাপতি রফিকুল ও সম্পাদক কামাল বালাগঞ্জের দুই শিক্ষার্থীর প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড অর্জন খাজাঞ্চি ইউনিয়ন ক্রিকেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন সুবিপ্রবি ভিসির সঙ্গে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ যুক্তরাজ্যের সেন্ট আলবান্স বিএনপির সাংগঠনিক সম্পাদক হলেন মামুন চিকনাগুল বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ, উন্মুক্ত হলো সড়কের জায়গা সিলেটে পাঁচ দিনে ১৭৩ জন গ্রেপ্তার
advertisement
জাতীয়

১০ হাজার ৪৮৭ জন যাত্রীর হজ অনিশ্চিত: ধর্ম উপদেষ্টা

মক্কা ও মদিনায় যথাসময়ে বাড়িভাড়া ও হজযাত্রী পরিবহন চুক্তি করেনি ৯টি এজেন্সি। সে জন্য এ বছর ১০ হাজার ৪৮৭ জন হজযাত্রীর হজ করা অনিশ্চিত হয়ে পড়েছে।

আজ মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেলে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে এ তথ্যটি জানান ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, নির্ধারিত সময় বাড়িভাড়া ও পরিবহন চুক্তি না করায় এ পর্যন্ত ২১টি হজ এজেন্সিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে হজ পালনে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে তাদের লাইসেন্স বাতিল, জামানত বাজেয়াপ্ত এবং তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে বলে জানান ধর্মবিষয়ক উপদেষ্টা।

যথাসময়ে বাড়িভাড়া ও হজযাত্রী পরিবহন চুক্তি করতে ৯টি এজেন্সিকে আট দফায় চিঠি পাঠানো হয়। চুক্তি না করা এজেন্সিগুলো হলো—ইসলামিয়া ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, রিলেশন ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, ইউরো বেঙ্গল ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম, চ্যালেঞ্জার ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম লিমিটেড, গাল্ফ ট্রাভেলস, বেনিস ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, বর্ষা ওভারসিজ, ক্যাপলান ওভারসিস লিমিটেড এবং দারুল ইমাম ইন্টারন্যাশনাল ট্রাভেল অ্যান্ড ট্ররস।

প্রতিবছর হজে অংশ নিতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মানুষ একত্র হন সৌদি আরবের মক্কা নগরীতে। অধিকাংশ মানুষই গিয়ে ওঠেন ভাড়া বাড়িতে। আর এ বাড়ি ভাড়ার কাজটি করে থাকে হজ এজেন্সিগুলো।

▐ এই সম্পর্কিত আরো

দুই হাজার ইউপি নির্বাচন রোজার আগে করার পরিকল্পনা ইসির

মৌলভীবাজারে সীমানা পিলার ও কয়েন বিক্রির নামে প্রতারণা, গ্রেপ্তার ৪

মৌলভীবাজার জেলা পরিষদের সিইওর অপসারণ দাবিতে ঠিকাদারদের মানববন্ধন

সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির নতুন কমিটি, ফের সভাপতি রফিকুল ও সম্পাদক কামাল

বালাগঞ্জের দুই শিক্ষার্থীর প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড অর্জন

খাজাঞ্চি ইউনিয়ন ক্রিকেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

সুবিপ্রবি ভিসির সঙ্গে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাজ্যের সেন্ট আলবান্স বিএনপির সাংগঠনিক সম্পাদক হলেন মামুন

চিকনাগুল বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ, উন্মুক্ত হলো সড়কের জায়গা

সিলেটে পাঁচ দিনে ১৭৩ জন গ্রেপ্তার